Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর বিকাশ পর্ব ৮- এগারো থেকে চৌদ্দ বছর
    শিশু কিশোর

    শিশুর বিকাশ পর্ব ৮- এগারো থেকে চৌদ্দ বছর

    প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদBy প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদSeptember 17, 2016No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ১১ থেকে ১৬ বছর বয়সটা যে কোনো শিশুর জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা এ বয়সে একটা শিশুর বিভিন্ন হরমোনের কারণে শারীরিক ও মানসিক ব্যাপক পরিবর্তন ঘটে। এই বয়সে একজন শিশু তাঁর ছেলেবেলা থেকে সাবালকের দিকে যায় এবং ধীরে ধীরে বিভিন্ন দৈহিক, মানসিক ও হরমোন পরিবর্তনের মাধ্যমে বয়স্ক হয়। তাই এই সময়টাকে খুবই গুরুত্বের সাথে দেখা দরকার এবং বাচ্চাকে অধিক সময় দেয়া দরকার তার ভবিষ্যৎ জীবনের জন্য। মেয়েদের জন্য বয়ঃসন্ধিকাল ১০ থেকে ১৪ বছর পর্যন্ত এবং ছেলেদের ১১ থেকে ১৬ বছর পর্যন্ত। তবে বয়ঃসন্ধিকাল কারো কারো আগে পরে হতে পারে।
    ১১ থেকে ১৪ বছরের শিশুদের যা পার উচিত
    √  দৈনন্দিন রুটিন কাজ স্বনির্ভরতার সাথে করতে পারে।
    √  পারিবারিক ও সামাজিক রীতি-নীতি বুঝে চলতে পারে।
    √  নিজের সম্পর্কে সচেতন থাকে। বিশেষ করে তারা তাদের চেহারা, শারীরিক ইমেজ, কাপড়-চোপড়ের উপর নজর রাখা।
    √  ভালো মন্দ বুঝতে শিখে।
    √  বেশি সময় ধরে যে কোনো কাজ করতে পারে।
    √  বারবার আবেগের পরিবর্তন, পরিবর্ধন হতে থাকে এবং এমনকি রেগেও যেতে পারে।
    √  সব কিছুতেই মানসিক চাপ অনুভব করে সেটা ছোটখাটো ব্যাপার হলেও।
    √  যে কোনো চিন্তাই খানিকটা জটিল ও কুটিল করে ভাবতে পারে।
    √  নিয়মিত খাদ্য গ্রহণ এবং খাদ্য তালিকাতে সমস্যা বোধ করতে পারে।
    √  সঠিক ও বেঠিক বোধ বেশি কাজ করতে পারে।
    ১১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য যা করণীয়
    √  বাচ্চার সাথে বয়সের সাথে তার দৈহিক গঠনের পরিবর্তন নিয়ে আলোচনা করুন।
    √  বাচ্চার কথা শুনুন এবং বাচ্চার সঙ্গে প্রায়ই কথাবার্তা বলুন। বিশেষ করে নৈতিকতা, পারিবারিক নিয়ম, সামাজিক নিয়ম, মাদক ইত্যাদি।
    √  তাকে তার মতো স্বতঃস্ফূর্ত ভাবে আচরণ করতে দিন। যদি মনে করেন শিশুটি ভুল করছে তবে তাকে আন্তরিক ভাবে বোঝান। কখনোই কড়া শাসন করবেন না।
    √  বাচ্চাকে তার যত্ন নিতে উদ্বুদ্ধ করুন। যেমন- প্রতিদিন গোসল, দিনে দুইবার দাঁত মাজা, মাথা আঁচড়ানো, পরিষ্কার থাকা, পরিপাটি থাকা ইত্যাদি।
    √  এ বয়সী শিশুদের প্রতিদিন ১৬০০ থেকে ২০০০ ক্যালোরি খাদ্য দরকার, তাই শিশুর বিকাশের জন্য সেদিকে বিশেষ নজর দিতে হবে। প্রতিদিন বিভিন্ন ধরনের খাদ্যের সমন্বয়ে সুষম খাদ্য খাওয়ান।
    √  শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য বাদাম (আখরোট, চিনা বাদাম, কাঠ বাদাম), মধু, ডিম, ডাল, দুধ, সামুদ্রিক মাছ, মাছের তেল, ফল (কলা, আপেল, জাম, আমলকি ইত্যাদি) ইত্যাদি খাদ্য অতি প্রয়োজনীয়।
    √  শিশুর বিকাশের জন্য প্রতিদিন নিয়মিত সময়ে সুষম খাদ্য খাওয়াতে হবে।
    √  প্রতিদিনের খাবারের তালিকায় বৈচিত্র থাকতে হবে যাতে শিশু একই ধরনের খাদ্যে বিরক্ত না হয়।
    √  পরিবারের সবার সাথে একসাথে বসে খাবার খাওয়ার অভ্যাস করুন।
    √  প্রতিদিনই খাদ্য তালিকাতে দুধ, ডিম, বাদাম, ফলমূল ও শাকসবজি রাখতে হবে।
    √  সময়মতো শিশুকে যথেষ্ট ঘুমাতে দিন। এ বয়সী শিশুর প্রতিদিন ৮-৯ ঘন্টা ঘুম প্রয়োজন।
    √  নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং সকালে ঘুম থেকে উঠার অভ্যাস করান।
    √  প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা শারীরিক ব্যায়াম বা খেলাধুলা করতে উৎসাহ দিন।
    monon-600
    √  প্রতিদিন বসে বসে খেলা, টিভি দেখা, কম্পিউটার, ভিডিও গেমস ইত্যাদি পরিমিত ভাবে করতে উৎসাহ দিন এবং এজন্য ১-২ ঘন্টার বেশি সময় ব্যয় করতে দেয়া উচিত নয়। তাই নির্দিষ্ট সময় বেঁধে দিন।
    √  বাচ্চাকে যথেষ্ট সময় দিন। তার বন্ধু-বান্ধব, স্কুল, খেলার সাথী সবকিছু নিয়ে কথা বলুন এবং জানুন।
    √  যেকোনো সমস্যায় মাথা গরম না করে, মারামারি না করে, ঝগড়া না করে কিভাবে সমাধান করা যায় তা বাচ্চাকে শেখাতে হবে।
    √  মিলেমিশে, শান্তিতে থাকা বাচ্চাকে শেখাতে হবে।
    √  বয়ঃসন্ধিকাল নিয়ে বাড়ন্ত মেয়ের সাথে মায়ের আলোচনা করা দরকার এবং তার দৈহিক বিভিন্ন পরিবর্তন নিয়ে কথা বলা ও বুঝানো দরকার। প্রয়োজনে তাকে মানসিক শক্তি দেয়ার প্রয়োজন হতে পারে।
    √  ছেলের সাথে বাবার উচিত বয়ঃসন্ধিকাল নিয়ে বিস্তারিত আলোচনা করা। ছেলেকে তার বিভিন্ন দিক নিয়ে এবং পরিবর্তন নিয়ে বুঝাতে ও সাহায্য করতে হবে।
    √  মেয়ে অথবা ছেলেদের শারীরিক বিভিন্ন পরিবর্তন নিয়ে কারো ঠাট্টা করা উচিত নয়।
    যে সব সংকেত লক্ষ্য রাখতে হবে
    √  বয়স অনুযায়ী নিজের যত্ন নিতে না পারা, অস্বাভাবিক আচরণ করা, মনোযোগের অভাব, হঠকারী আচরণ করা, হঠাৎ উত্তেজিত হওয়া, অতিরিক্ত চুপচাপ বা অতিরিক্ত চঞ্চল হওয়া, সমবয়সী কারো সাথে মেলামেশা না করা, চোখে চোখ না রাখা, খিঁচুনি হওয়া, বাবা মায়ের সাথে দুর্ব্যবহার, ঘরের জিনিষপত্র চুরি করা, বাইরে থেকে অন্যের জিনিষ চুরি করে নিয়ে আসা, নিজের শরীরে নিজে ক্ষতি করা (হাত কাটা, চুল ছেঁড়া, হাত কামড়ানো, মাথা পেটানো, আত্মহত্যার চেষ্টা), স্কুল পালানো, স্কুলে যেতে না চাওয়া, খুব বেশি মন খারাপ করে থাকা, কানে গায়েবি আওয়াজ শোনা, যে কোনো ধরনের অস্বাভাবিক আচরণ করলে বুঝতে হবে শিশুটি মানসিক সমস্যায় ভুগছে।
    √  যদি কোনো শিশুর মানসিক বা আবেগজনিত সমস্যা থাকে, নির্যাতিত হয়ে থাকে তাহলে ভবিষ্যতে তা যাতে আরো জটিল আকার ধারণ করতে না পারে সেজন্য পরামর্শ প্রদান করতে হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞের মতামত নিন।
    √  বিভিন্ন শারীরিক পরিবর্তনের জন্য গুটিয়ে থাকলে, কারো সাথে না মিশতে পারলে সাথে সাথে বাচ্চার সমস্যা নিয়ে তার সাথে বন্ধুর মতো আলোচনা করুন এবং সাহায্য করার চেষ্টা করুন। নিজে একা না পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
    √  শিশু একা একা সিদ্ধান্ত না নিতে পারলে তাকে সাহায্য করুন। অবহেলা না করে শিশুকে সুপরামর্শ দিন।
    শিশুর বিকাশ নিয়ে লেখকের অন্যান্য লেখা- 
    শিশুর বিকাশ : পর্ব-১
    শিশুর বিকাশ: পর্ব- ২
    শিশুর বিকাশ- পর্ব ৩ (৮ থেকে ১৮ মাস)
    শিশুর বিকাশ- পর্ব ৪ (দেড় থেকে তিন বছর)
    শিশুর বিকাশ -পর্ব ৫(তিন থেকে পাঁচ বছর)
    শিশুর বিকাশ-৬ (পাঁচ থেকে আট বছর)
    শিশুর বিকাশ পর্ব ৭- আট থেকে এগারো বছর


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleস্কুল রিফিউজাল বা শিশুদের স্কুলে যাওয়ার ভীতি
    Next Article আমার মেয়ে অল্পতেই রেগে যায়, সারাক্ষণ ঘরের দরজা বন্ধ করে রাখে
    প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ

    চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট। অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

    December 5, 2023

    ব্যাকামের ১৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    November 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.