Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » জাপানে আত্মহত্যার হার আরও বেড়েছে!
    আন্তর্জাতিক

    জাপানে আত্মহত্যার হার আরও বেড়েছে!

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরAugust 6, 2016No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আত্মহত্যা জাপানে একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। গত বছর জাপানে ২৫০০০ এর অধিক মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। সম্প্রতি এই অবস্থার আরো অবনতি ঘটছে। তরুণ থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত নিজের হাতে হত্যা করছে নিজেকে। কেন আত্মহত্যার এই প্রবণতা ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে? টোকিওর টেম্পল বিশ্ববিদ্যালয়ের মনোবিশেষজ্ঞ Wataru Nishida এর কারণ হিসেবে বলেন,”বিচ্ছিন্নতা এবং মানসিক হতাশার ফলে লোকজন আত্মহত্যার দিকে ঝুকে পড়ছে।” তিনি আরো বলেন যে এখন অধিকাংশ বৃদ্ধ ব্যক্তিরা চার দেয়ালের ভিতর কেবল বই পড়েই কাটায়। কাজ হিসেবে এদের কিছুই থাকে না। সন্তানরা তাদের নিজ নিজ কাজ নিয়েই ব্যস্ত থাকে। ফলে তারা প্রতিনিয়ত অবহেলিত হয়ে থাকেন। অনেকে আবার আত্মহত্যাকে একটি সম্মানজনক কাজ মনে করে থাকে। Mr. Nishida বলেন,”জাপানে খ্রীস্টধর্মের অনুশীলনের প্রচলন কম বলে কেউ আত্মহত্যাকে পাপ হিসেবে মনে করে না। তাই দায়িত্বমুক্তির একটি পথ হিসেবে আত্মহত্যা করে থাকে।” জাপানের সেচ্ছাসেবক Ken Joseph এবিষয়ে একমত প্রকাশ করে তার ৪০ বছরের অভিজ্ঞতা থেকে বলেন,”যেসকল মানুষ আর্থিক সংকটে ভোগে তারা একসময় আত্মহত্যার পথকে বেছে নেয়।”
    তার মতে জাপানের লাইফ ইন্সিওরেন্সগুলোর তাদের ইন্সিওরেন্সে আত্মহত্যার ব্যাপারে আরো কঠোর হওয়া উচিৎ। অনেক বিশেষজ্ঞ মনে করেন জাপানে যে পরিমাণ আত্মহত্যার ঘটনার কথা প্রকাশিত হয় বাস্তব সংখ্যাটা তার চেয়ে অনেক বেশি। তাদের মতে, এই আত্মহত্যার অন্যতম কারণ হলো আর্থিক চাপ। এই আর্থিক ঋণের চাপ সহ্য করতে না পেরে অনেক তরুণ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। কেননা আত্মহত্যার ঝুকিতে রয়েছে জাপানের তরুণেরাও। প্রাপ্ত প্রমাণগুলোতে দেখা যায়, আত্মহত্যাকারী এ তরুণরা হতাশায় ভূগতে থাকে দীর্ঘদিন ধরে এবং তারা কারো কাছে সাহায্য লাভ করা তো দূরের কথা সাহায্য চাইতেও পারে না। এই সমস্যা প্রথম বাড়তে শুরু করে ১৯৯৮ সালে এশিয়ার আর্থিক সংকট যখন প্রথম শুরু হয়। এরপর যখন ২০০৮ সালে বিশ্বব্যাপি আর্থিক সংকট আবার শুরু হয় এই সমস্যা তখন পুনরায় বাড়তে থাকে। একসময় জাপানের লোকেরা আজীবন চাকুরীক্ষেত্রে নিরাপত্তা ভোগ করতো। কিন্তু বর্তমানে অনেক বয়স্করা চাকুরীক্ষেত্রে নিরাপত্তা ভোগ করলেও ৪০ ভাগ তরুণ স্থায়ী চাকুরীর অভাবে ভুগছেন।  Mr. Nishida আরো বলেন যে তরুণরা তাদের রাগ ও অভিমান প্রকাশ করার কোনো উপায় পায় না। অনেকে তাদের রাগ ও অভিমান আত্মহত্যা দ্বারা প্রকাশ করে।
    তথ্যসুত্র:বিবিসি
    http://www.bbc.com/news/world-33362387
    আবদুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক ডেস্ক
    মনেখবর.কম

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমূলত আমি এইসব তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়েই পৃথিবীর কদর্যতাকে জেনেছি
    Next Article কখন মানসিক রোগের ডাক্তার দেখানো প্রয়োজন?
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.