Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকাসক্তদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সুস্থতার অন্তরায় : পাবিপ্রবি
    কার্যক্রম

    মাদকাসক্তদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সুস্থতার অন্তরায় : পাবিপ্রবি

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরOctober 18, 2022Updated:October 18, 2022No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মাদকাসক্ত ব্যক্তির প্রতি সামাজিক বিরূপ প্রতিক্রিয়া ও সমাজে তার গ্রহণযোগ্যতা হ্রাস তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার অন্তরায়। এজন্য মাদকাসক্ত ব্যক্তিকে নিন্দা না করে, মানসিক সাপোর্ট দিয়ে তাকে সুস্থ জীবনে ফিরে আসায় সহযোগীতা করতে হবে।

    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের এক গবেষণায় এসব কথা উঠে এসেছে।

    সোমবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ‘ড. এম. এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে’ মোট তিনটি গবেষণা প্রকল্পের ওপরে আয়োজিত সেমিনারে এ তথ্য দেয়া হয়।

    বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তায় এবং ফার্মেসি বিভাগের শিক্ষক আশীষ কুমার সরকার, মনিরুল ইসলাম ও মোছা: রেশমা আক্তার এর তত্বাবধানে পরিচালিত তিনটি গবেষণা প্রকল্পের ওপরে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

    সেমিনারে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার সরকার “Exploration of awareness, attitude and practice of youngs’ of Pabna district concerning drug addiction”  শীর্ষক গবেষণা উপস্থাপন করেন।

    এসময় তিনি বলেন, এই গবেষণা প্রকল্পের জরিপে ৬০০ জন সাধারণ মানুষের মধ্যে প্রায় ১৫০ জনের বেশি মানুষের মাদকাসক্তির সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছেন। এছাড়াও প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নারীদের তুলনায় পুরুষের মাদকাসক্তির সংশ্লিষ্টতা অধিক(প্রায় ৯৫ শতাংশ)।

    এ গবেষণায় তিনি, সমাজে মাদকাসক্ত নাগরিকদের নিয়ে মানুষের বিরূপ প্রতিক্রিয়া ও সমাজে তাদের গ্রহণযোগ্যতা হ্রাসকে মাদকাসক্তি থেকে বের হয়ে আসতে না পারার অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করেন।

    তবে মাদক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মাদকের দাম বৃদ্ধি ও আইনের কঠোর বাস্তবায়নে মাদকাসক্তি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব বলে তিনি জানিয়েছেন।

    একই বিভাগের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম পরিস্কার পরিচ্ছন্নতার ওপর “Human health risks evaluation by assessing the microbiological and physiochemical quality of drinking water of student residences of Pabna University Of Science and Technology,Bangladesh” শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

    গবেষণার প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে তিনি বলেন, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা সুস্থ থাকতে নিয়ামক হিসেবে কাজ করে। জরিপে দেখা যায়, যারা প্রাত্যহিক জীবনে নিয়মিত সাবান দিয়ে হাত পরিস্কার করেন, পোশাক-পরিচ্ছদ ও আনুষাঙ্গিক পরিচ্ছন্নতা বজায় রেখে চলেন তাদের অসুস্থতার হার অনেকাংশেই কম।

    এছাড়াও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোছা: রেশমা আক্তার প্রসূতি মায়েদের নিয়ে “Current status of adoption of pregnancy and nature of its major complications experienced among women of urban and rural area in Bangladesh” শীর্ষক গবেষণার ফলাফল উপস্থান করেন। গবেষণার আলোকে তিনি, গর্ভবতী মায়েদের সুশৃঙ্খল জীবনযাপন, সুষম খাদ্যগ্রহণ, শারীরিক ব্যায়াম ও মানসিক চাপমুক্ত থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন।

    সেমিনারে বিভাগের অন্যান্য শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    /এসএস/মনেরখবর/

    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article‘প্রয়োজন ছাড়া কখনো মুঠোফোন ব্যবহার করা উচিত নয়’ অধ্যাপক ডা. কাওসার
    Next Article ‘দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে, এখনই নজর দিতে হবে’ : স্বাস্থ্যমন্ত্রী
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.