Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শরীরিক ও আচরণগত লক্ষণে মানসিক রোগ চেনার উপায়
    টিপস্

    শরীরিক ও আচরণগত লক্ষণে মানসিক রোগ চেনার উপায়

    মাহজাবীন আরাBy মাহজাবীন আরাFebruary 19, 2023Updated:January 14, 2025No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমাদের সবার মাঝেই কিছু কিছু আচরণের অস্বাভাবিকতা থাকতে পারে। তাই বলে সবাইকেই মানসিক রোগী বলা যাবে না। ব্যক্তির আচরণে যখন লক্ষণীয় কোনো পরিবর্তন দেখা যায়, বিশেষ করে আবেগ প্রকাশে পরিবর্তন আসে এবং সেটা দৈনন্দিন কর্মকাণ্ড প্রভাব ফেলে তখন বুঝতে হবে সেই ব্যক্তি মানসিকভাবে কিছুটা অসুস্থ।

    মানসিক রোগ অনেক ধরনের হয়ে থাকে। কিছু মানসিক রোগ মৃদু ধরনের এবং শুধুমাত্র দৈনন্দিন জীবনে সামান্য প্রভাব ফেলে; যেমন কিছু ফোবিয়া (অস্বাভাবিক ভয়), মানসিক চাপ বা উদ্বেগ ইত্যাদি।

    আবার কিছু মানসিক রোগের ধরন এতটাই গুরুতর যে, একজন ব্যক্তির হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে। মানসিক রোগের উপসর্গগুলি রোগ, পরিস্থিতি এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। যেকোনো মানসিক রোগই ব্যক্তির আবেগ, চিন্তাভাবনা এবং আচরণকে প্রভাবিত করতে পারে। তাই মানসিক রোগ চেনার উপায় হিসেবে সাধারণত ব্যক্তির যেসব লক্ষণ বা উপসর্গগুলি চিহ্নিত করা হয় সেগুলো হলো :

    ● দৈনন্দিন সমস্যা বা মানসিক চাপ মোকাবেলা করতে অক্ষমতা।
    ● সামান্য বিষয়ে অতিরিক্ত ভয় বা উদ্বেগ প্রকাশ করা।
    ● মেজাজের পরিবর্তন অর্থাৎ হঠাৎ করে বেশি উত্তেজিত হয়ে ওঠা।
     নিজেকে সবার কাছ থেকে সরিয়ে রাখা বা গুটিয়ে রাখা; অর্থাৎ সামাজিক সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেয়া।
    ● টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে মন খারাপ করে থাকা।
    ● অন্যদের সঙ্গে একেবারে কথা বলতে না চাওয়া বা সবার সাথে ঝগড়া করা।
     বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা (ভ্রম), প্যারানইয়া বা হ্যালুসিনেশন; কোনো গায়েবি আওয়াজ বা কথা শুনতে পাওয়া।
    ● অকারণে অন্যদের সন্দেহ করতে শুরু করা।
     গোসল বা দাঁত মাজার মতো নিয়মিত প্রাত্যহিক কাজ করা বন্ধ করে দেয়া বা নিজের প্রতি যত্ন না নেয়া।
    ● ঘুমের সমস্যা; অর্থাৎ ঘুম না হওয়া, কমে যাওয়া বা বেড়ে যেতে পারে।
    ● খাদ্যাভ্যাসে বড়ো পরিবর্তন; অর্থাৎ খাবারে অরুচি তৈরি হওয়া বা রুচি বেড়ে যাওয়া।
    ● বাসার, অফিসের বা পেশাগত কাজের প্রতি অনীহা তৈরি হওয়া বা আগ্রহ হারিয়ে ফেলা।
    ● যেসব কাজে আনন্দ পাওয়া যায় সেসব কাজে নিরানন্দ ও আগ্রহ কমে যাওয়া।
    ● নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা করা বা সবকিছুতে নিজেকে দায়ী মনে করা।
    ● সিদ্ধান্তহীনতা বা মনোযোগ কমে যাওয়া এবং খুব তীব্র হলে আত্মহত্যার চিন্তা, পরিকল্পনা ও চেষ্টা করে।
    ● অতিরিক্ত শুচিবায়ুগ্রস্ত হয়ে ওঠা।
    ● কখনো কখনো রোগের লক্ষণগুলি শারীরিক সমস্যা হিসাবে প্রকাশ পায়; যেমন পেটে ব্যথা, পিঠে ব্যথা, বুক ধড়ফড় করা, মাথাব্যথা বা শরীরের অন্যান্য অংশে ব্যথা ইত্যাদি।

    এছড়াও বুকে চাপ লাগা, শারীরিক দুর্বলতা, মাথা ঘুরানো, শরীর, হাত-পা জ্বালা-পোড়া, শ্বাস-প্রশ^াসে অসুবিধা হওয়া, বুকে ব্যথা অনুভব করা, বমি বমি ভাব হওয়া ইত্যাদি লক্ষণও মানসিক রোগের কারণে হতে পারে।

    তবে এই লক্ষণগুলোর মানেই যে কারো মানসিক রোগ হবে, তা নয়। তবে এসব উপসর্গ বা লক্ষণ দেখা গেলে একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা উচিত। একজন মানসিক রোগ বিশেষজ্ঞই ব্যাক্তির প্রকাশিত লক্ষণগুলি বিশ্লেষণ করে বুঝতে পারবেন যে, এটি কোনো মানসিক রোগ কিনা এবং এক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয়া উচিত কিনা।

    লিখেছেন,
    মাহজাবীন আরা শান্তা
    অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট

    সূত্র : ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যা। 

    লেখকের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন এখানে :

    • আপনার কপি সংগ্রহের জন্য কল করুন : 01797296216, নিয়মিত পেতে গ্রাহক হতে চাইলে কল করুন : 01865466594 এই নাম্বারে।

    /এসএস/মনেরখর/

    মানসিক রোগ শরীরিক ও আচরণগত লক্ষণে মানসিক রোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদিনাজপুর কারাগারে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন
    Next Article মন খারাপ মানেই কি বিষণ্নতা?
    মাহজাবীন আরা

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.