Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্য সুস্থতার আবশ্যিক অংশ
    জীবনাচরণ

    মানসিক স্বাস্থ্য সুস্থতার আবশ্যিক অংশ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 6, 2022Updated:October 27, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ১০ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। ১৯৯২ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার।

    বিশ্বমারী কোভিড ১৯ আমাদের সামনে তুলে ধরেছে বিশ্বব্যাপী অস্থিরতা, হতাশা, মানসিক চাপ এবং উদ্বেগ এর চিত্র। কোভিড পরবর্তী ভঙ্গুর পৃথিবীতে মানসিক স্বাস্থ্যের যত্ন এবং সুস্থ্যতার মাত্রা আমাদের কাছে নতুনভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    প্রতিপাদ্যের প্রথম অংশে বলা আছে, সবার জন্যে মানসিক স্বাস্থ্যের কথা। দ্বিতীয় অংশে বলা হয়েছে এটি বাস্তবায়ন করতে হলে আমাদের কী করা উচিত বা কী উদ্যোগ প্রয়োজন। অর্থাৎ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে, NO HEALTH WITHOUT MENTAL HEALTH মানে মানসিক স্বাস্থ্যের সুস্থতা ব্যাতিরেকে সুস্থ মানুষ, সমাজ, দেশ এবং জাতি সম্ভব নয়। বাংলাদেশে স্বাস্থ্য বাজেটের মাত্র .৫ শতাংশ ব্যাবহার করা হয় মানসিক স্বাস্থ্যের জন্যে। ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে বলছে, দেশে ২ কোটি মানসিক রোগী বিদ্যমান।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে প্রতি ৪০ সেকেন্ডে বিশ্বে একজন মারা যায় মানসিক রোগে। অনুন্নত কিংবা উন্নয়নশীল দেশে মানসিক স্বাস্থ্যের যত্ন এবং শিশু বিকাশ সব সময়ই বাধাগ্রস্ত হয় এবং হচ্ছে। এই সময়ে অধিক বিনিয়োগ এবং আবাধ সুযোগ এর জন্যে আমরা কিছু উদ্যোগ এবং কার্যক্রম গ্রহণ করতে পারি।

    ১. অধিক পরিমানে বিশেষজ্ঞ চিকিৎসক, সেবিকা ও দক্ষ স্বাস্থ্য কর্মী তৈরি করতে হবে মনোরোগের জন্যে।

    ২. পাঠ্য পুস্তকে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার নিয়মাবলি এবং কিশোর কিশোরীদের শিক্ষা প্রদানের কার্যক্রম হাতে নিতে হবে। মানসিক স্বাস্থ্যের ব্যাপারে তাদেরকে আগেভাগেই সচেতন করতে হবে এই বলে যে, এটি কোনো ঠুনকো বিষয় নয়। অনেক মানসিক রোগই জটিল এবং দীর্ঘ মেয়াদি ঔষধের প্রয়োজন হয়।

    ৩. আধুনিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াকে জনসচেতনতায় সম্পৃক্ত করতে হবে।সামাজিক দায়িত্বশীল ব্যাক্তিদের এক্ষেত্রে এগিয়ে আসা প্রয়োজন।

    ৪. এমবিবিএস বা গ্রাজুয়েশন এর সময় মানসিক স্বাস্থ্যের যত্ন এবং চিকিৎসার ব্যাপারটা খুব গুরুত্ব দিতে হবে।যদি চিকিৎসা শাস্ত্রের স্নাতক ডিগ্রীর সময়ই মানসিক স্বাস্থ্য, কাউন্সেলিং এবং বিহেভিয়ারাল সাইন্স নিয়ে যথেষ্ট দক্ষতা শিক্ষার্থীরা অর্জন করে তাহলে তা পরবর্তীতে আরো সফল চিকিৎসক হিসেবে তাদের তৈরি করবে।

    ৫. সরকারি এবং বেসরকারি উদ্যোগে শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্যে কর্মপরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করতে হবে।

    ৬. বয়স্কদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। অবসাদ, বিষন্নতা, অস্থিরতা, অনিদ্রা বয়স্কদের মাঝে খুব বেশি দেখা যায়। এসব ক্ষেত্রে বয়স্কদের জন্যে মানসিক স্বাস্থ্য ক্লিনিক এবং সাইকোলজিকাল থেরাপির ব্যাবস্থা করতে হবে।

    ৭. মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে যাদের তাদের ব্যাপারে সমাজের মানুষের নেতিবাচক ধারণা দূর করা প্রয়োজন। একজন সিজোফ্রেনিয়া কিংবা বাইপোলার ডিজঅর্ডার এর রোগী কেউ সামনা সামনি না দেখলে কিংবা পরিবারে না থাকলে আমাদের পক্ষে রোগী এবং পরিবারের কষ্ট এবং যন্ত্রণা বোঝা সম্ভব নয়।

    ৮. গবেষণা এবং পলিসি নির্ধারণে বিনিয়োগ করা প্রয়োজন। কনভার্সন ডিজঅর্ডারকে অনেক সময় খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এক গবেষণায় দেখা যায় বার বার হাসপাতালে কনভার্সন ডিজঅর্ডার নিয়ে ভর্তি হওয়া রোগীদের শতকরা ৭০ ভাগ পরবর্তীতে বিভিন্ন নিউরোলজিকাল রোগে আক্রান্ত হয়।

    ৯. অন্ততপক্ষে প্রথমে জেলা এবং পরবর্তীতে উপজেলা পর্যায়ে কাউন্সিলিং এবং থেরাপির ব্যাবস্থা করা প্রয়োজন।

    ১০. সামাজিক সংশোধনাগার এবং আলোচনার ক্ষেত্র হিসেবে সাইকিয়াট্রি বিভাগকে প্রতিষ্ঠিত করতে হবে, যেমনটা করা হয়েছে উন্নত বিশ্বে।

    সফল হোক মানসিক স্বাস্থ্য দিবস ২০২২। সবার মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাক। উন্নত, মানবিক, আধুনিক, সুস্থ সমাজ এবং রাষ্ট্রের জন্যে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার এবং উদ্যোগ গ্রহনের এখনই সময়। বৈশ্বিক অগ্রাধিকার হওয়া উচিত মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা।

    লেখক : ডা. মোহাম্মদ হাসান
    রেসিডেন্সি ফেইজ বি চিকিৎসক
    সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ।

    ডা. মোহাম্মদ হাসান মনের খবর মনের স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য দিবস মানসিক স্বাস্থ্য সুস্থতার আবশ্যিক অংশ সিওমেক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleডিলুশন বা বিভ্রম এবং প্রচলিত বিশ্বাস
    Next Article বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২২ উপলক্ষ্যে ওয়েবিনার মনের খবর টিভিতে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.