Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মাধ্যমিকে ১২৮ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি
    কার্যক্রম

    মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মাধ্যমিকে ১২৮ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJanuary 29, 2023Updated:January 29, 2023No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বিশেষ কর্মসূচি নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

    পাইলটিং প্রকল্পের আওতায় মাধ্যমিক স্তরের ১২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘টোটাল ফিটনেস প্রোগ্রাম (টিএফপি)’ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

    সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটে টোটাল ফিটনেস প্রোগামের মূখ্য সমন্বয়ক ও উপ-পরিচালক (বিশেষ শিক্ষা) সৈয়দ মইনুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। বিবৃতিতে নির্দেশনা ঘোষণার তারিখ উল্লেখ করা হয়েছে ২৫ জানুয়ারি।

    টিএফটি বাস্তবায়নে প্রকল্পের পাইলটিং ভিত্তিতে প্রাথমিকভাবে সব জেলার একটি সরকারি বালক ও একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ১২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে প্রত্যেক প্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন হবে।

    • একবছরে ৫৩২ শিক্ষার্থীর আত্মহত্যা, স্কুল-কলেজ পর্যায়ে ৪৪৬ : আঁচল

    এ সংক্রান্ত প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, ‘‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষক/শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘টোটাল ফিটনেস প্রোগ্রাম (টিএফপি)’ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পাইলটিং ভিত্তিতে সব জেলার একটি সরকারি বালক ও একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ১২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ী আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

    নির্দেশনাগুলো হলো : 

    • জেলা শিক্ষা অফিসাররা স্থানীয় সমন্বয়ক এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা সহকারী স্থানীয় সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
    • শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা কর্মশালা আয়োজনের ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করবেন এবং প্রতিষ্ঠান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
    • প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে সব শিক্ষক স্ব-স্ব প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে সহযোগিতা করবেন এবং প্রশিক্ষণে অংশ নেবেন (পরবর্তীতে অংশগ্রহণকারী শিক্ষকরা এ কার্যক্রম পরবর্তী নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের মধ্যে বাস্তবায়ন করবেন)।
    • প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করবে।
    • প্রতিষ্ঠানগুলো স্ব স্ব ভেন্যুতে কর্মশালার আয়োজন করবে।
    • স্থানীয় স্বেচ্ছাসেবী প্রশিক্ষকরা এ কর্মশালা পরিচালনা করবেন। ইতোমধ্যেই জেলা শিক্ষা অফিসার বরাবর স্থানীয় স্বেচ্ছাসেবী প্রশিক্ষকদের নাম ও ফোন নম্বর সম্বলিত তালিকাপত্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
    • সংশ্লিষ্ট থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ২৮ জানুয়ারির মধ্যে এর আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় স্বেচ্ছাসেবী প্রশিক্ষকদের টিম লিডারের সঙ্গে যোগাযোগ করবেন এবং কর্মশালার তারিখ, দুই জন প্রশিক্ষকের নাম ও প্রশিক্ষণ বিষয়ে যাবতীয় পরিকল্পনা চূড়ান্ত করবেন।
    • ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো একদিন দিবসব্যাপী (সকাল ৯টা বিকেল ৫টা) কর্মশালাটি আয়োজন করতে হবে। এই সময়কালের মধ্যে যেকোনো শুক্রবার/শনিবার কিংবা অন্যকোনো বন্ধের দিনে কর্মশালাটি অনুষ্ঠিত করা যেতে পারে।
    • প্রতিষ্ঠান প্রধানরা পরবর্তীতে কার্যক্রমটি বাস্তবায়নের সুবিধার্থে বা প্রয়োজনীয় পরামর্শের জন্য প্রশিক্ষক ও অংশগ্রহণকারীদের সংযুক্ত করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন।
    • অঞ্চল পর্যায়ে অনুষ্ঠিতব্য বালক বিদ্যালয়ের কর্মশালায় মাউশির অঞ্চল, জেলা ও নির্বাচিত বিদ্যালয় সংশ্লিষ্ট মহানগর থানা/উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন এবং প্রশিক্ষণে অংশ নেবেন (অঞ্চলের পরিচালক বিষয়টি নিশ্চিত করবেন)।
    • জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য বালক বিদ্যালয়ের প্রশিক্ষণ কর্মশালায় মাউশির জেলা ও নির্বাচিত বিদ্যালয় সংশ্লিষ্ট সদর উপজেলা/থানা পর্যায়ের সব কর্মকর্তা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন এবং প্রশিক্ষণে অংশ নেবেন (জেলা শিক্ষা অফিসার বিষয়টি নিশ্চিত করবেন)।
    • ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে সব জেলা শিক্ষা অফিসার, কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তা, শিক্ষক ও প্রশিক্ষকের তালিকাপত্রে সংযুক্ত ‘প্রতিবেদন ছকে’ tfp.dddshe@gmail.com মেইলে প্রেরণ করবেন।
    • যেকোনো তথ্য/পরামর্শের জন্য প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনে জেলা শিক্ষা অফিসারের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।
    • এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক (মাধ্যমিক), জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা স্ব স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন এবং সার্বিক বিষয়ে তদারকি করবেন।

    /এসএস/মনেরখবর/

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএকবছরে ৫৩২ শিক্ষার্থীর আত্মহত্যা, স্কুল-কলেজ পর্যায়ে ৪৪৬ : আঁচল
    Next Article পাখির কিচিরমিচির ভালো রাখবে আপনার মানসিক স্বাস্থ্য
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.