Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রায় প্যানিক অ্যাটাক হয়, তাই বিদেশে পড়তে যেতেও ভয় করছে
    প্রশ্ন-উত্তর

    প্রায় প্যানিক অ্যাটাক হয়, তাই বিদেশে পড়তে যেতেও ভয় করছে

    Moner KhaborBy Moner KhaborFebruary 29, 2024Updated:February 29, 2024No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রশ্ন: স্যার, আসসালামু আলাইকুম। আমার বয়স ১৯। আমি এইচএসসি ২৩ ব্যাচের শিক্ষার্থী। গত ১৯ সালের করোনার সময় অনেক বেশি সিরিয়াসলি নিয়ে নিয়ে ছিলাম যার ফলে আমার প্রথমবার প্যানিক এটাক হয়। তখন আমি বুঝতামই না প্যানিক এটাক কী। পরে আস্তে আস্তে বুঝেছি। পরে ওষুধ খেয়ে অনেকটাই সেরে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যাটা দেখা দেয় গত ২ মাস আগে হঠাৎ আমি মাথা ঘোরে পড়ে যাই। ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি আমার প্রেশার হাই। এখন আমি অনেক ভয়ের মধ্যে আছি। আমার অনেক স্বপ্ন আমি বিদেশে পড়তে যাবো, কিন্তু সবসময় এই ভয়টাই কাজ করে যে ওখানে গিয়ে যদি আমার এরকম সমস্যা হয় আমি তখন কি করবো।যদিও আমি এখন অনেক কন্ট্রোল করে খাওয়া-দাওয়া করি। আমার মনে হয় আমি যদি মরে যাই তখন কি হবে। পরিবারের মানুষগুলো ছাড়া থাকবো কিভাবে, তাদের প্রতি আমার অনেক মায়া। এত এত টেনশনের জন্য আমার পড়াশোনাও ব্যাঘাত হচ্ছে। আর কোনো কিছু ভালো লাগে না। দয়াকরে আমাকে পরামর্শ দিয়ে উপকৃত করুন।

    পরামর্শ দিয়েছেন
    অধ্যাপক ডা. মো. সালেমির হোসেন চৌধুরী (অবসরপ্রাপ্ত মনোরোগ বিশেষজ্ঞ)

    উত্তর: ওয়ালাইকুমুসসালাম। ধন্যবাদ তোমার একটি সুন্দর প্রশ্নের জন্য। তুমি উল্লেখ করেছো, তোমার বয়স ১৯ বছর। ২০১৯ সালের করোনা ছড়িয়ে পড়ার শুরু থেকে তুমি খুব ভীতসন্ত্রস্ত হয়ে পড়ো এবং তোমার ধারণা হয়েছে যে, তোমার প্যানিক অ্যাটাক হয়েছে। তারপরে ওষুধ ব্যবহারের ফলে তোমার অবস্থা অনেকটা উন্নতি হয়ে যায়। তবে গত দুই মাস আগে তুমি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাও এবং ডাক্তারের পরামর্শ মতে তোমার উচ্চ রক্তচাপ হয়েছে এবং এতে তুমি খুব ভয় পেয়ে যাও, যা অদ্যাবধি তোমার মধ্যে অবস্থান করছে। এমন কি মৃত্যু ভয়ও তোমার মধ্যে তীব্রভাবে এসে পড়ে এবং তোমার মনে হয় যে, তুমি যদি মরে যাও তবে পরিবারের মানুষগুলো ছাড়া কিভাবে তুমি থাকবে?
    আসলে তুমি তোমার রোগ নিয়ে অতিরিক্ত বেশি চিন্তা করে ফেলেছ। আসলে এটি একটি অতি সাধারণ মানসিক রোগ, যা থেকে ভয়ের বিশেষ কোনো কারণ নেই। মানসিক চিকিৎসাবিদদের মতে এর নাম phobic anxiety disorder with secondary depression। এ রোগে মৃত্যুর কোনো ভয় নেই। নিয়মিত চিকিৎসা চালিয়ে গেলে তুমি সম্পূর্ণরূপে সুস্থ থাকবে ইনশাআল্লাহ। নিম্নে উল্লেখিত ঔষধগুলি চালিয়ে গেলে তুমি সম্পূর্ণরূপে সুস্থ থাকবে এবং তোমার পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যেতে সক্ষম হবে। ঔষধগুলি নিম্নরূপ :
    Tab. Escitalopram 10mg
    সকালে একটি ও রাতে দুটি, Tab. Maprotiline 25mg
    ২ টি করে রাতে, Tab. Propranolol 40mg
    সকালে একটি ও রাতে একটি এবং সেই সাথে Tab. Rabeprazole 20mg খাওয়ার আগে সকালে একটি ও রাতে একটি করে। সেই সাথে তোমার সাইকো থেরাপিরও প্রয়োজন আছে, যা একজন মানসিক রোগ বিশেষজ্ঞের মাধ্যমে তোমার গ্রহণ করা প্রয়োজন।
    আর তুমি তোমার প্রশ্নে আরও উল্লেখ করেছো যে তোমার উচ্চ রক্তচাপ হয়েছে। আসলে এ ধরনের মানসিক রোগ বেড়ে গেলে সাময়িকভাবে রক্তচাপ বেড়ে যায়, যা রোগের লক্ষণগুলি কমে গেলে এই রক্তচাপ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সেজন্য এই রক্তচাপের জন্য কোনো আলাদা ঔষধ সেবন করার প্রয়োজন নেই। তবে তোমাকে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ মতে চিকিৎসা চালিয়ে যেতে হবে। তোমার সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ তোমাকে।

    তাই বিদেশে পড়তে যেতেও ভয় করছে প্রায় প্যানিক অ্যাটাক হয়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনবীন সাইকিয়াট্রিস্টদের সংবর্ধনা দিল বিএসএমএমইউয়ের মনোরোগবিদ্যা বিভাগ
    Next Article শৈশব থেকে আবেগের ক্রমবিকাশ
    Moner Khabor

    Related Posts

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

    April 21, 2025

    রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    April 8, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.