Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব
    মনস্তত্ত্ব.

    প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    Moner KhaborBy Moner KhaborJuly 5, 2023No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. সৌবর্ণ রায় বাঁধন : সাইক্লোথাইমিয়া শব্দটি অনেক পুরোনো। এর ইতিহাসের সূচনা সাইকিয়াট্রির জন্মলগ্ন থেকে। ১৮৮৩ খ্রিস্টাব্দে কার্ল লুডউইগ কার্লবাম সর্বপ্রথম এর নামকরণ করেন। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর আলোচনা ও ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়েছে। কখনো একে বাইপোলার ডিজঅর্ডারের ধরন, কখনো ব্যক্তিত্বের ধরন, টেম্পারেমেন্টের প্রকৃতি হিসেবে দেখানো হয়েছে। কখনো এর নামকরণ হয়েছে সাইক্লোথাইমিক পারসোনালিটি ডিজঅর্ডার, কখনো আ্যফেক্টিভ পারসোনালিটি ডিজঅর্ডার, কখনো বা বাইপোলার ফোর ডিজঅর্ডার নামে। ডিএসএম ফাইভের সর্বশেষ শ্রেণিবিন্যাসে একে বাইপোলার স্পেক্ট্রাম ডিজঅর্ডারের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাইক্লোথাইমিয়াতে অসংখ্য হতাশার এপিসোড এবং অতিমাত্রায় উচ্চমাত্রার আবেগের এপিসোড আসে। কিন্তু কোনোটাই মেজর ডিপ্রেসিভ এপিসোড কিংবা ম্যানিয়ার ক্রাইটেরিয়া পূরণ করে না। শিশুদের ক্ষেত্রে এটাতে কমপক্ষে একবছর এবং বড়োদের ক্ষেত্রে কমপক্ষে দুইবছর টানা এই উঠানামার লক্ষণগুলো থাকতে হয়। সাইক্লোথাইমিয়ার ক্ষেত্রে হতাশা থেকে উচ্চ আবেগে অথবা উচ্চ আবেগ থাকে হতাশায় নিমজ্জিত হওয়ার ব্যাপারটা হুট করেই হয়। এই পরিবর্তন সুনির্দিষ্ট কোনো ধরন বা প্যাটার্ন অনুসরণ করে না। ফলে এটার সাথে খাপ খাইয়ে চলাটা রোগীর জন্য এবং তার আশেপাশের সবার জন্য খুব কঠিন হয়ে পড়ে।
    সাইক্লোথাইমিয়া কি বাইপোলার টাইপের কোনো মানসিক অসুস্থতা নাকি ব্যক্তিত্বের কোনো ধরন তা নিয়ে ঐতিহাসিক বিতর্ক রয়েছে। এমিল ক্রাপেলিন এবং স্নাইডার একে পারসোনালিটি বা ব্যক্তিত্বের সমস্যা বলে চিহ্নিত করেছিলেন। সাইক্লোথামিয়ায় আক্রান্তদের ক্ষেত্রে বর্ডারলাইন পারসোনালিটি ডিজঅর্ডারের সহউপস্থিতি থেকে আন্দাজ করা যায় যে সাইক্লোথাইমিয়ার সম্পর্ক এই পারসোনালিটির সাথে বেশি। আবার সাইক্লোথাইমিয়ায় যারা ভুগেন তাদের পরিবারে বাইপোলার ওয়ান ডিজঅর্ডারের উপস্থিতি থাকে। আবার বাইপোলারে যারা ভুগেন তাদের পরিবারে সাইক্লোথাইমিয়ায় আক্রান্তের উপস্থিতি দেখা যায়। এটা সাক্ষ্য দেয় যে সাইক্লোথাইমিয়া সম্ভবত বাইপোলারের সাথে সম্পর্কযুক্ত। সর্বশেষ গবেষণা অনুযায়ী সাইক্লোথাইমিয়াকে মুড ডিজঅর্ডারের ঘরানায় রাখা হয়েছে।
    সাইকোএনালিস্টদের মতে শিশুর বিকাশে ওরাল স্টেজে ফিক্সেশন বা এই স্টেজকে সফলতার সাথে অতিক্রম না করতে পারলে সাইক্লোথাইমিয়ার মতো মুডের অস্থিতিশীলতা বা উঠানামা হতে পারে। শৈশবে বড়ো ধরনের কোনো আঘাত এ ধরনের পরিবর্তন আনতে পারে। ফ্রয়েডের মতে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে সুপারইগো প্রচণ্ড রকমের রুক্ষ হয়। সুপারইগো ইগোর সব কাজে অনেক বেশি শাস্তিমূলক মনোভাব দেখাতে থাকে। সামান্য কোনো কাজ বা চিন্তায় ইগো সুপারইগোকে দিয়ে অনেক বেশি নিপীড়িত হতে থাকে। ব্যক্তি তখন অত্যধিক মাত্রায় হতাশা বোধ করতে থাকে। কারণ সে কোনো কিছু করেই সন্তুষ্ট হতে পারে না। যে কাজই করুক তা নিয়ে মনের ভিতরে আত্মসমালোচনার জন্ম হয়। এক পর্যায়ে সহ্য করার ক্ষমতা চলে গেলে ইগো সুপারইগোর সমালোচনার ভার থেকে মুক্ত হতে চায়, তাকে ছুড়ে ফেলতে চায়। সুপারইগোকে চাপা দিতে পারলে আত্মসমালোচনার ভার থেকে মুক্ত থাকা যায়। এটার জন্য অচেতন মনে ডিফেন্স কাজ করে। এই ডিফেন্সের নাম ডিনায়াল। কোনো একটি বিষয়কে আপাতভাবে অস্বীকার করে যায়। ডিনায়ালের মাধ্যমে পারিপার্শ্বিক জগতের নানামুখি চাপ এবং মনের ভিতরের হতাশাবোধকে এড়িয়ে চলা যায়। এবং এই সার্বক্ষণিক হতাশাবোধ থেকে নিজকে বাঁচানোর জন্য এক ধরনের ইউফোরিয়া বা অত্যধিক আনন্দোচ্ছ্বাসের অবস্থা অচেতন মন তৈরি করে। যেটাকে অনেকে হাইপোম্যানিয়াও বলে থাকেন। এভাবেই হতাশা ও ইউফোরিয়া চক্রাকারে অনবরত আসতেই থাকে। এমনকি সে টানা দুইমাসের বেশি সময় এই উত্থান-পতনের বাইরে থাকতে পারে না। সাইক্লোথাইমিয়ায় এই চক্র বা সাইকেল লাগাতার চলতে থাকে।
    আরেকটি তত্ত্বমতে খুব বড়ো ধরনের কোনো আন্তঃব্যক্তিক সম্পর্কে সমস্যা হলে বা পছন্দের কাউকে হারিয়ে ফেললে তীব্র হতাশার বোধ তৈরি হয়। সাইক্লোথাইমিয়ায় ব্যক্তি এই হতাশাবোধ থেকে বাঁচতে ওই লাভ অবজেক্ট বা ভালোবাসার বস্তু বা ব্যক্তির তার নির্ভরশীলতাকে অস্বীকার করে। এবং একইসাথে যে ধ্বংসাত্মক বা আগ্রাসী কারণে ওই পছন্দের ব্যক্তিকে হারিয়ে ফেলেছে সেটাকেও অস্বীকার করে। এই অস্বীকার করতে গিয়ে অচেতন মন এক ধরনের ভ্রান্ত উচ্ছ্বাস বা ফলস ইউফোরিয়া তৈরি করে। এভাবে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে বারাবার ক্ষতি থেকে জন্ম হওয়া হতাশাকে থামাতে গিয়ে মন বিভিন্ন ধরনের ডিফেন্স মেকানিজমের মাধ্যমে ইউফোরিয়া তৈরি করে। যেটা আবার ক্ষণস্থায়ী হওয়ায় চক্রাকারে চলতে থাকে।
    সাইক্লোথাইমিয়াতে টেমপারেমেন্টের প্রভাব আছে বলে গবেষকরা মনে করেন। এটা পারসোনালিটির বায়োলজিকাল ভিত্তি হিসেবে কাজ করে। একজন শিশু জন্মগত ভাবে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসে যেমন আবেগিক দৃষ্টিভঙ্গি, ইমোশন প্রকাশের ধরন ইত্যাদি ব্যক্তিত্বের ধরন নির্ধারণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেম্পারেমেন্টের এই ভিন্নতার কথা গ্রিক যুগের বই কর্পাস হিপোক্রেটিকামেও প্রাথমিক আলোচনা রয়েছে। পরবর্তীকালে জার্মান সাইকিয়াট্রিস্ট এমিল ক্রাপেলিন সর্বপ্রথম সাইক্লোথাইমিক ট্রেইটের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন এই ধরনের টেম্পারেমেন্ট থেকে পরবর্তিতে বিভিন্ন ধরনের মুড ডিজঅর্ডার, সাইক্লোথাইমিয়া ইত্যাদি হতে পারে। সাইক্লথাইমিক টেমপারেমেন্টের মুডের অল্প বা বেশি পরিমাণে অস্থিতিশীলতা থাকে। এই অস্থিতিশীলতার ফলে হুট করে ভালো মুড বা খারাপ মুডে পর্যবসিত হওয়ার প্রবণতা থাকে। এছাড়া কখনো কখনো অত্যধিক ক্রিয়াশীল থাকে আবার কখনো কখনো কাজে আগ্রহ ও হারিয়ে ফেলে। সাইক্লোথাইমিক টেম্পারেমেন্ট থাকলে পরবর্তিতে বাইপোলার ডিজঅর্ডারের সম্ভাবনাও বেড়ে যায়। এগুলোর পাশপাশি আন্তঃব্যক্তিক সম্পর্কে অস্থিরতা, তাড়নার বশবর্তী হয়ে কাজ করে ফেলার প্রবণতা, খিটখিটে মেজাজ এই বৈশিষ্ট্যগুলো আবার সাইক্লোথাইমিয়া ও বর্ডারলাইন পারসোনালিটি দুই ক্ষেত্রেই দেখা যায়। বিশেষ করে মেজাজ বা মুডের অস্থিতিশীলতা দুইক্ষেত্রেই দেখা যায়। অনেক সময় এই দুই ডিজঅর্ডারকে আলাদা করে ডায়াগোনসিস করা কঠিন হয়।

    লেখক : ডা. সৌবর্ণ রায় বাঁধন
    রেসিডেন্ট, ফেইজ-বি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যল বিশ্ববিদ্যালয়।

    নারী পুরুষ মনের খবর মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য শিশু সাইক্লোথাইমিক হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদক বিরোধী দিবসে মনের খবরের “লাইভ ওয়েবিনার”
    Next Article মাঝে মাঝে নিজেকে মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ আর দুর্বল লাগে
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.