Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অপেক্ষা করতে শেখার গুরুত্ব
    জীবনাচরণ

    অপেক্ষা করতে শেখার গুরুত্ব

    ফারজানা ফাতেমা (রুমী)By ফারজানা ফাতেমা (রুমী)January 22, 2023No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যদি প্রশ্ন করা হয়, ‘আপনি কখনো কোনো কিছুর জন্য অপেক্ষা করেছেন? সবার আগে উত্তরে কী বলবেন?’ আমরা প্রতিদিনই ট্রাফিক জ্যামে বসে অপেক্ষা করি, জ্যাম কখন ছুটবে, কখন পৌছাবো! লিফটের জন্য অপেক্ষা, ঘরে ফিরে ডোর বেল চেপে অপেক্ষা, ফোনে অপর পক্ষের হ্যালো শোনার অপেক্ষা, ডাক্তারের কাছে গেলে অপেক্ষা, পরীক্ষার ফলাফল জানার অপেক্ষা, অনলাইনে অর্ডার করে ডেলিভারিম্যান আসার অপেক্ষা ইত্যাদি আমাদের দৈনন্দিন রুটিনের অংশ হয়ে গেছে।

    তবে চাকরির পরীক্ষার অপেক্ষমান তালিকায় নিজের নাম দেখলে সত্যিই তা আশাহত হবার মতো বিষয়। অন্যদিকে প্রিয়জনের জন্য অপেক্ষা বেশ মধুর আর রোমান্টিকও বটে। কিন্তু অপেক্ষারত সময়ের মাত্রা কমবেশির কারণে বদলে যেতে পারে আমাদের আবেগ, ক্ষতিগ্রস্ত হতে পারে সম্পর্ক।

    এজন্যই অপেক্ষা করতে শেখাটাও হতে পারে একটি দক্ষতা। নিশ্চয়ই ভ্রু কুচকে ভাবছেন, উপদেশ দেয়া সহজ, পাব্লিকবাসে ঝুলে গরমে সিদ্ধ হয়ে দিনের বেশির ভাগ সময় চলে গেলে বুঝতেন অপেক্ষা করা কি প্যারা!

    অপেক্ষা কী :
    অপেক্ষা হচ্ছে অনির্দিষ্ট, তবে সংক্ষিপ্ত সময়ের জন্য! অপেক্ষার শুরু খেয়াল করা যায়। এর ইংরেজি প্রতিশব্দ Wait। যেমন, আমি ১ ঘন্টা যাবৎ বাসের জন্য অপেক্ষা করছি। এর বিশেষত্ব হচ্ছে, এটি নির্দিষ্ট সময় ‘১ ঘন্টা’ ধরে চলছে, ১ ঘণ্টা পর অপেক্ষার অবসান হবে বলে মনে করছি। অন্যদিকে, প্রতীক্ষা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য। সাধারণত এর শুরুটা আমাদের জানা থাকে না। এর ইংরেজি প্রতিশব্দ-ও Wait। যেমন, আমি ২ বছর যাবৎ প্রতীক্ষায় রয়েছি! এটি দীর্ঘ এবং অনির্দিষ্ট।

    কেনো আমরা স্বেচ্ছায় অপেক্ষা করি :
    সাধারণত আমরা কিছু পাবার আশায় অপেক্ষা করি। যেমন, ফসলের বীজ বুনি, চাষ করি, যত্ন নেই, শ্রম দেই। একটি নির্দিষ্ট সময় পরে ফসল ঘরে তুলবো সেই আশায়।

    অপেক্ষা করা কেনো শিখবো :
    কথায় আছে, ‘‘সবুরে মেওয়া ফলে’’! একটু খেয়াল করলে দেখবেন, আমরা যে জিনিস সহজেই পেয়ে যাই তার মর্ম বুঝি না। মাথা ঠান্ডা রেখে, ধৈর্য্য ধরে পরিশ্রম করে গেলে সফলতা আসবেই আর তাই অপেক্ষা করতে শেখা জরুরী। অপেক্ষা আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়। আমার প্রতিটি আচরণই আমার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। তাই অপেক্ষারত অবস্থায় হিতাহিতজ্ঞান শূন্য আচরণ করলে তা আমার শিক্ষা ও মান-মর্যাদাকে ক্ষুণ্ণ করে। দীর্ঘমেয়াদী ধৈর্য্য বিষণ্নতা ও উদ্বেগ কমায়। ধৈর্য্য জীবনের সন্তুষ্টির সাথে যুক্ত।

    কিভাবে অপেক্ষা করব :
    আজকাল আমরা এক সেকেন্ড ইন্টারনেট কানেকশন না থাকলেই অস্থির হয়ে যাই, লোডশেডিং হলে কীভাবে কী করব ভেবে অন্যের ওপর রেগে যাই। ধরুন, আপনি একটি লম্বা লাইনে সকাল থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আর আপনার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। একটু ভেবে দেখুন, আপনার মেজাজ খারাপ হবার সাথে সাথে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ঘাম হচ্ছে, হৃদ কম্পন বেড়ে যাচ্ছে, কথা বলতে গেলে গলার স্বর উঁচুতে উঠে যাচ্ছে, বেড়ে যাচ্ছে উদ্বেগ!

    অপেক্ষা করাটাকে যদি একটি সমস্যা হিসেবে ধরে নেই তাহলে প্রথমে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করতে হবে। যুক্তি দিয়ে নিজেকে বোঝাতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক সবকিছুর শেষ আছে। তাই এই লাইন যতই দীর্ঘ হোক এক সময় শেষ হবে। তবে লম্বা লাইনের কারণ এবং কতক্ষণ অপেক্ষা করতে হবে খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা করতে হবে। এই ফাঁকে জরুরি ফোনকল এবং অন্যান্য সম্ভাব্য কাজগুলো করে নেয়া যেতে পারে। অর্থাৎ অপেক্ষারত সময়টুকুও যেনো অর্থবহ হয়। কেননা বিশ্বাস করতে হবে যে, জীবনের প্রতিটি সেকেন্ডই অমূল্য সম্পদ।

    আজীবন অপেক্ষা নয় :
    একটি সুন্দর সকালের অপেক্ষায় আমি প্রতিদিন ঘুম থেকে জেগে উঠি। কিন্তু আমি কী এক কাপ চা-এর জন্য অনন্তকাল অপেক্ষা করব? নিশ্চয়ই না! ধরুন, আপনার প্রিয়জন কেউ দেশের বাইরে থেকে ফিরলে নির্দিষ্ট কোনো আয়োজন হবে। সেই অপেক্ষায় আছেন। তার ফিরে আশার সময়টা এতই দীর্ঘায়িত হচ্ছে যে, আপনি আর অপেক্ষা করতে পারছেন না। সেক্ষেত্রে অপেক্ষারত অবস্থায় মন পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে হুট করে সিদ্ধান্ত না নিয়ে পরিবার ও কাছের মানুষের সাথে আলোচনা করুন। জীবনের সিদ্ধান্তগুলো আবেগ এবং যুক্তির যথার্থ সংমিশ্রণে নিন। জীবন যাতে সুন্দর হয় সে চেষ্টাই করতে হবে।

    কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘‘আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস–দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস’’। পরিশেষে, বলতে চাই অপেক্ষা কষ্টের হলেও তা অনুশীলন করুন। সফলতা অনিবার্য। ‘আমার এখনই চাই’ এই ধারণা থেকে বের হয়ে আসুন।

    -ফারজানা ফাতেমা (রুমী)
    মনোবিজ্ঞানী, প্রতিষ্ঠাতা সোনারতরী

    লেখকের অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন :

    /এসএস/মনেরখবর/

    অপেক্ষা অপেক্ষা করতে শেখার গুরুত্ব ফারজানা ফাতেমা রুমী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদকাসক্তি চিকিৎসায় এনআইএমএইচে এডিকশন সাইকিয়াট্রি ওয়ার্ড
    Next Article কনভার্সন ডিজঅর্ডার
    ফারজানা ফাতেমা (রুমী)

    Psychologist, Bangladesh Early Adversity Neuro imaging Study, icddr, b. Mental Health First Aider, Psycho-Social counselor. BSC & MS in Psychology, University of Dhaka; Masters in Public Health, State university of Bangladesh.

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.