Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনের সুস্থতার জন্য প্রয়োজন নিয়মিত মনের চর্চা : ফুটবলার আমিনুল হক
    তারকার মন

    মনের সুস্থতার জন্য প্রয়োজন নিয়মিত মনের চর্চা : ফুটবলার আমিনুল হক

    মুহাম্মদ এ মামুনBy মুহাম্মদ এ মামুনFebruary 15, 2016No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro]গোল করা নয়, গোল ঠেকানোই তাঁর কাজ। তিনি বাংলাদেশ ফুটবলের একজন জনপ্রিয় তারকা এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিনি আমিনুল হক। প্রতিপক্ষের অগণিত লক্ষ্যভেদের চেষ্টা ভন্ডুল করে দিয়ে এবার তিনি মুখোমুখি হয়েছেন মনের খবরের। বলেছেন মনের কথা, ভালো লাগার কথা, জীবন বোধের কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।[/int-intro]

    [int-qs]কেমন আছেন?[/int-qs]
    [int-ans]আলহামদুলিল্লাহ, ভালো আছি।[/int-ans]
    [int-qs]কেন ভালো আছেন?[/int-qs]
    [int-ans]এটা তো অনেক কিছুর উপরে নির্ভর করে। [/int-ans]
    [int-qs]ভালো থাকতে হলে কোন জিনিসটি বেশি চর্চা করা জরুরি?[/int-qs]

    [int-ans]সত্যি বলতে ভালো থাকার শেষ কোথায় সেটি হয়তো কেউই জানে না। কারণ প্রতি মুহুর্তে বা চলার পথে আমরা অহরহ বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হই। চলার পথে প্রতিবন্ধকতা আসবেই এমন একটা মানসিক প্রস্তুতি যদি আমাদের থাকে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার বিষয়ে আমাদের সবসময় একটা পজেটিভ চিন্তা থাকতে হবে যে সমস্যা যেহেতু আছে তার সমাধানও আছে। [/int-ans]

    [int-qs]রাগ হয়? [/int-qs]
    [int-ans]অবশ্যই হয়। রাগ, ক্ষোভ, হতাশা এসব মিলিয়েই তো মানুষ। [/int-ans]
    [int-qs]রাগ হলে সেটি কিভাবে নিয়ন্ত্রণ করেন?[/int-qs]

    [int-ans]হয়তো যে জিনিসটি আমি পছন্দ করছি না, সেটি দেখে হয়তো আমার রাগ লাগছে। তখন ভাবি আমি কেন রেগে যাচ্ছি, এমনও তো হতে পারে যে আমিই হয়তো ভুল। এমন একটি ভাবনা অনেকাংশেই আমার রাগ নিয়ন্ত্রণে সহযোগিতা করে।[/int-ans]

    [int-quote]যান্ত্রিকতা আমাদের দৈনন্দিন জীবনে মিশে গেছে এবং তা আমাদের প্রয়োজনেই এসেছে। এখন আর এর বাইরে যাওয়ার তেমন সহজ সুযোগ নেই। আবার এটা মানুষকে কতখানি আশ্বস্ত করবে বা নিজেকে একটু ভালো রাখার বা একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কতখানি সহযোগিতা করবে সেটি আসলে বলা মুশকিল। যান্ত্রিক জীবনে মনের ভালোলাগা বা অনুভূতি প্রকাশের সুযোগ থাকে না। যার কারণে জীবনের যান্ত্রিকতা যত বাড়ছে মানুষের মধ্যে উদাসীনতা, হীনমন্যতা এবং সিদ্ধান্তহীনতা বাড়ছে।[/int-quote]
    [int-qs]মানসিক প্রশান্তির জন্য আমাদের কী করা উচিত?[/int-qs]

    [int-ans]আল্লাহ্ আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসবে। এই সেরা জীব হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে যদি সেসব দায়িত্ব সঠিক ও সৎ ভাবে পালন করি তাহলে আপনা থেকেই অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যায়। [/int-ans]

    [int-qs]অর্থাৎ মনের প্রশান্তির জন্য আপনি ধর্মকে গুরুত্ব দিচ্ছেন?[/int-qs]

    [int-ans]ঠিক তাই। এটি মানুষকে সংযত রাখবে। জীবনের যে মৌলিক প্রশ্নগুলো রয়েছে। যেমন- আমি কে? আমার সৃষ্টি কিভাবে হয়েছে? আমি কোত্থেকে আসলাম? আমাকে কোথায় চলে যেতে হবে? এ বিষয়গুলো নিয়ে আমি যখন ভাববো তখন আপনা থেকেই এমন একটি জায়গায় এসে দাঁড়াতে হবে যে আমি কি করছি? আমার কি করা উচিত? আমার শেষ কোথায়? এইযে নিজেকে প্রশ্ন করা নিজেকে ধরে রাখা এই নিয়ন্ত্রণ যতদিন মানুষের মধ্যে প্রতিষ্ঠিত না হবে ততদিন প্রশান্তি আসবে না। [/int-ans]

    [int-qs]যান্ত্রিকতাকে পাশ কাটিয়ে?[/int-qs]

    [int-ans]না। যান্ত্রিকতা আমাদের দৈনন্দিন জীবনে মিশে গেছে এবং তা আমাদের প্রয়োজনেই এসেছে। এখন আর এর বাইরে যাওয়ার তেমন সহজ সুযোগ নেই। আবার এটা মানুষকে কতখানি আশ্বস্ত করবে বা নিজেকে একটু ভালো রাখার বা একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কতখানি সহযোগিতা করবে সেটি আসলে বলা মুশকিল। যান্ত্রিক জীবনে মনের ভালোলাগা বা অনুভূতি প্রকাশের সুযোগ থাকে না। যার কারণে জীবনের যান্ত্রিকতা যত বাড়ছে মানুষের মধ্যে উদাসীনতা, হীনমন্যতা এবং সিদ্ধান্তহীনতা বাড়ছে। [/int-ans]

    [int-qs]যান্ত্রিকতার সাথে সহাবস্থান করে কিভাবে ভালো থাকা যায় বলে আপনি মনে করেন?[/int-qs]

    [int-ans]যেহেতু চাইলেই আমাদের পক্ষে যান্ত্রিক জীবন এড়িয়ে চলা সম্ভব নয় সেহেতু যারা আপনারা মন নিয়ে মানসিক বিষয় নিয়ে কাজ করছেন বা সংশ্লিষ্ট আছে তাদের যে মেসেজ বা বক্তব্যগুলো রয়েছে সেগুলো শুধু মানসিক রোগী যারা শুধু তারা নয়, যারা সুস্থ তাদের কাছেও পৌঁছে দেয়া যে, এই যান্ত্রিক জীবনের সাথে আমাদের মনের সমন্ময়টা করা যায়।[/int-ans]

    [int-img name=””]https://beta.monerkhabor.com/wp-content/uploads/2016/02/1962728_519659818153222_1199506318_n.jpg[/int-img]
    [int-qs]মানুষের জীবনটাও কি ফুটবল খেলার মতো যে জীবনে একটি গোল বা লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া উচিত?[/int-qs]

    [int-ans]প্রতিটি মানুষই স্বপ্ন দেখে। প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু আশা আছে, কিছু লক্ষ্য আছে। কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ মেরিন ইঞ্জিনিয়ার হবে কেউ হয়তোবা পাইলট হবে। এই লক্ষ্যের অনেকটাই প্রভাবিত হয় পরিবার থেকে। তবে প্রতিটি মানুষই যে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করবে এটিও বলা মুশকিল। মানুষ যত বড় হতে থাকে শারীরিক পরিবর্তনের সাথে সাথে মানসিক পরিবর্তনও ঘটতে থাকে। একটা বয়সে এসে সে বুঝতে পারে তার কি করা উচিত। এখানে অনেক সময় দেখা যায় জন্মের পর থেকেই পরিবারের একটি ইচ্ছা সন্তানের উপর চাপিয়ে দেয়া হয়, এটা কখনোই উচিত না। [/int-ans]

    [int-qs]প্রতিটি মানুষই স্বপ্ন দেখে। স্বপ্ন দেখা কি জরুরি? [/int-qs]

    [int-ans]ঘুমের ভেতরের স্বপ্নগুলো কতটা কার্যকরী হয় সেটা আমি জানিনা তবে জেগে থেকে আমি যে স্বপ্নটা দেখি সেটি বাস্তবায়ন অনেক বেশি জরুরি। স্বপ্ন দেখুন এবং জেগে দেখুন। [/int-ans]

    [int-qs]মানসিকভাবে অসুস্থ হয়েছেন কখনও?[/int-qs]

    [int-ans]না, হইনি। তবে মানসিক বিষয়াবলী নিয়ে আমার আগ্রহ রয়েছে। শুধু মানসিকভাবে অসুস্থ হলেই নয়, মন যাতে অসুস্থ না হয় তার জন্যেই নিয়মিত মানসিক চর্চা জরুরি।[/int-ans]

    [int-qs]ফুটবলার হিসেবে আপনার সাফল্যের গোপন রহস্য কী?[/int-qs]

    [int-ans]প্রথম কথা হচ্ছে নিজেই নিজেকে মোটিভেট করতে হবে। আমি কি করব কোথায় যাব এইযে সারাদিনে কর্মকান্ডের একটি পরিষ্কার ধারণা রাখতে হবে। কঠোর পরিশ্রম আর কাজের প্রতি একাগ্রতা এসব থাকলে যে যেখানেই থাকুক সফলতা আসবেই।[/int-ans]

    [int-qs]ফুটবলার না হলে কি হতেন?[/int-qs]

    [int-ans]ফুটবলার না হলে কি হতাম সেভাবে ভাবার সুযোগ হয়নি। আমার বড়ভাই বাংলাদেশ লীগে খেলতেন, সেভাবেই আমার ফুটবলে আসা। তবে যেহেতু ছোটবেলা থেকেই একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে পছন্দ করতাম, তাই আর্মির প্রতি একটা দূর্বলতা ছিল ছোটবেলা থেকেই। অনেক জায়গায় বলেও ফেলেছি, আমি যদি ফুটবলার না হতাম তাহলে হয়তো আর্মির অফিসার হতাম। [/int-ans]

    [int-qs]আরেকবার ভালোবাসার সুযোগ পেলে কি করবেন?[/int-qs]

    [int-ans]এখানে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি রয়েছে। অনেকে বলে জীবনে প্রেম ভালোবাসা একবারই আসে। কিন্তু আমি মনে করি মানুষের জীবনে প্রেম ভালোবাসা বারবার আসে। নিজের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, মানুষে প্রতি ভালোবাসা অথবা বিশেষ কারো প্রতি কোনো এক সময় ভালোবাসাবোধ জন্ম নিতে পারে। ভালোবাসা অবশ্যই একটি চমৎকার বিষয়, এই ভালোবাসা নিয়েই মানুষ এগিয়ে চলে। এই যে স্বপ্ন দেখা বা মানুষের ভালো কিছু করার লক্ষ্য যেকোনো ভালো কিছুর করার জন্যই আপনার ভালোবাসা প্রয়োজন। তবে আমাদের ধর্ম আমাদের সমাজ আমাদের যে সীমাবদ্ধতা তৈরি করে দিয়েছে তার বাইরে যাতে আমরা না যাই।[/int-ans]

    [int-qs]মনের খবর পাঠকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি?[/int-qs]

    [int-ans]হ্যাঁ, আমাদের জন্য এখন জরুরি হচ্ছে আত্মসমালোচনা। আমরা একে অন্যের উপর দোষ চাপিয়ে যে বিভেদের দেয়াল তুলছি তা থেকে আত্মসমালোচনার মাধ্যমে বেড়িয়ে আসতে হবে। আমরা একই জাতি একই ভাষাভাষী তারপরও আমাদের মধ্যে যে ঐক্যের দূরত্ব তার একটি বড় কারণ পারষ্পরিক দোষারূপ। আজকে আমি যদি এর থেকে বেড়িয়ে আসি তাহলে আমার দেখাদেখি আমার সন্তানেরা শিখবে, আমার নিকটজনরা শিখবে। এভাবেই একদিন পরিবর্তন আসবে।[/int-ans]

    [int-quote]মানুষ যত বড় হতে থাকে শারীরিক পরিবর্তনের সাথে সাথে মানসিক পরিবর্তনও ঘটতে থাকে। একটা বয়সে এসে সে বুঝতে পারে তার কি করা উচিত। এখানে অনেক সময় দেখা যায় জন্মের পর থেকেই পরিবারের একটি ইচ্ছা সন্তানের উপর চাপিয়ে দেয়া হয়, এটা কখনোই উচিত না।[/int-quote]

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleতুমি এখনও মৃদু আকারের দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতায় ভুগছো
    Next Article শিশুরা নিজেদের সমস্যা ঠিকমতো গুছিয়ে বলতে পারে না
    মুহাম্মদ এ মামুন

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.