Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যদি বলি আমার মন খারাপ
    জীবনাচরণ

    যদি বলি আমার মন খারাপ

    সঙ্গীতা ইমামBy সঙ্গীতা ইমামOctober 11, 2016No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বাক্যটি দেখা মাত্র মাথার মধ্যে কয়েকটি কথা আর প্রশ্নের বিদ্যুৎ খেলে গেল। কারো শরীর খারাপ, এ কথা শুনলে ডাক্তার- বৈদ্য, ওষুধ -পথ্য, সেবা কত কিছু শুরু হয়ে যায়। কিন্তু যদি বলি আমার মন খারাপ। এটা কি কোনো গুরুত্ব পায় পরিবারে, বন্ধু মহলে বা কর্মস্থলে কোথাও? উল্টো হাসির খোড়াক হব আমি। অথবা করুণার। অথচ দিনের পর দিন এই মন খারাপের পাহাড় জমে তৈরি হয় মানসিক সমস্যা। যা শারীরিক সমস্যার মতো কোনো ওষুধে নিরাময় প্রায় সম্ভব নয় বললেই চলে।
    আমাদের শিশুরা আজ নানা বাস্তবতায় গৃহবন্দী প্রায়। হাতে হাতে নানা ডিভাইস চোখ সারাক্ষণ সেই পর্দার দিকে। নেই কোনো সংযোগ প্রকৃতি বা সবুজের সাথে। বাড়িতে ভাইবোনের অভাবে প্রাপ্ত বয়স্ক সাহায্যকারীর সাথে সারাদিন কাটিয়ে হারিয়ে যায় শৈশব। বাবা মায়ের সঙ্গ না পাওয়ায় দূরত্ব বাড়ে। নানা নানি, দাদা দাদীর আদর প্রশ্রয় না পেয়ে, রূপকথার গল্প না শুনে কোমল বৃত্তি গুলো জাগছে না। তৈরি হচ্ছে না কল্পনার জগৎ। একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ায় সহমর্মিতা, ভাগাভাগি করে জীবন যাপনের ভাবনাটাই হারিয়ে যাচ্ছে। ফলে চোখে মোটা কাঁচের চশমার পাশাপাশি মনের ওপরেও জমছে উত্তর না পাওয়া প্রশ্নের আস্তরণ।
    কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি মায়ের হাতে সন্তান খুনের ঘটনা। যদিও আমি কখনোই বিশ্বাস করি না একজন সুস্থ মা কখনো নিজের সন্তানকে খুন করতে পারেন। তারপরও যদি তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মেনেও নেই, তবুও কি শিশু মনের সুস্থ বিকাশের দিকে লক্ষ্য রেখে গণমাধ্যমের এ কথা ব্যাপক প্রচার করা উচিত? এ বছর প্রথম যে দুই সন্তান মায়ের হাতে বলি হযেছে বলে কথিত। সেই মেয়েটি আমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রি। একটি পরীক্ষার হলে মেয়েটির রোল নম্বর ডাকতে কেউ সাড়া দেয় না। কয়েকবার ডাকার পরে যখন জানতে চাই, মেয়েটি অনুপস্থিত কেন? স্তব্ধতা ভেঙে একজন দাঁড়িযে চোয়াল শক্ত করে উত্তর দেয়,’ ওকে তো ওর মা মেরে ফেলেছে।’ আমি সজোড়ে এক ধাক্কা খাই। প্রথমত ভুলে যাবার জন্য। দ্বিতীয়ত শিশুর মনে মায়ের প্রতি ভিত্তি ও বিদ্বেষ জন্মাতে দেখে। মা শিশুর প্রথম আশ্রয়, নির্ভরতার স্থান, বন্ধুত্বের হাত, প্রথম শিক্ষক সব কিছুই মা। আমরা বড়রা কত অবিবেচকের মতো সেই আশ্রয়টা ছিনিয়ে নিচ্ছি এই শিশুদের কাছ থেকে। একটু সতর্কতা পারতো শাশ্বত মাতৃস্থানটি বহাল রাখতে।
    এক সময় বড়রা কথা বলার সময় ছোটদের সরিয়ে দেয়া হতো। এতে অহেতুক কৌতুহল তৈরি হতো এ কথা ঠিক। কিন্তু সব কথা শিশুর জানা উচিতও নয়, অথবা তাকে জানিয়ে তার মনের বোঝা অহেতুক বাড়ানোও বুদ্ধিমানের কাজ নয়। এ যুগে আমরা ততটা খেয়াল না করে বিপদ ডেকে আনছি।
    শিশুর মনের ভার টেলিভিশনে সিনেমায় কিংবা বাড়িতে অসংলগ্ন আচরণের স্পর্শে আসার কারণে বেড়ে যায়। কিন্তু এপ্রশ্ন নিয়ে আমার আপনার কাছে গেলে আমরা বিরক্ত হই, এচড়েপাকা বলে ধমকে সরিয়ে দেই। তাতে মনের ভার আরো অবহ হয়ে ওঠে শিশুর কাছে। ক্রমে সে বিষণ্ন হতে থাকে। স্কুলে যেতে চায় না। কারো সাথে মেশে না। একাকীত্বের ঘেরা টোপে নিজেকে বন্দী করে ফেলে। শুরুতেই যদি আমরা এ অবস্থা বুঝতে পারি তাহলে তৎক্ষনাৎ মনোরোগ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। কাউন্সিলরের কাছেও যাওয়া যেতে পারে। যিনি পদ্ধতিগত ভাবে কথা বলে মনের কথাগুলো জানতে পারবেন। তার মতো করে বুঝিয়ে বলতে পারবেন।
    আমাদের অনেকের ধারণা, মনোচিকিৎসক মানেই পাগলের চিকিৎসক। তার কাছে গেলে সবাই পাগল বলবে। এ ভ্রান্ত ধারণা আমাদের মন ও সমাজ থেকে দূর করতে হবে। আমার আপনার প্রত্যেকেরই মানসিক সুস্থতার জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত যেকোনো প্রয়োজনের শুরুতেই। শারীরিক সমস্যায় যেমন চিকিৎসকের কাছে যাই মনের বা মানসিক যে কোনো সমস্যায় মনোচিকিৎসকের কাছে যেতে হবে নিশ্চয়ই।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article৭০ শতাংশ মানুষ মানসিক রোগের চিকিৎসা পায় না
    Next Article সিলেটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন
    সঙ্গীতা ইমাম

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.