Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্য সমস্যা দূর করতে ভার্চুয়াল রিয়েলিটি!
    আন্তর্জাতিক

    মানসিক স্বাস্থ্য সমস্যা দূর করতে ভার্চুয়াল রিয়েলিটি!

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরFebruary 9, 2017No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ইতিমধ্যে ভার্চুয়াল রিয়েলিটি মানসিক সমস্যা চিকিৎসা এবং এ বিষয়টির প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গত কয়েক দশক ধরে স্নায়ুজনিত সমস্যায় জড়িত মানুষের সংখ্যা ভয়ানক ভাবে বেড়েছে। উদাহরণস্বরুপ বলা যায়, যেখানে ১৯৯০ সালের দিকে ৪১৬ মিলিয়ন মানুষ বিষন্নতা কিংবা উদ্বিগ্নতায় ভুগত সে সংখ্যা ২০১৩ সাল নাগাদ বেড়ে দাঁড়িয়েছে ৬১৫ মিলিয়নে।
    প্রত্যেক বছর এত মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে চিকিৎসার জন্য আসে যে কারণে বিশ্বের প্রায় সব স্বাস্থ্য সংস্থায় এই সমস্যা টিকে ইতিবাচক ভাবে আলিঙ্গন করার প্রবণতা দেখা যায়। যেকোন দেশে এই সমস্যার চিকিৎসায় বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ হতে পারে। অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে এই চিকিৎসার খরচ কমানোর চেষ্টা করা খুবই সাধারণ। সেইসাথে খরচের কথা বিবেচনা করে এবং সমাজের প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে মানুষ এ ধরণের সমস্যার কথা জানাতে অথবা প্রকাশ করতে চায় না। কাউন্সেলিং নির্দেশিকা থেকে বুঝা যায় যে, প্রত্যেক ৩০০ জন মানসিক সমস্যায় আক্রান্ত মানুষের মধ্যে ২৩০ জন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকেন। বাকিরা প্রকাশ করে না।
    যেখানে সাধারণ সম্পদের মাধ্যমে এই চিকিৎসা বিরল সেখানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব উত্তর খোঁজার জন্য প্রযুক্তির সাহায্য নিচ্ছে। ইতিমধ্যে ভার্চুয়াল রিয়েলিটি কে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার চিকিৎসায় এবং সচেতনতা বৃদ্ধিতে ব্যবহার করা হচ্ছে।
    নতুন চিকিৎসা
    ভার্চুয়াল রিয়েলিটি নামক চিকিৎসাটি এখনও বিশ্বের স্বাস্থ্যসেবা জগতে সম্পুর্ণ নতুন ঘটনা এ বিষয়ক অনেক ধারণা বিভিন্ন দেশে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ টেকনোলজি একটি প্রতিষ্ঠান যেখানে মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। ‘ব্রেভমাইন্ড’ বিশ্ববিদ্যালয়টির একটি অন্যতম আবিষ্কার। এটি ভার্চুয়াল রিয়েলিটি ভিত্তিক রোগশয্যা বিষয়ক এক্সপোজার থেরাপি যা ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ এবং অন্যান্য স্নায়ুজনিত সমস্যার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়।
    এক্সপোজার থেরাপি ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ এর চিকিৎসা হিসেবে এবং মানসিক চাপ সংক্রান্ত জটিলতায় মানুষকে সাহায্য করার জন্য অনেক বছর ধরে ব্যবহার হয়ে আসছে। কিন্তু তাদের এই আঘাতমূলক অভিজ্ঞতার উপর ভরসা করে চিকিৎসা করা কষ্টকর। মাঝে মাঝে রোগীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে চায় না, জড়তা অনুভব করে। কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি এই জড়তা ভাঙতে সাহায্য করে। ব্রেভমাইন্ড এর সাহায্য নিয়ে চিকিৎসকেরা তাদের রোগীদের অতীতের পরিবেশে ধীরে ধীরে মগ্ন করে তোলে। চিকিৎসকেরা ভার্চুয়াল রিয়েলিটিটা নিয়ন্ত্রণ করে, ছবির মাধ্যমে রোগীর আবেগপ্রবণ অংশটিকে নিয়ন্ত্রণ করে।
    প্রতিষ্ঠানটির ভার্চুয়াল রিয়েলিটি বিভাগের পরিচালক ডঃ স্কিপ রিযযো ব্রেভমাইন্ড অ্যাপলিকেশনটিকে উন্নতির দিকে পরিচালনা করেছেন। ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন গেইম এবং আনন্দদায়ক তরঙ্গ তৈরী করছে, তিনি বিশ্বাস করেন প্রযুক্তি খুব শীঘ্রই আরো উন্নত হবে এবং মানসিক স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি মনে করেন ভার্চুয়াল রিয়েলিটি ফোবিয়া, ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’, বিষন্নতা এই ধরণের মানসিক স্বাস্থ্য সমস্যায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
    তিনি বলেন, “গেমিং ও বিনোদনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রভাব, মানসিক ও শারীরিক সমস্যার চিকিৎসায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার একটি বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে এখানে প্রযুক্তি বড় ভুমিকা পালন করছে। ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা বিভিন্ন চিকিৎসার সাথে ভালভাবে মিলে যায় এবং ফোবিয়া, ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’, বিষন্নতা, অতিরিক্ত খাওয়া জনিত সমস্যা, মস্তিষ্কের আঘাত জনিত সমস্যা এ ধরণের রোগ নির্ণয়ের গবেষণায় ব্যবহার করা হয়”।  
    যেখানে ভার্চুয়াল রিয়েলিটি মানসিক স্বাস্থ্যসেবায় দীর্ঘপথ এগিয়ে যাবে সেখানে বাস্তব জীবনের পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার হচ্ছে না বলা যায় না। নিউ ইয়র্ক এর বিহেভিয়ারাল এসোসিয়েটস বহির্বিভাগের যেসব রোগী মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে যেমন বিষন্নতা, ফোবিয়া, উদ্বিগ্নতা তাদের চিকিৎসায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছে। সাম্প্রতিক কালে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা আরো ভালভাবে বুঝার জন্য এবং অনুশীলন করার জন্য স্যামসাং ৩৬০ গিয়ার ক্যামেরা ব্যবহার করছে।
    ভার্চুয়াল রিয়েলিটি এমন একটি এলাকা যেখানে বছরের পর বছর যুক্ত হচ্ছে হাজার হাজার মানুষের স্বার্থ। প্রায়ই ধারণা করা হয় এটি শুধুমাত্র গেমিং এবং বিনোদনের ক্ষেত্রে প্রাসঙ্গিক। এই ধারণাটিকে সম্পুর্ণ মিথ্যা বলা যায় না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক এবং শিক্ষাবিদেরা ভার্চুয়াল রিয়েলিটিকে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহার করতে আগ্রহী এবং ব্যবহার করছে বলা যায়। যদিও ফলাফল প্রাথমিক পর্যায়ে আছে, কিন্তু তারা প্রতিনিয়ত উন্নতি করছে, এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে সুদূর ভবিষ্যতে আরো নতুন নতুন অ্যাপলিকেশন আসবে যা মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় নতুন মাত্রা যোগ করবে।
    তথ্যসূত্র-
    (http://www.alphr.com/virtual-reality/1005294/can-vr-help-cure-the-mental-health-epidemic)
    রুবাইয়াত মুরসালিন, আন্তর্জাতিক ডেস্ক
    মনেরখবর.কম

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমস্তিষ্কের বিকাশমূলক বৈকল্য ও ভাষা
    Next Article মানসিক স্বাস্থ্যে সচেতনতা বৃদ্ধিতে ভিডিও প্রতিযোগিতা
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.