Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অলসতা মানসিক রোগের কারণ? নাকি উপসর্গ?
    ফিচার

    অলসতা মানসিক রোগের কারণ? নাকি উপসর্গ?

    Moner KhaborBy Moner KhaborMarch 8, 2025Updated:March 13, 2025No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অলসতা মানসিক রোগের কারণ? নাকি উপসর্গ?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. মৃত্যুঞ্জয় কুমার সরদার
    রেসিডেন্ট, ফেজ বি,
    মনোরোগবিদ্যাবিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    অলসতা: মানসিক রোগের লক্ষণ না উপসর্গ?

    অলসতা হল একটি অনুভূতি যা প্রায় প্রত্যেক মানুষের জীবনে কখনো না কখনো দেখা দেয়। প্রত্যেক  মানুষ তার জীবদ্দশায় কোন না কোন সময় বা অনেক সময়ই এটি অনুভব করে থাকেন।একজন সাধারন মানুষ মাঝে মধ্যে অলসতা বা ক্লান্তিবোধ করতেই পারেন । কিন্তু সেটি যদি হয় দীর্ঘমেয়াদী বা অতিরিক্ত তাহলে এটি আমাদের এক  ধরনের শারীরিক এবং মানসিক অস্বস্তির সৃষ্টি করতে পারে, যা দৈনন্দিন কাজকর্মে অমনোযোগী ও নিষ্ক্রিয় করে তোলে। কিন্তু প্রশ্ন হলো, অলসতা কি শুধুমাত্র একটি অনুভূতি, নাকি এটি মানসিক রোগের লক্ষণ বা উপসর্গ হতে পারে?

    অলসতা কী?

    অলসতা মূলত শারীরিক বা মানসিক কোনো কাজের প্রতি অনীহা। এটি একটি সময়কালীন অনুভূতি হতে পারে, যেখানে ব্যক্তি কোনো কিছু করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বা অনীহা জন্মায় । এই অবস্থায় মানুষ সাধারণত  উদ্যমহীন হয়ে পড়ে। অলসতা কখনো কখনো  অতিরিক্ত চাপের ফলস্বরূপ হতে পারে, আবার কখনো এটি দীর্ঘস্থায়ী মানসিক সমস্যা বা রোগের লক্ষণও হতে পারে।Magazine site ads

    ডিপ্রেশন বা বিসন্নতা

    ডিপ্রেশনের অন্যতম প্রধান উপসর্গ সহজে ক্লান্তি বা অলসতা। যখন মানুষ বিষণ্নতায় আক্রান্ত হয়, তখন তার মধ্যে শারীরিক বা মানসিক কাজ করার আগ্রহ হারিয়ে যায়। এমনকি দৈনন্দিন কাজকর্ম, শখ বা আগ্রহের বিষয়গুলোও তার কাছে আকর্ষণহীন মনে হয়। ডিপ্রেশন আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে অলসতা শুধু একটি অনুভূতি নয়, এটি রোগের একটি গুরুত্বপূর্ণ উপসর্গ।

    অ্যাংজাইটি বা উদ্বেগজনিত রোগ

    অ্যাংজাইটি বা উদ্বেগও অলসতার কারণ হতে পারে। উদ্বেগের ফলে মানুষের মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়, যার ফলে শারীরিক বা মানসিক কাজে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে। এমনকি চিন্তা বা উদ্বেগের মাত্রা বৃদ্ধি পেলে, সে মানুষ শারীরিকভাবে দুর্বল বা অলস অনুভব করতে পারে।

    অন্যান্য মানসিক রোগ

    এ ছাড়াও অন্যান্য অনেক মানসিক রোগ এর উপসর্গ হতে পারে অলসতা। আবার দীর্ঘমেয়াদী অলসতা বা অকর্মণ্য জীবনযাপন হতে পারে বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের কারণ ।

    অলসতার অন্যান্য কারণ

    অলসতা কেবল মানসিক রোগের উপসর্গ নয়, এটি শারীরিক অসুস্থতার সাথেও সম্পর্কিত হতে পারে। শরীরে কোনো গুরুতর অসুখ, যেমন কিডনি রোগ, হৃদরোগ, বা থাইরয়েড সমস্যাও অলসতার কারণ হতে পারে। এছাড়া, পর্যাপ্ত ঘুমের অভাব, অপুষ্টি, বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা মানসিক চাপের ফলেও অলসতা দেখা দিতে পারে।মনের খবর ম্যগাজিনে

    অলসতা দূর করার উপায়

    ১. পর্যাপ্ত বিশ্রাম: ভালো ঘুম এবং বিশ্রামের গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। শরীরের পুনরুজ্জীবিত হতে পর্যাপ্ত বিশ্রাম অপরিহার্য।

    ২. ব্যায়াম এবং শারীরিক ক্রিয়া: নিয়মিত শারীরিক ব্যায়াম অলসতা কাটাতে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়।

    ৩. সঠিক খাদ্যাভ্যাস: পুষ্টিকর খাদ্য গ্রহণ শরীরকে সক্রিয় রাখে এবং অলসতা দূর করতে সহায়ক হয়।

    ৪. মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ: যদি অলসতা দীর্ঘস্থায়ী হয় এবং মানসিক সমস্যা হিসাবে প্রকাশ পায়, তবে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

    উপসংহার

    অলসতা একদিকে যেখানে একটি সাধারণ অনুভূতি হতে পারে, সেখানে অন্যদিকে এটি বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যার লক্ষণ বা উপসর্গও হতে পারে। তাই অলসতা যদি দীর্ঘস্থায়ী বা গুরুতর রূপ নেয়, তবে তা নিছক অবহেলা না করে, চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত। অলসতা কাটিয়ে উঠতে সচেতনতা এবং সঠিক চিকিৎসা অত্যন্ত জরুরি।

    আরও পড়ুন-

    • শিশুর নারী হয়ে ওঠা
    মনের খবর মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমি মেয়েদের প্রতি আকৃষ্ট নই, বরং ছেলেদের প্রতি সেক্সুয়ালি আকর্ষণ অনুভব করি
    Next Article বিশেষজ্ঞ চিকিৎসকদের তিন দিনের কর্মবিরতি শুরু
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.