Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভূতের ভয়, মৃত্যু ভয় এবং অকারণ ভয়
    ফিচার

    ভূতের ভয়, মৃত্যু ভয় এবং অকারণ ভয়

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবBy অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবJuly 17, 2016Updated:September 8, 20201 Comment4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ভূতের ভয় বা ফ্যাজমোফোবিয়া
    ভূতে বিশ্বাস করেন এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, আবার এমন মানুষও খুব কম পাওয়া যাবে যারা ভূতে ভয় পান না। বিষয়টি বেশ অদ্ভুত ও গোলমেলে। এটি আরো বেশি মজার ও অদ্ভুত হয় যখন দেখা যায় অধিকাংশ মানুষই ভূতের ভয়টি পেতে আগ্রহী। যেমন, ভূতের গল্প শুনে বা ভূতের সিনেমা দেখে অনেকেই শিহরিত হন বা বেশ পুলক অনুভব করেন। গবেষণায় দেখা যায়, যতক্ষণ মানুষ তার নিজের উপর নিয়ত্রণ রাখতে পারে ততক্ষণ কোনো ঝুঁকিপূর্ণ বা ভয়ের কিছুতে একটা আনন্দ অনুভব করে থাকে। তাই গল্প বা সিনেমা থেকে ভূতের ভয়ের যে আবহ তৈরি হয় সেটি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ যেখানে ভয় নেই সেখান থেকে ভয়ের আনন্দ উপভোগ করা।

    কিন্তু সমস্যা হয় তখনই যখন এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেক সময় দেখা যায় মৃত্যু ভয় এবং ভূতের ভয় (অনাকাঙ্ক্ষিত কোনো আত্মা বা জীবের) একসাথে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই তার পেছনে কোনো না কোনো মানসিক রোগ বিদ্যমান। তাই এমন সমস্যা হলে দ্রুত মনোরোগ চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

    মৃত্যু ভয় বা থেনটোফোবিয়া
    সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটি সবারই জানা। কিন্তু কয়জন এই মৃত্যুভয় নিয়ে সারাক্ষণ ভীত এবং চিন্তিত থাকেন। এ ধরনের সমস্যায় আক্রান্তরা ভাবতে থাকেন, মৃত্যু কিভাবে হবে, কখন হবে, সাথে কে থাকবে, মৃত্যুর পরে কি হবে ইত্যাদি। তাদের মৃত্যুর ভাবনার একটি বড় অংশ জুড়ে থাকে, মরে গেলে তার নিজের কি হবে, তার উপর যারা নির্ভরশীল তাদের কি হবে। তারা মৃত্যুর ভয়াবহতা নিয়ে আরো বিভিন্ন কল্পনা করতে থাকেন।

    অনেক ক্ষেত্র মৃত্যু বিষয়ক এ ভাবনাগুলি স্বাভাবিক হিসেবে দেখা হলেও, মৃত্যু ভাবনা বা ‘ফেয়ার অব ডেথ’ একজনের মনে কতটুকু প্রভাব বিস্তার করছে তার উপর গুরুত্ব আরোপ করতে হবে। অনেক সময় দেখা যায় মানুষের দৈনন্দিন কাজের উপর এই মৃত্যু ভাবনা প্রভাব বিস্তার করছে, যার ফলে তার স্বাভাবিক জীবন বিপন্ন হয়। কোনো কাজ মনোযোগের সহিত করতে পারে না, কোনো পেশায় স্থির থাকতে পারে না, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ইত্যাদি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলে তাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    অকারণ ভয় বা এপ্রিহেনশন
    সব সময় তটস্থ থাকা, ঘন ঘন চমকে ওঠা, কোথায় কি যেন ঘটছে এমন আতংকে থাকা, কোনো কারণ ছাড়াই ভয় লাগা এমন অনুভূতি কারও জীবন যাপনকে অসহনীয় পর্যায়ে নিয়ে যায়। তবে সব সময় এমন ভয়ের কোনো নির্দিষ্ট কারণ বা ব্যাখ্যা জানা থাকে না। কোনো একটা কারণ থাকলে তবুও নাহয় ব্যাপারটি মানা যায়, কিন্তু যখন ভয়ের কোনো কারণই থাকে না তখন কেন এমন হয়? মনে হয় সামনে কোনো বড় ধরনের বিপদ আসছে, অগোচরে কিছু একটা দূর্ঘটনা ঘটছে বা ঘটতে চলেছে। কখনও নিজের জন্য ভয় আবার কখনও নিকটজনের কিছু হবে এমন ভয়। এমন ভয়ের মধ্যে থাকার ফলে বুক ধড়ফড় করা, বুকের ভেতরে কেমন একটা অনুভূতি, অস্থিরতা ইত্যাদি অনুভূত হতে থাকে। ইংরেজিতে এ ধরনের ভয়কে বলা হয়, ‘ফ্রি ফ্লাটিং এনজাইটি’ বা এপ্রিহেনশন।

    সাধারণত এনজাইটি সংশ্লিষ্ট মানসিক রোগের কারণে এমনটা হয়ে থাকে। হরমোনাল কোনো সমস্যার জন্যও এমনটি হতে পারে। কারো এমন অহেতুক ভয়ের অনুভূতি হলে দেরি না করে দ্রুত মনোরোগ চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত।

    পরামর্শ
    উপরে উল্লেখিত তিন ধরনের ভয়ই কখনও স্বাভাবিক অবস্থায় হতে পারে আবার কখনও হতে পারে কোনো মানসিক রোগের কারণে। ভূতের ভয় বা মৃত্যু ভয় কোনো একজন মানুষ নিজের থেকেই চাইতে পারেন। ভূতের ভয় চাইতে পারেন আনন্দ উত্তেজনার জন্য আর মৃত্যু ভয় চাইতে পারেন ধর্মীয় কারণে। তবে যতক্ষণ পর্যন্ত এই ভয়গুলো নিজের নিয়ন্ত্রণে থাকে ততক্ষণ এগুলোকে স্বাভাবিক বিষয় হিসেবেই দেখতে হবে। কিন্তু এ ভয় যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে অবশ্যই পূর্ণাঙ্গ চিকিৎসা নিতে হবে। সাধারণ দু’একটি পরামর্শ এখানে কোনো সুফল বয়ে আনবে না। অনেকে মনে করেন দু’একটি পরামর্শ হয়তো কার্যকরী হতে পারে। তবে মনে রাখতে হবে, রোগ রোগই। সেখানে উপদেশ নয় বরং চিকিৎসা প্রয়োজন।

    চিকিৎসা
    এ ধরনের ভয়গুলোর সাথে বিভিন্ন মানসিক রোগের যোগসূত্র থাকার সম্ভাবনা থাকলেও, সাধারণত এনজাইটি বিষয়ক মানসিক রোগের সাথেই এগুলো বেশি থাকে। জেনারালাইজড এনজাইটি ডিজঅর্ডার, প্যানিক ডিজঅর্ডার, কনভারশান ডিজঅর্ডার, ডিল্যুশনাশ ডিজঅর্ডার বা বিভিন্ন ধরনের ফোবিক ডিজঅর্ডারের সাথে এটি যুক্ত থাকতে পারে। পেছনের কারণ বা রোগের সম্পৃক্ততার উপর নির্ভর করে এর চিকিৎসা পদ্ধতি কেমন হবে। ওষুধ, সাইকোথেরাপি এবং সাইকোএডুকেশন সবই প্রয়োজনীয় হবে।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমি খুব পজেটিভ থিংকার: নাট্যশিল্পী আফসানা মিমি
    Next Article কৈশোরের ঘটনাটির পর পুরুষ জাতিটার ওপর ঘেন্না ধরে গিয়েছিল
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    চেয়ারম্যান, মনোরোগবিদ্যাি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025

    1 Comment

    1. সুমন রায় on February 12, 2019 11:22 pm

      মৃত্যুর ভয় রোগের ঔষুধ বলে দিলে ভালো হত আমি এই রোগে ভুগতেছি

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.