Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » সব মানুষই কোন না কোন ভাবে মানসিক রোগী!
    ফিচার

    সব মানুষই কোন না কোন ভাবে মানসিক রোগী!

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবBy অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবFebruary 20, 2017Updated:February 11, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    প্রায়ই একটা কথা শোনা যায়, ‘সব মানুষই কোন না কোন ভাবে মানসিক রোগী’, কিংবা ‘সব মানুষের মধ্যেই কিছু কিছু মানসিক রোগ আছে’। কেউ কেউ আবার কোন একটা নির্দিষ্ট পারসেন্টেস উল্লেখ করেও বলেন- মানুষতো এতো পারসেন্ট মানসিক রোগী।

    – বাস্তবে এর তথ্যগত সত্যতা কতটুকু?
    – কেন এই কথাগুলো চালু হলো?
    – এর পিছনের উদ্দেশ্যই বা কি হতে পারে?

    মানসিক রোগ বা সমস্যা নিয়ে পৃথিবীতে প্রচুর গবেষণা হচ্ছে, হয়ে আসছে। আমাদের দেশেও বেশ কিছু গবেষণা হয়েছে এবং বর্তমানেও চলছে। দেশে কিংবা বিদেশে কোথাও এমন কোন গবেষনার ফলাফল বা তথ্যের কথা জানা নেই যেখানে উল্লেখ করা হয়েছে, সব মানুষের মাঝেই এতোভাগ মানসিক রোগ আছে বা সমস্যা আছে। তবে বড় বড় এমন অনেক গবেষনার ফল আছে, যেখানে বলা হয়েছে- প্রতি তিনজন বা প্রতি চারজনের মধ্যে অন্তত একজন জীবনের কোন না কোন সময় কোন একটি মানসিক রোগে ভুগতে পারেন বা ভুগেছেন বা ভুগছেন। পৃথিবীজুড়ে বিভিন্ন দেশে বা বিভিন্ন সংস্কৃতিক পরিমন্ডলে এসব গবেষণা পরিচালনা করা হয়েছে। বিশ্ববিখ্যাত ওযেবসাইড উইকিপেডিয়াতেও এসব বিষয়ের উপর পরিচালিত বেশ কয়েকটি গবেষনার ফলাফল দেয়া আছে, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন তথ্য থেকে শুরু করে সমগ্র ইউরোপের উপর চালিত গবেষনার ফলাফলও পাওয়া যাবে।

    উইকিপিডিয়াতে উল্লেখ্য একটি ইন্টারেস্টিং তথ্য হলো, (ইউরোপে চালিত গবেষণার তথ্য অনুযায়ী) প্রতি দশ জনের মধ্যে অন্তত একজন, বছরের কোন না কোন সময়ে, কোন একটি মানসিক রোগে আক্রান্ত হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে গবেষণাগুলি মূলতঃ কোন একটি নির্দিষ্ট জনগোষ্ঠিতে, নির্দিষ্ট সময়ে, কি পরিমান মানসিক রোগ পাওয়া যায় তার উপর পরিচালিত হয়েছে।

    আমেরিকা ভিত্তিক অন্য একটি গবেষনায় বলা হয়েছে, প্রতি তিন জনের মধ্যে অন্তত এক জন বছরের কোন এক সময় ছোট-বড় কোন একটি মানসিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। প্রায় একই রকমের তথ্য চীন বা অষ্ট্রেলিয়াতেও দেখা গেছে।

    কিন্তু এমন কোন তথ্য কোথাও উল্লেখ নেই, যেখানে একজন নির্দিষ্ট মানুষের কতটুকু মানসিক সমস্যা আছে বা থাকতে পারে সেটার পার্সেন্টেস দেখানো হয়েছে। কোন কোন গবেষণায় অবশ্য একজন ব্যাক্তি মানুষের কোন একটি মানসিক রোগে আক্রান্ত হবার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু সব মানুষের মাঝেই মানসিক সমস্যা আছে বা থাকে এমন কোন তথ্য কোথাও নেই!

    কথা হলো এমন একটি প্রবাদ বা বিশ্বাস মানুষের মধ্যে থাকলে অসুবিধা কোথায়? বা আদৌ কোন অসুবিধা আছে কি?

    উত্তর হলো, হ্যাঁ অসুবিধা আছে। অবশ্যই আছে। সবচেয়ে বড় অসুবিধা হলো যারা রোগে ভুগছেন তাঁদের। বিষয়টি এমন দাঁড়ায় যে, সবার মাঝে কোন না কোন মানসিক সমস্যা বা রোগতো এমনিতেই থাকে সুতরাং এসবের আবার চিকিৎসার দরকার কি? রোগের প্রয়োজনীয় গুরুত্বকে বা গ্রহনযোগ্যতাকে অনেকাংশে হালকা করে ফেলা হয় এসব বক্তব্য বা বিশ্বাসের মাধ্যমে। আর এতে করে ব্যাহত হয় মানসিক স্বাস্থ বিষয়ক প্রায় সব দিক। চিকিৎসা ব্যবস্থায়, প্রয়োজনী সতর্কতা অবলম্বনে এমনকি এ সংক্রান্ত সচেতনতা তৈরীর ক্ষেত্রে এসব বিশ্বাসের প্রভাব পরে। আমরা মাঝে মধ্যেই রোগীর আত্মীয় স্বজনের কাছ থেকে এমন কথাও শুনে থাকি যে, সবার মাঝে কিছু না কিছু সমস্যাতো আছেই, এই নিয়ে এতো চিন্তার কি আছে?

    তবে একটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন। সেটি হচ্ছে, মানসিক রোগ বা মানসিক সমস্যা এক কথা নয়। অনেকগুলো মানসিক সমস্যা এক সাথে মিলে নির্দিষ্ট কোন একটি মানসিক রোগ হয়ে থাকে। কিছু কিছু মানসিক সমস্যা সত্যি সত্যি মানুষের মাঝে থাকতেই পারে- কারো ঘুমের সমস্যা, কারো কোন একটি বিষয়ে টেনশান, কারো ভয় লাগা, বুক ধরফর করা এসব। তবে আলাদা আলাদা ভাবে এসব কোন একটি রোগের প্রকাশ নয়। বরং এসব মানুষের অতি সাধারন বৈশিষ্ট। ঠিক যে রকম ভাবে মানুষের শরিরের বিভিন্ন অংশের বিভিন্ন সমস্যাও থাকতে পারে। মজার বিষয় হলো, কোন মানুষ কি শতভাগ শারীরিকভাবেও সুস্থ? কিন্তু এসব নিয়ে আমাদের ভাবতে হয় না!

    যে যাই বলুক এসব কথায় কান না দিয়ে মনে রাখতে হবে, কখন একজন মানুষকে আমরা মানসিক ভাবে অসুস্থ মনে করবো এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় নিয়ে আসবো। মনে রাখতে হবে, যখন কোন একজন মানুষ তার নিজের জন্য বা অন্যের জন্য ক্ষতির কারন হয়ে দাড়ায় তখনই তাকে চিকিৎসার আওতায় আনতে হবে। একটি দুটি মানসিক সমস্যা থাকলেই সে মানসিক রোগী নয়, যেমন একটি দুটি শারিরীক সমস্যার জন্যও মানুষকে সব সময় ডাক্তারের স্মরনাপন্ন হতে হয়না।

    কিন্তু ‘সব মানুষেরই কিছু কিছু মানসিক সমস্যা থাকে’ এসব বলে মানসিক রোগকে অবহেলা করাও উচিত নয়। কোন একটি নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট কিছু সমস্যা হলেই তাকে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া উচিৎ, কোন রোগ হয়েছে কিনা তা দেখা উচিৎ। নির্দিষ্ট কোন মানসিক কারন থাকলেতো অবশ্যই এমনকি শারিরীক বিভিন্ন রোগের প্রভাবেও যদি কেউ মানসিকভাবে অস্বস্থি বোধ করে তাকেও মানসিক চিকিৎসার আওতায় আনা উচিৎ।

    রোগ নিয়ে বসে থাকলে এমনিতেই রোগ চলে যাবে, এটা ভাবার কোনো কারন নেই। একই ভাবে, যে রোগের যে চিকিৎসা সেসব সঠিক ভাবে না করালেও একই সমস্যা হবে।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআপনি যখন একটি গান শুনছেন তখন সেটি আপনার গান: রাহুল আনন্দ
    Next Article আমার সমস্যা মাথা ব্যথা কিন্তু সবাই আমাকে মানসিক ডাক্তার দেখাতে বলছে
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    চেয়ারম্যান, মনোরোগবিদ্যাি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.