Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাথাব্যথা কোন কোন মানসিক রোগের সাথে সম্পর্ক?
    ফিচার

    মাথাব্যথা কোন কোন মানসিক রোগের সাথে সম্পর্ক?

    Moner KhaborBy Moner KhaborApril 18, 2024No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. মো. জোবায়ের মিয়া
    সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

    জীবনে একবারও মাথা ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মাথা ব্যথা মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। সাইকিয়াট্রিস্টদের কাছে বেশী রোগী আসে টেনশন টাইপ মাথাব্যথা নিয়ে। আরেক ধরনের মাথা ব্যথা আছে যার নাম মাইগ্রেন। এই ধরনের রোগীদেরও নানান ধরনের মানসিক সমস্যা একই সাথে থাকে।

    যে সকল মানসিক রোগের উপসর্গ হিসেবে মাথাব্যথা প্রায়শই দেখা যায় তার মধ্যে বিষন্নতা, উদ্বেগাধিক্য বা টেনশন রোগ যেমন, সেপারেশন এংজাইটি ডিজঅর্ডার, প্যানিক ডিজঅর্ডার, স্যোশাল এংজাইটি ডিজঅর্ডার এবং জেনারেলাইজড এংজাইটি ডিজঅর্ডার, স্ট্রেস রিলেটেড ডিজঅর্ডার, স্লিপ ডিজঅর্ডার অন্যতম। এছাড়াও মাদকাসক্তি, অতিরিক্ত চা-কফি পান করা, সিগারেট বা নিকোটিন আসক্তি, দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার, টিভি দেখার কারনেও মাথাব্যথা হতে পারে।

    উপরে উল্লেখিত মানসিক রোগগুলি আবার মাইগ্রেন এবং টেনশন টাইপ মাথাব্যথার তীব্রতা বাড়িয়ে দেয়।শিশুদের কিছু রোগ যেমন অতি চঞ্চলতা (ADHD), অবাধ্য আচরণ (Conduct Disorder), শিখতে সমস্যা (Learning Disability), রাতে প্রশাব করা (Nocturnal Enuresis), টিক ডিজঅর্ডার ইত্যাদি রোগেও মাথাব্যথার উপসর্গ হিসেবে পাওয়া যায়।

    প্রায় সকল মানুষই জীবনের কোনো না কোনো সময়ে এই ধরনের মাথাব্যথায় ভোগেন। যে কোনো বয়সেই মাথাব্যথা হতে পারে, তবে টিনেজ বয়সী ছেলে-মেয়ে এবং প্রাপ্ত বয়স্কদের মাঝে বেশী দেখা যায়। পুরুষদের তুলনায় নারীদের মাঝে এই মাথাব্যথা বেশী হয়ে থাকে।

    যদি কোনো প্রাপ্ত বয়স্ক মানুষের মাঝে এই মাথাব্যথা টানা তিন মাস (ন্যূনতম) এবং প্রতি মাসে ১৫ বারের বেশী দেখা দেয়, তবে সেটাকে ক্রনিক টেনশন টাইপ মাথাব্যথা বলে। টেনশন টাইপ মাথামাথা ব্যথার লক্ষণগুলো হলো মাথার দুপাশেই একটি স্থায়ী ব্যথা অনুভূত হতে পারে। এছাড়াও ঘাড়ের মাংস পেশীতে টান টান লাগতে পারে এবং চোখের পেছনে একটা চাপ ভাব হতে পারে। তবে সাধারণত এই মাথাব্যথাটি প্রতিদিনের কাজে ব্যাঘাত ঘটানোর মতো তীব্র হয়না। এই ব্যথা ৩০ মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তবে মাঝেমধ্যে ব্যথাটি কিছুদিন স্থায়ী হতে পারে।

    যাদের মাইগ্রেন আছে তাদের বিষন্নতা হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ বেশি। চিকিৎসা কেবল ওষুধ নয়, অনেক ক্ষেত্রে সাইকোথেরাপির প্রয়োজন হয়।

    মাইগ্রেনের চিকিৎসায় প্রতিরোধক এন্টিডিপ্রেসেন্ট এবং এন্টি মাইগ্রেন ওষুধের পাশাপাশি দৈনন্দিন কিছু নিয়মকানুন মেনে চললে সমস্যাটি অনেকাংশে কমিয়ে রাখা যায়। প্রতিদিন নিদিষ্ট সময়ে ও পরিমিত পরিমাণে ঘুমাতে হবে, কম বা অতিরিক্ত আলোতে কাজ করা যাবেনা, তীব্র রোদ বা ঠান্ডা পরিহার করতে হবে, কোলাহলপূর্ণ ও উচ্চ শব্দ সম্পন্ন পরিবেশে বেশীক্ষণ থাকা যাবেনা, একাধারে অধিক সময় মোবাইল, কম্পিউটারের মনিটর ও টিভির সামনে থাকা যাবেনা। মাইগ্রেনের ব্যথা শুরু হলে প্রচুর পরিমানে পানি পান করতে হবে। বমি হলে বিশ্রামসহ মাথায় ঠান্ডা কাপড় জড়িয়ে রাখতে হবে। অতিরিক্ত টেনশন পরিহার করতে হবে। অধিক রাত জাগ্য যাবেনা। খিঁচুনি হলে, অজ্ঞান হওয়ার মতো মনে হলে, চোখে দেখতে সমস্যা হলে কিংবা হাত-পা অবশ হয়ে আসলে অতিদ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে।

    মাথাব্যথা কোন কোন মানসিক রোগের সাথে সম্পর্ক?
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসিলেটে এতিমখানায় বাপসিলের ‘রামাদান ফুড গিফট’
    Next Article ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজে ‘স্লিপ: ক্লিনিক্যাল আসপেক্টস’ বিষয়ে সিএমই অনুষ্ঠিত
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.