Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ‘সাইকোলজিক্যাল ফার্স্ট এইড’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান
    কার্যক্রম

    ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ‘সাইকোলজিক্যাল ফার্স্ট এইড’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরNovember 19, 2016No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    গত ১৩ই নভেম্বর ২০১৬ তারিখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিঙের ৩য় তলায় হাসপাতালের সম্মেলন কক্ষে বেলা ১২ ঘটিকায় উক্ত হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. নূর আহমেদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. ইউসুফ আলী প্রধান অতিথির আসন অলংকৃত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম খবীরুল ইসলাম। ডা. জিল্লুর কামাল আলোচ্য অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
    মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ নূর আহমেদ গিয়াসউদ্দিন সভার সূচনায় মন্তব্য করেন যে, বর্তমান বিশ্বে মানসিক রোগ প্রধান স্বাস্থ্য সমস্যাসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান রাখে; বিশ্বে প্রতি চার জন ব্যক্তির মাঝে একজন জীবনের কোনো না কোনো সময় মানসিক রোগ ভোগ করে থাকেন; বিশ্বে প্রতি দশ জন ব্যক্তির মাঝে একজন বর্তমানে মানসিক রোগ ভোগ করছেন; বিশ্বে প্রতি চল্লিশ সেকেন্ডে একজন ব্যক্তি আত্মহত্যা করে থাকেন। বাংলাদেশেও মানসিক রোগীর সংখ্যা নগণ্য নয়; বছরে এক লাখ ব্যক্তির মাঝে  আট থেকে ১০ জন আত্মহত্যা করেন যার ৫০ শতাংশের কারণ বিষণ্নতা। এ ছাড়া সিজোফ্রেনিয়া, মাদকাসক্তি ও ব্যক্তিত্বের সমস্যা আরও প্রায় ২৫ শতাংশ মৃত্যুর জন্য দায়ী।
    মূল প্রবন্ধে ডা. জিল্লুর কামাল অত্যন্ত প্রাঞ্জল ভাষায় দুর্যোগ পরবর্তী মানসিক প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন যে, দুর্যোগ প্রাকৃতিক- ও মনুষ্য-সৃষ্ট দুই ধরনের-ই হতে পারে। দুর্যোগের ফলে মানুষ দুর্যোগ-পরবর্তি স্ট্রেস রোগ, মানসিক অবসাদ, প্যানিক রোগ, উদ্বেগাধিক্য, নেশাগ্রস্ত হওয়া ইত্যাদিতে ভুগতে পারেন।
    মুল বক্তব্যের পরে উপস্থিত শ্রোতাবর্গ আলোচনায় অংশগ্রহণ করে জানতে চান যে, হাসপাতালে দুর্ঘটনা আক্রান্ত ব্যক্তিরা আসলে তাদের কীভাবে সাহায্য করা যায়। ডা. জিল্লুর কামাল বলেন যে, এক্ষেত্রেও সাইকোলজিক্যাল প্রাথমিক চিকিৎসার নিয়ম মেনে চলতে হবে, যেমন: প্রস্তুতি — দেখা — শোনা — যোগাযোগ করে দেয়া।
    প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. ইউসুফ আলী একজন প্রিয়জন হারানো মানুষকে কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে বলেন যে, রোগীর স্বজনকে স্মরণ করাতে হবে যে, মৃত্যু শ্বাশত এবং ধর্মীয় রীতি অনুযায়ী মৃতের কল্যাণ কামনা করতে হবে। বিশেষ অতিথির ভাষণে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম খবীরুল ইসলাম বলেন যে, দুর্যোগ পরবর্তী প্রাথমিক স্বাস্থ্যসেবায় ডাক্তার ও রোগীদের মাঝে সম্পর্ক উন্নত রাখতে হবে যাতে তাদের সাথে কার্যকর যোগাযোগ রক্ষা হয়।
    প্রতিবেদক, মনেরখবর.কম


    লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপ্রত্যেকটা মুহূর্তই মানুষের স্মৃতি: সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন
    Next Article আমি ছেলে হয়েও ছেলেদের প্রতি আকর্ষণ অনুভব করি
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.