Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক রোগ মানেই ‘থমকে যাওয়া’ নয়
    ফিচার

    মানসিক রোগ মানেই ‘থমকে যাওয়া’ নয়

    ডা. ওয়ালিউল হাসনাত সজীবBy ডা. ওয়ালিউল হাসনাত সজীবApril 5, 2015No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘১১ বছর বয়সে আমার মানসিক রোগ দেখা দেয়। পারিবারিক ও সামাজিক প্রতিকূলতা আমাকে আমার এই মানসিক সমস্যা একাই বয়ে বেড়াতে বাধ্য করছিলো। এতে করে আমার সমস্যাগুলো বেড়েই যাচ্ছিল এবং একসময় আমার মধ্যে আত্মহত্যার প্রবণতা তীব্র হতে শুরু করে। কিন্তু ধর্ম বিশ্বাস আমাকে আত্মহত্যা করতে বাধা দিচ্ছিলো। একসময় আমি ধূমপান ও মদের নেশায় আসক্ত হয়ে পড়ি। ১৫ বছর বয়সে আমি চিকিৎসা নেয়া শুরু করি, যদিও ধূমপান ও মদের নেশা তখনও ছাড়িনি। পরবর্তীতে চিকিৎসার পাশাপাশি ‘ইয়োগা’ ও অন্যান্য থেরাপি নেয়া শুরু করি। ধীরে ধীরে আমি সুস্থ হতে থাকি এবং নেশাদ্রব্য গ্রহণ ছেড়ে দেই।’

    জগন্নাথ লামিচেনের ব্যক্তিগত জীবনের এই অভিজ্ঞতাটি গার্ডিয়ান পত্রিকা হতে সংগৃহিত; যিনি একাধারে নেপাল মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, পরিচালক, কলামিষ্ট ও মানসিক স্বাস্থ্য সচেতনতাকর্মী।

    দীর্ঘ রোগভোগের পর জগন্নাথ লামিচেন যখন সুস্থ হলেন তখন এটা উপলদ্ধি করলেন যে, ‘মানসিক রোগ জীবনকে স্থবির করে দেয়’ কথাটি ঠিক নয়। এ ধারণাই তাকে পরবর্তীতে মানসিক রোগ নিয়ে কাজ করতে উৎসাহিত করে। কাজ করতে গিয়ে সম্মুখীন হন নানা প্রতিকূলতার। এমনকি তার কাছের বন্ধুরা যখন জানতে পারল তার মানসিক রোগে ভোগার কথা তখন তারাও ছেড়ে চলে যায়। কিন্তু তিনি থেমে থাকেন নি। কাজ করে গেছেন মানসিক রোগ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে।

    সমাজ নানাবিধ ভ্রান্ত ধারণার উপর দাঁড়িয়ে আছে। সমাজের অধিকাংশ মানুষ এখনও বিশ্বাস করে, মানসিক রোগের চিকিৎসায় কোন লাভ নেই, সে নিজেও ভোগে, অন্যদেরও ভোগায়। তার দ্বারা আর কোন কিছুই সম্ভব না। জীবনের পথচলা বোধ হয় এখানেই শেষ।

    পথ চলতে চাইলেও সঙ্গী হতে চায় না অন্যরা, বরং বাধা হয়ে দাঁড়ায় নানাভাবে, নানা আলোচনায়, সমালোচনায়। অথচ লামিচেনের ব্যক্তি জীবনের অভিজ্ঞতা আমাদের দেখিয়ে দেয়, মানসিক রোগ জীবনকে থামিয়ে দেয় না, পথচলা রুদ্ধ করে না।

    শুধু লামিচেন কেন, বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তি যারা তাদের নিজ নিজ জায়গায় রাজত্ব করে গেছেন মানসিক রোগ নিয়ে। কার্ল স্যান্ডবার্গের জীবনীগ্রন্থে দেখা যায়, আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন Severe Depression এ ভূগতেন। শুধু তাই নয়, আত্মহত্যার প্রবণতাও তার মধ্যে ছিল তীব্র। অথচ ৪ বছর তিনি রাষ্ট্র পরিচালনা করে গেছেন সুনামের সাথে। রচনা করে গেছেন গণতন্ত্রের একটি অসাধারণ সংজ্ঞা।

    A Beautiful Mind সিনেমাটি যারা দেখেছেন তারা হয়ত জানেন যে, এই সিনেমাটি নোবেল পুরস্কার প্রাপ্ত ‘জন ন্যাস’ এর জীবনী নিয়ে তৈরি; যিনি সারা জীবন নিজের সাথে যুদ্ধ করে গেছেন ‘সিজোফ্রেনিয়া’ নামক জটিল মানসিক রোগটি নিয়ে।

    ২০০৮ সালের অলিম্পিক গেমসের কথা কি আমরা ভূলে গেছি। সেই অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সাতারু মাইকেল ফেলপস ৮টি স্বর্ণপদক পেয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন, সেই ফেলপস্ ছোটবেলায় Attention Deficit Hyperactivity Disorder রোগে ভূগেছিলেন।

    মানসিক রোগে ভোগা বিখ্যাত ব্যক্তিদের তালিকা খুব ছোট নয়। সেই তালিকায় আছেন- আরনেস্ট হেমিংওয়ে, লিনডা হেমিলটন, আলবার্ট আইনস্টাইন, চার্লস ডারউইন, জর্জ ওয়াশিংটন, হাওয়ার্ড হিউজেস এবং আরও অনেকে। সেলিব্রেটিদের মধ্যে এলটন জন, ব্র’ক শিল্ড, জেটা জোনস্, মেল গিবসন, জিম ক্যারি ছাড়াও আরও অনেকে।

    এই বিখ্যাত ব্যক্তিরা তাদের নিজ নিজ জায়গায় যে অবদান রেখে গেছেন তার ফল আজও আমরা ভোগ করি। ইতিহাস যত দীর্ঘই হোক না কেন, মানুষ তাদের স্মরণ করবে যুগে যুগে। অথচ এরা সবাই কোন না কোন মানসিক রোগে ভুগেছেন। এই রোগটি তাদের জীবনটাকে নিঃশেষ করে দেয়নি, দেয়নি মানসিক বিকারগ্রস্থ হয়ে সারাজীবন বাঁচতে বরং এই রোগের সাথে যুদ্ধ করেই পথ চলেছেন, হেরে যাননি রোগের কাছে। রোগ নিয়ে মানুষের বিদ্রুপ ও সমালোচনার জবাব দিয়েছেন নিজের কাজের মাধ্যমে। দেখিয়ে দিয়েছেন মানসিক রোগ জীবনের ঘড়ির কাঁটাকে অচল করে দেয় না।

    লেখক: ডা. ওয়ালিউল হাসনাত সজীব
    ফেস-বি (রেসিডেন্ট), মনোরোগবদ্যিা বভিাগ
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    মানসিক রোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleছেলে নিজেকে হিরো ভাবে
    Next Article শিশুর বিকাশ : পর্ব-১
    ডা. ওয়ালিউল হাসনাত সজীব

    সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.