Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যে তথ্যগুলো জানা দরকার- ২য় পর্ব
    মানসিক স্বাস্থ্য

    যে তথ্যগুলো জানা দরকার- ২য় পর্ব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 13, 2016No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক রোগী ও রোগীর সেবাদানকারী বা রোগীর পরিবারের লোকদের মানসিক রোগ, পরিবারের রোগীর অসুবিধা বা বৈশিষ্ট্য ও রোগীর প্রতি অন্যদের দায়িত্ব সুন্দর ভাবে নিশ্চিত করার জন্য কিছু তথ্য অবশ্যই জানা দরকার। তথ্য জানার সাথে সাথে সেগুলো বিশ্বাস করা, ধারণ করা ও মেনে চলা রোগীর মানসম্মত সেবার জন্য জরুরি।
    অনেক সময় বহির্বিভাগে রোগী এবং সেবাদানকারী বা পিতামাতাদের বলতে শোনা যায় যে, রোগীর একটু অসুবিধা আছে যা সাইকথেরাপি বা কাউনসেলিং করলে ঠিক হয়ে যাবে। মানসিক রোগের এই ঔষুধ অনেক দিন খেলে পরবর্তীতে ছাড়তে পারবে না। পরে রোগীর সঙ্গে কথা বলে দেখা যায়, রোগীর বড় ধরনের মানসিক রোগ আছে। তখন ব্যাপারটি আসলেই বেশ কষ্টকর হয় রোগীর বাবা মাকে বোঝানো ও উপযুক্ত চিকিৎসা শুরু করা। যারা বলেন যে তাদের রোগীর শুধু সাইকথেরাপি বা কাউনসেলিং লাগবে বলে এসেছেন তাদের রোগীর বেশির ভাগ ক্ষেত্রেই মানসিক রোগ পাওয়া যায়। যার কারণে অনেক ক্ষেত্রে চিকিৎসা ছাড়াই ছেড়ে দিতে বাধ্য হতে হয়।
    মানসিক রোগের চিকিৎসা বহুমাত্রিক। অনেক কিছুর সমন্বয় দরকার হয়। ঔষুধ, সাইকথেরাপি বা কাউনসেলিং, ব্যবহার পরিবর্তন, সামাজিক সাহায্য সহ আরও অনেক দিক। সব রোগের জন্য একই রকম নয়, আবার একই রোগের সব রোগীর জন্য একই রকম নয়। মূল লক্ষ্য ঠিক রেখে যে রোগীর জন্য যেটা দরকার সেটা অবস্থা অনুযায়ী ঠিক করা ও মেনে চলা। সেখানে মনোরোগ বিশেষজ্ঞ সমন্বয়ক হলে ভালো ফলাফলের সম্ভাবনা বেশি। একটা কথা মনে রাখা বেশ জরুরি, মনোরোগ বিশেষজ্ঞ মানেই তিনি শুধুই ঔষুধ দিবেন সেটা হয়তো বাস্তব সম্মত নয়।
    সাইকথেরাপি, কাউনসেলিং ও অন্যান্য থেরাপি
    আমাদের সম্ভবত জানতে হবে আমরা কি আদৌ সাইকথেরাপি, কাউনসেলিং বা অন্যান্য থেরাপি এগুলোর মানে সঠিক ভাবে বোঝার চেষ্টা করি কিনা।
    কাউনসেলিং
    মানসিক ভাবে যেকোনো অসুবিধা বা সাহায্যের জন্য কাউনসেলিং দরকার হতে পারে বা গ্রহণ করা যেতে পারে। সাময়িক যে কোনো উপদেশও কাউনসেলিং হিসাবে গণনা করা যেতে পারে বা ধরা হয়। এটার জন্য কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা শিক্ষা থাকতেই হবে এমন জরুরি নয়। যে কেও কাউন্সেলর হিসাবে ভূমিকা রাখতে পারেন।
    সাইকথেরাপি
    সাইকথেরাপি একটি স্বীকৃত চিকিৎসার অংশ যেটা একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক পদ্ধতি মেনে প্রদান করা হয়। সাইকথেরাপির জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন। যে কেউ চাইলেই এটা দিতে পারেন না। আবার এক এক রোগের জন্য এক এক রকমের সাইকথেরাপি প্রয়োজন বা দেওয়া হয়। কোনো নির্দিষ্ট রোগ এবং নির্দিষ্ট প্রকার সাইকথেরাপি সাথে সাথে উপযুক্ত সাইকোথেরাপিস্ট ছাড়া যে কোনো লোকের সাথে কথা বলাই সাইকথেরাপি নয়।
    একজন মনোরোগ বিশেষজ্ঞ ওষুধ লেখার পাশাপাশি কাউনসেলিং ও সাইকথেরাপি প্রদান করতে পারেন।
    সাইকোথেরাপিস্টরা থেরাপি এবং কাউনসেলিং করতে পারেন কিন্তু চিকিৎসার খাতিরে কোনো ওষুধ লিখতে বা বলতে পারেন না। সেক্ষেত্রে তিনি মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন।
    কাউন্সেলর যে কেও হতে পারেন। এর জন্য সহানুভূতি ছাড়া আর তেমন কিছুর দরকার না হলেও চলে।
    বিষয় গুলো সহজ ভাবে উপস্থাপন করা হল। আশা করা যায় এগুলো বুঝতে পারা ও মেনে চলা আমাদের এবং আমাদের রোগীদের জন্য উপকারী হিসাবে ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআপনার সন্তানের রোগটির নাম অতিচঞ্চলতা রোগ বা হাইপার এক্টিভিটি ডিজঅর্ডার
    Next Article অনেক চেষ্টা করি রাগ নিয়ন্ত্রণ করার কিন্তু পারি না
    মনের খবর ডেস্ক

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.