Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মেটাবলিক সিনড্রোম: হজমে সমস্যা কী করবেন?
    জীবনাচরণ

    মেটাবলিক সিনড্রোম: হজমে সমস্যা কী করবেন?

    Moner KhaborBy Moner KhaborDecember 11, 2023Updated:December 11, 2023No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. পঞ্চানন আচার্য্য
    সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোরোগবিদ্যা বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

    প্রতিটি প্রাণীর বেঁচে থাকার জন্য শক্তি দরকার। এই শক্তির নাম হচ্ছে এটিপি, যেটা সরাসরি গাছে ধরে না, অথবা ছোটো ছোটো পুটুলিতে দোকানে বিক্রি হয় না। শক্তি পাওয়ার উদ্দেশ্যে তাই প্রাণীরা খাবার গ্রহণ করে। এই খাবারটা আবার অনেক বিশাল একটা ব্যাপার, শরীরের কোষগুলো সেটা নিতে পারে না। এজন্য, যদি মানুষের কথাই ধরি, তারা প্রথমে রান্না বা পাক করে খাবারকে হজম উপযোগী করে নেয়। এরপর দাঁত দিয়ে চিবিয়ে আরো সহজপাচ্য করে নেয়। এরপরে এটি পাকস্থলীতে গিয়ে হজম রসের সহায়তায় এক জটিল প্রক্রিয়ার মাধ্যমে শরীরের কোষগুলোর জন্য গ্রহণ উপযোগী করে শক্তি বা এটিপিতে পরিবর্তিত হয়। বিশেষভাবে পাক করা হয় বলে অর্থাৎ খাদ্যকে গ্রহণ উপযোগী করে তোলার মাধ্যমে শরীরে শক্তি জোগানোর এই প্রক্রিয়ার নাম বিপাকক্রিয়া, ইংরেজিতে বলা হয় মেটাবলিজম। শুধু শক্তি তৈরিই নয়, খাবার থেকে শরীর গঠনের বিভিন্ন উপাদান তৈরি এবং প্রক্রিয়া শেষে থেকে যাওয়া অপ্রয়োজনীয় অবশিষ্টাংশকে শরীর থেকে বের করে দেয়া এসব জটিল প্রক্রিয়াও এই মেটাবলিজম-এর অন্তর্ভুক্ত। পুরো প্রক্রিয়াটিই আসলে একটি জটিল রাসায়নিক প্রক্রিয়া। প্রক্রিয়া সরল হোক বা জটিল-যেকোনো সময় এখানে দেখা দিতে পারে গণ্ডগোল, বাঁধতে পারে বিপত্তি। বিপাকক্রিয়ার ক্ষেত্রে বিপত্তির ইংরেজি নাম মেটাবলিক সিনড্রোম-এটাই আজকের আলোচনার বিষয়বস্তু। সিনড্রোম বলতে একগুচ্ছ সমস্যাকেই বোঝায়। মেটাবলিক সিনড্রোমের মধ্যে প্রধানত তিনটি বিষয় একসঙ্গে গুচ্ছ আকারে থাকে-রক্তে উচ্চ মাত্রার শর্করা (গ্লুকোজ), উচ্চ-রক্তচাপ এবং স্থুলতা। এর সঙ্গে যুক্ত আছে রক্তে চর্বি সমস্যা- উচ্চ মাত্রার ট্রাইগ্লিসারাইড এবং কম মাত্রার হাই-ডেনসিটি লাইপোপ্রোটিন (এইচ ডি এল)। একইসঙ্গে থাকতে পারে ইউরিক এসিডের আধিক্য, ফ্যাটি লিভার, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মতো অসুবিধা।

    কেন এই বিপত্তিটা হয় এই প্রশ্নের উত্তর যথেষ্ট জটিল। কেননা অনেক বিষয় একসঙ্গে জড়িয়ে আছে। যেমন জীবনযাপন পদ্ধতি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কম পরিশ্রমের জীবনযাপন, জাঙ্কফুড খাওয়া, ঘুমের অনিয়ম, শারীরিক ব্যায়াম না করা, ধূমপান ও মদ্যপানসহ অস্বাস্থ্যকর বা অনিয়মতান্ত্রিক জীবনযাপন-এইগুলোর নেতিবাচক ভূমিকা পরীক্ষিত সত্য। প্রসঙ্গত মানসিক স্বাস্থ্যগত বিষয়াদিও কিন্তু এই মেটাবলিক সিনড্রোমের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মানুষের জীবনে মানসিক চাপের মাত্রা, সেই চাপের সঙ্গে সার্থকভাবে খাপ খাইয়ে নিতে না পারা কিন্তু মেটাবলিক সিনড্রোমের সূচনা করতে পারে। এর বাইরে অন্যান্য রোগের প্রাদুর্ভাব, বংশগত কারণসহ আরো বিবিধ কারণেই এটি হতে পারে। বয়স বাড়ার কারণেও এর ঝুঁকি বাড়ে। গবেষণা বলছে, ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে এর প্রাদুর্ভাব শতকরা ৪০ ভাগেরও বেশি।
    প্রশ্ন জাগতে পারে মেটাবলিক সিনড্রোম নিয়ে এত ভাবনা কেন? যদি একটু গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য বলি তবে বলা যায় মেটাবলিক সিনড্রোম আসলে অনেকগুলো রোগের বা শারীরিক সমস্যার সূতিকাগার। এর কারণে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, উচ্চরক্তচাপ, রক্তনালীর সমস্যা, যকৃত ও কিডনির সমস্যাসহ নানাবিধ শারীরিক জটিলতার উৎপত্তি হতে পারে। কিন্তু, একজন সাধারণ মানুষ হিসেবে মেটাবলিক সিনড্রোম হয়েছে কিনা বুঝতে পারা একটু কষ্টসাধ্য। এটি মূলত পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখে চিকিৎসকের মাধ্যমে জানা যায়। এছাড়া, সাধারণত মেটাবলিক সিনড্রোম যে তৈরি হয়ে গেছে শরীরে সেটার তেমন কোনো লক্ষণ নাও থাকতে পারে। তবে শরীরের ওজন যদি বাড়তে থাকে, বিশেষ করে মেদভুঁড়ি যদি হতেই থাকে, তবে মেটাবলিক সিনড্রোমের বিষয়টি নিয়ে একজন সাধারণ মানুষের সতর্ক হওয়া উচিত। বয়স বাড়লেও একই কথা। সেইসঙ্গে গুচ্ছ আকারে যেই যেই সমস্যার কথা ওপরে বলা হয়েছে সেই সমস্যাগুলোর লক্ষণাদি দেখা গেলেও সতর্ক হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মোতাবেক আগাতে হবে। করণীয় কী? এটাকে প্রতিরোধ করাই আসলে একমাত্র করণীয়। আর প্রতিরোধটা হতে হবে বহুমুখী বা বহুমাত্রিক। প্রথমেই আসে নিয়মিত শারীরিক পরিশ্রমের দিকে নজর দেয়া। দৈনন্দিন জীবনযাপনে শারীরিক পরিশ্রমের পরিমাণ বাড়াতে হবে, নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। সেইসঙ্গে অস্বাস্থ্যকর বা অনিয়মতান্ত্রিক জীবনযাপন পদ্ধতি পরিহার করতে হবে। এজন্য স্থুলতা বা অতিরিক্ত ওজন কমাতে হবে, সুষম স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ধূমপান-মদ্যপানসহ সব ধরনের নেশা থেকে দূরে থাকতে হবে, পরিমিত ঘুম ও বিশ্রামে মনোযোগী হতে হবে। নিয়মিত রক্তচাপ মাপাসহ শারীরিক অবস্থা বোঝার জন্য নির্দেশিত পরীক্ষা-নিরীক্ষা, যেমন রক্তে শর্করার পরিমাণ, চর্বির পরিমাণ প্রভৃতি; নিয়মিত বিরতিতে করতে হবে। সবচেয়ে বড়ো কথা মানসিক প্রফুল্লতা ধরে রাখতে হবে, মানসিক চাপ মোকাবেলা করার দক্ষতা অর্জন করতে হবে। সবশেষে যদি এই ধরনের সমস্যা তৈরি হয়েই যায় তবে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা চালিয়ে যেতে হবে।

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ডা. পঞ্চানন আচার্য্য মনোরোগবিদ্যা বিভাগ মেটাবলিক সিনড্রোম: হজমে সমস্যা কী করবেন? সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিএসএমএমইউর সহকারী হল প্রভোস্ট হলেন ডা. ফাতিমা
    Next Article সমাজে নৈতিক অবক্ষয় নৈতিক ও ভালো চরিত্রের ছেলেমেয়েদেরকেও নষ্ট করে দেয়
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.