Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিশ্বাসের রোগ ও রোগের বিশ্বাস
    মানসিক স্বাস্থ্য

    বিশ্বাসের রোগ ও রোগের বিশ্বাস

    ডা. এস এম ইয়াসির আরাফাতBy ডা. এস এম ইয়াসির আরাফাতJuly 13, 2016No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    গুরুতর মানসিক রোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি বেশ কিছু রোগীদের বলতে শুনেছি, “ডাক্তার সাহেব আপনার বিশ্বাসের সাথে আমার বিশ্বাস মিলে না বলেই আপনি আমাকে মানসিক রোগী বলবেন!” এটা নিয়ে মাঝে মাঝে ভেবেছি, আসলেই ব্যাপারটা কেমন। পরে পুস্তকের বিদ্যার সাথে মেলানোর চেষ্টা করেছি। এই সমস্যার সমাধানের জন্য পুস্তকে বিস্তারিত বলা আছে যদিও সেগুলা দিয়ে ওই রোগীদের বোঝানো যায় না। এটাকে বিশ্বাসের রোগ বা ভ্রান্ত বিশ্বাস বা Delusion বলে।
    Delusion একটা গুরুত্বর মানসিক রোগের লক্ষণ। এটাকে ইদানিং ভুল বা ভ্রান্ত বিশ্বাস অনেকেই বলতে চান না। এটা এমন একটা শক্ত বিশ্বাস যা কেউ ধারণ করেন অসম্পূর্ণ ভিত্তির ওপর, তার বিপক্ষে তথ্য যুক্তি দেওয়া সত্ত্বেও নাড়ানো যায় না, যে বিশ্বাস ব্যক্তির শিক্ষাগত, সামাজিক, ধর্মীয় ও কালচারাল ভিত্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটা অনেক প্রকার আছে এবং অনেক ভাবে প্রকাশ পেতে পারে। একেক রোগে একেক রকমভাবে দেখা যেতে পারে এবং অসংখ্য প্রকার ব্যাতিক্রম দেখা যেতে পারে। যেমনঃ একজন মানুষ বিশ্বাস করেন তার বাবা মা তাকে মেরে ফেলার চেষ্টা করতেছেন। এটা কোনো ভিত্তি দিয়েই ব্যাখ্যা করা যায় না; এটা Delusion। আবার একজন মানুষ বিশ্বাস করেন জ্বীন তার ওপর ভর করেছে এটা আমেরিকা সমাজে Delusion কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপট দিয়ে হয়তও ব্যাখ্যা করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের দেশের জন্য এটা Delusion নাও হতে পারে। আবার একজন বেকার মানুষ হঠাৎ করে বিশ্বাস করা শুরু করলেন তিনি প্রধানমন্ত্রী হবেন বা হয়েছেন যেটা কিনা কোনো দিক বিচার করে সম্ভব বলে মনে হয় না; সুতরাং এটা Delusion। একজন লোক মনে করেন আশেপাশের প্রতিবেশীরা তার ক্ষতি করবেন বা মেরে ফেলবেন, কথা বলে দেখা গেলো আসলেই তাদের সঙ্গে উনার ঝগড়া হয়েছে এবং তারা হুমকি দিচ্ছেন। এটা Delusion নয়। কিন্তু যদি এগুলা না ঘটে থাকে এবং অমূলক ভাবে উনি বলতে থাকেন তাহলে সেটা Delusion হবে। সুতরাং কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে বলা বেশ কঠিন। ওই ব্যক্তির সার্বিক অবস্থা মিলিয়ে এই রোগ নির্ণয় ও পরিমাপ সম্ভব। এটা গেলো বিশ্বাসের রোগ।
    রোগের বিশ্বাস
    আমরা যখন কোনো রোগে আক্রান্ত হই তখন সেই রোগটা কি, কেমন সাংঘাতিক, আমাদের কি করা প্রয়োজন ইত্যাদি ভাবতে থাকি এবং সেটা অনুযায়ী রোগ সারানোর চেষ্টা করতে থাকি। সুতরাং রোগ সম্পর্কে আমাদের বিশ্বাস কেমন সেটা বেশ গুরুত্বপূর্ণ। এটা মূলত তৈরি হয় ওই রোগ সম্পর্কে আমাদের জ্ঞান, আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা, আমাদের ব্যক্তিত্ব ইত্যাদি মিলিয়ে।
    বিশ্বাসের রোগ ও রোগের বিশ্বাস আমাদেরকে কেমনভাবে প্রভাবিত করতে পারে সেটা নিয়ে অতিসংক্ষেপে একটু বলি। যার বিশ্বাস যে তার কোনো রোগ নাই, তিনি বিশ্বাসগত কারণেই চিকিৎসা সেবা নিতে চাইবেন না। অন্যরা নেওয়াতে চাইলে তাদেরকে শত্রু মনে করবেন এবং যদিও জোর করে একবার দুইবার নেওয়ানো হয় এবং ওনার বিশ্বাসকে ফেরানো না গেলে লম্বা সময়ের জন্য চিকিৎসা চালানো কষ্টকরই বটে। সাথে সাথে ওনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পেশাগত, অর্থনৈতিক জীবনে ব্যাঘাত চলতেই থাকে। যাদের আক্রান্ত রোগ নিয়ে সঠিক বিশ্বাস বা ধারণা থাকে না তারাও বিভিন্ন ভাবে ভোগান্তির শিকার হতে থাকেন। যেমনঃ একজন মানুষের জ্বর হওয়াতে উনি মনে করতে থাকলেন উনার এইডস হয়েছে তাহলে নিশ্চয়ই ওই লোকের আচরণ ভিন্ন রকম হবে এবং সেটা উনি নিজে সহ আরও অনেককেই অকারণ ব্যস্ত করে তুলবে। আবার একজনের ক্যান্সার হয়েছে উনি মনে করতে থাকলেন ওনার তেমন কিছুই হয়নি যার জন্য চিকিৎসা নেয়ার দরকার আছে; যার পরিণতি কখনোই ভালো হতে পারে না। সুতরাং একটা রোগ সম্পর্কে রোগীর কি বিশ্বাস এবং রোগটা আসলেই সে রকম কিনা সেটা রোগীকে জানানো চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ। দুটোর সমন্বয় সাধন জরুরি। ডাক্তারের জন্য মানায় নেওয়া এবং রোগীর জন্য মানিয়ে নেওয়া দরকার। মানসিক রোগের সেবার সাথে জড়িত হয়ে কাজ করতে গিয়ে আমরা প্রতিনিয়ত হিমশিম খাই রোগীর রোগ সম্পর্কে বিশ্বাস বদল করতে।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনিঃসঙ্গতম মানব!
    Next Article মানসিক রোগ কমাতে ভূমিকা রাখছে 'পোকেমন গো'!
    ডা. এস এম ইয়াসির আরাফাত

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.