Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অজানা মন
    ফিচার

    অজানা মন

    ডা. এস এম ইয়াসির আরাফাতBy ডা. এস এম ইয়াসির আরাফাতNovember 26, 20161 Comment3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আগেই বলে নেই আমার আজকের লেখাটার মধ্যে বিজ্ঞানের অংশ বেশ অল্পই কেউ এটাকে পুরোপুরি বিজ্ঞান ভেবে নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই লেখাটাতে আমার ব্যক্তিগত মতামতও নিহিত আছে।
    কিশোর বয়সে মনে হতো আর একজনকে অনুভব করাই বুঝি মন; অনুভব করতে পারলে ভালো লাগতো আর না করতে পারলে খারাপ লাগতো। অনুভবই যখন ভাল আর খারাপের কারণ হতে পারে সুতরাং সেটাই মন হতে পারে। সময়ের সাথে সাথে অনেক ধারণা বদলেছে, অনেক কিছুই আর আগের মতো নেই। আমার মনের ধারণাও নাই আগের মতো। বারেবারে পরিবর্তন হয়েছে। এখনও ক্রমাগতভাবে পরিবর্তিত হয়ে চলেছে।
    সাহিত্য পড়ার সময় একটা সময় মনে হতো নিজের সব স্বকীয়তাটাই মন, যেখানে অন্য কেউ বুঝি পুরোপুরি ঢুকতে পারে না। একেবারেই নিজের বলে কিছু না কিছু থাকে। যা দেখা যায় তার সবটুকুই ঠিক না আবার যা ঠিক তা সব দেখা যায় না।
    একজন ডাক্তার হিসাবে বারবার খোজার চেষ্টা করেছি মন বলে কোনো অঙ্গ আছে কিনা, থাকলে সেটা শরীরের কোথায় থাকে। ডাক্তারি বিদ্যায় শরীর ব্যাবচ্ছেদ করার সময় খুঁজেছি কোথায় থাকে মন; ছুঁয়ে দেখার মত কোনো অঙ্গ আছে কিনা; আমি পাইনি, আছে কিনা আজও জানিনা।
    মনোরোগবিদ্যা পড়তে এসেও একই প্রশ্ন আমার দেমাগে ঘুরে, মনটা আসলে কি? এখানে এসে এখন পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি, মন হলো কিছু রাসায়নিক পদার্থের বিক্রিয়া মাত্র। এটা নিয়ে আগেও আমার একটা লেখায় উল্লেখ করেছি “জীবনের রসায়ন” (https://beta.monerkhabor.com/featured/2016/07/31/6965) , মন ও রসায়নের ক্রিয়া। এখানেও প্রশ্ন আসে আমার, আসলেই কি রাসায়নিক ক্রিয়াই মন?
    আমরা যখন রোগীদের জিজ্ঞাসা করি আপনার মনটা কেমন? বেশ বড় একটা অংশ রোগীদের আমাদের আবার ব্যাখ্যা করে বলতে হয় মনটা আসলে কি এবং আমি তার কাছ থেকে কি জানতে চাচ্ছি। আবার অনেক রোগীরা এসে বলেন আমার মন ভাল নেই। অনেকে বলেন মনের মধ্যে ফাঁকা ফাঁকা লাগে। ভাবতে থাকি মনটাই বা কি আর ফাঁকাই বা কোথায়?
    আমার পরিচিত স্কুল বন্ধুদের কাছে যখন বলেছি মন ভাল নাই অনেকেই বলেছে মন আবার কি? সময়ের সাথে সাথে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে মানুষের আচার আচরণ মাপা যায় কিন্তু আসল মনটাকে কি আসলেই মাপা যায়?   
    বিজ্ঞান অনেক আগে থেকেই বলেছে মন বলে কিছু একটা আছে যেটা আমাদের ভাল থাকা না থাকার ওপর ভূমিকা রাখে। কেও বলেন দেহ ও মন আলাদা, কেও বলেন দেহ ও মনের দ্বিমুখী সম্পর্ক বিদ্যমান। একটা দিয়ে আর একটা প্রভাবিত হয়। শরীর খারাপ হলে মন খারাপ হয় বা হতে পারে; আবার মন খারাপ হলে শরীর খারাপ হতে পারে। গবেষণায়ও তাই প্রমাণিত বলে দেখা যায়। সর্বশেষ ভাবে এখন বিজ্ঞান বলে দেহ ও মন একটা আর একটার অংশ মাত্র আলাদা কিছু নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যের সংজ্ঞায় মনের অঙ্গটিকে যুক্ত করেছে এবং এটা পরিস্কার যে স্বাস্থ্য বলতে মনের স্বাস্থ্যও বুঝায়।
    আমাদের দেশে রাজধানীর একটি হৃদরোগ হাসপাতালে একটা জরিপ চালানো হয়েছিল এবং জানার চেষ্টা করা হয়েছিল মন বলে কোনো স্থায়ী অঙ্গ আছে কিনা থাকলে কোথায় সেটা থাকে? সেই জরিপে অনেক একটা অংশ মতামত দিয়েছেন মন আসলে আমাদের হৃদপিণ্ড । আমি অনেক খুঁজেছি হৃদপিণ্ডের মাঝে এমন যায়গা পাইনি।
    সময়, বয়স, জ্ঞান, পরিস্থিতির সাথে সাথে মানুষের অনেক কিছু বদলায়; আমারও বদল হয়ছে, বদল হয়েছে আমার মনের ধারণা। কিন্তু এটা আমি নিশ্চিত যে মন কি সেটা আমি আজও জানি না এবং জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমি এটা বিশ্বাস করি ও আশ্চর্য হই মন বিধাতার এক অদ্ভুত সৃষ্টি।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।
     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদকাসক্তি: নিরাময় পদ্ধতি বর্ণনা ১
    Next Article আপনি কিছুটা উদ্বেগপ্রবণ ব্যক্তিত্বের অধিকারী
    ডা. এস এম ইয়াসির আরাফাত

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025

    1 Comment

    1. Muhammad Helal Uddin on January 13, 2017 8:42 pm

      ভাল কাজে সর্বদাই সাধুবাদ।

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.