Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বাংলাদেশে মানসিক রোগের চিকিৎসায় 'ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন' থেরাপি
    কার্যক্রম

    বাংলাদেশে মানসিক রোগের চিকিৎসায় 'ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন' থেরাপি

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 21, 2016No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মনোরোগের চিকিৎসায় প্রচলিত চিকিৎসা পদ্ধাতির পাশাপাশি প্রযুক্তির ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি বেসরকারী প্রতিষ্ঠান আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল, মনোরোগের চিকিৎসায় এদেশে এনেছে “ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন (টিএমএস)” নামক এক প্রযুক্তি। প্রযুক্তিটির ব্যবহার এবং কার্যকারীতা জানতে মনেরখবর.কম প্রতিনিধি কথা বলেছেন কলেজটির মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সাদিয়া তারান্নুম-এর সাথে।

    ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন কি?

    এটি একটি চুম্বকীয় পদ্ধতি যা দিয়ে মস্তিষ্কের কোনো নির্দিষ্ট এলাকাকে উজ্জীবিত করা হয়।

    কোন ধরনের মানসিক রোগে এই পদ্ধতি প্রয়োগ করা হয়?

    বিষণ্ণতা, ক্রনিক সিজোফ্রেনিয়া, মাইগ্রেন, নিউরোপ্যাথিক পেইন, টিনিটাস ইত্যাদি রোগের ক্ষেত্রে টিএমএস প্রযুক্তি অধিক কার্যকর।

    টিএমএস কি আন্তর্জাতিক ভাবে অনুমোদিত?

    হ্যাঁ, মাইগ্রেনের চিকিৎসায় এটি যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ), বিষণ্ণতার চিকিৎসায় দ্যা রয়েল অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড কলেজ অব ফিজিশিয়ানস কর্তৃক স্বীকৃত। এছাড়াও ২০১৫ এর ডিসেম্বরে যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ এন্ড ক্লিনিক্যাল এক্সিলেন্ট (এনআইসিই) বিষণ্ণতার চিকিৎসায় টিএমএস-কে স্বীকৃতি দেয়।

    এ চিকিৎসায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার আছে কি?

    তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে কোনো কোনো রোগীর ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য মাথাব্যথা, ঘাড় ব্যথা, হালকা খিঁচুনি অথবা কিছু সময়ের জন্য স্মৃতিভ্রম হতে পারে।

    চিকিৎসকগণ কেন এই থেরাপির জন্য রোগীদের পরামর্শ দিবেন?

    প্রথমত, যেসব ক্ষেত্রে ঔষুধ সেভাবে কাজ করে না বা করলেও অনেক ধীরে করে সেক্ষেত্রে টিএমএস অনেক দ্রুত কাজ করে। দ্বিতীয়ত, ঔষুধের যেসব দীর্ঘমেয়াদী পার্শ্বপ্রতিক্রিয়া থাকে টিএমএসের ক্ষেত্রে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাছাড়া ওষুধের তুলনায় টিএমএস থেরাপি দ্রুত কাজ করে এবং দ্রুত রোগ সারাতে সহায়তা করে। এবং নতুন করে রোগটি ফিরে আসার সম্ভাবনা অনেক কমে যায়।

    কতদিন ধরে এই থেরাপিটি দিতে হয়?

    রোগের অবস্থা বুঝে এটি নির্ধারণ করা হয়। সাধারণত প্রথমে সপ্তাহে ১ থেকে ৪ দিন করে দুই সপ্তাহ থেরাপি দেয়া হয়, তারপর রোগীর অবস্থা বুঝে ডাক্তারের পরামর্শমতো পরবর্তী সেশনগুলো নির্ধারণ করা হয়।

    টিএমএস থেরাপির সময় ঔষুধ খাওয়া যাবে কি?

    এটি ডাক্তারের পরামর্শের উপর নির্ভর করবে। অনেক সময় ঔষুধ এবং থেরাপি একসাথে চলে আবার কখনও শুধু থেরাপি।

    কাদের জন্য এই চিকিৎসা প্রযোজ্য নয়?

    সাধারণত ১৮ বছরের নিচে যারা তাদের জন্য এটি প্রযোজ্য নয়। তাছাড়া মৃগী রোগ, হার্ট বা ফুসফুসের রোগ, পেসমেকার বা অন্যকোনো ইমপ্ল্যান্ট আছে এমন কেউ, গুরুতর শারীরিক রোগ, দীর্ঘদিন যাবত মানসিক রোগের ঔষুধ খাচ্ছেন এমন কেউ, গর্ভবতী অথবা বুকের দুধ দিচ্ছেন এমন মায়েদের ক্ষেত্রে টিএমএস থেরাপি প্রযোজ্য হবে না।

    কাদের ক্ষেত্রে টিএমএস সন্তোষজনক ফলাফল আনবে না?

    কেউ রোগের ইতিহাস ঠিকমতো বলতে ব্যর্থ হলে, ডাক্তারের পরামর্শমতো কি কি ওষুধ খাচ্ছে তা বলতে ব্যর্থ হলে, গুরুতর শারীরিক রোগে ভুগলে এবং থেরাপি চলাকালীন সময়ের ডাক্তারের নির্দেশিকা পুরোপুরি না মেনে চললে এই থেরাপি সন্তোষজনক ফলাফল আনবে না।

    থেরাপি নিতে রোগীকে কোথায় আসতে হবে?

    এই থেরাপি আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি শনি, রবি, সোম ও মঙ্গলবার মনোরোগবিদ্যা বহির্বিভাগে দুপুর ২টা পর্যন্ত দেয়া হয়।

    প্রতি সেশনে কতক্ষণ ধরে থেরাপি দিতে হয়?

    সাধারণত ১৫ থেকে ২০ মিনিট চলে প্রতি সেশন।

    এই থেরাপি নিতে কেমন খরচ হবে?

    প্রতি সেশন খরচ হবে ৫০০০ টাকা।

    আর কি কি ক্ষেত্রে টিএমএস ভালো ফল আনতে পারে?

    যারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছে টিএমএস তাদের নেশা আসক্তি অনেক কমিয়ে দেয়। তাছাড়া বাইরের দেশে অটিজমে টিএমএসের ব্যবহার নিয়ে অনেক গবেষণা হচ্ছে। কিছু ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে অটিজমে যে আচরণগত পরিবর্তন হয় টিএমএস তা অনেকাংশে কমিয়ে দেয়। এবং এক্ষেত্রে ১৮ বছরের নিচের কাউকেও থেরাপি দেয়া যাবে।

    প্রযুক্তিটির সাথে মনেখবর পাঠকদের পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

    ধন্যবাদ মনেরখবর পাঠকদেরকেও।


    লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্য নিয়ে তরুণদের ভাবনা
    Next Article ইদানিং আমার বিছানায় কেউ বসলে অস্বস্তি লাগে
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.