Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রসব পরবর্তী বিষণ্নতা
    ফিচার

    প্রসব পরবর্তী বিষণ্নতা

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবBy অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবMarch 20, 2017No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রথম পর্ব পড়তে এখানে ক্লিক করুন
    প্রসব পরবর্তী সময়ে মায়েদের যে কয় ধরনের মানসিক সমস্যা হয়, সেসবের তীব্রতার হেরফের হলেও কোনটির ভয়বহতাকে ছোট করে দেখার উপায় নেই। প্রত্যেকটিই মা ও শিশু, দুজনের জন্যই ক্ষতিকর ও অস্বস্থিকর। কখনো কখনো জীবন ঝুকিপূর্ণও হয়ে উঠতে পারে। আশার কথা, প্রয়োজনীয় তথ্য জানা থাকলে অত্যন্ত সাবলীল ও সহজভাবে পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব।
    প্রসব পরবর্তী মায়েদের মানসিক সমস্যাগুলো তীব্রতার ভেদে হেরফের হলেও এসব সমস্যা কোনটিকেই ছোট করে দেখার সুযোগ নেই। প্রতিটি সমস্যাই মা ও সন্তানের জন্য ক্ষতিকর ও অস্বস্থিকর। এসব সমস্যা থেকে কখনও কখনও জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তবে প্রয়োজনীয় তথ্য জানা থাকলে সময়মতো সাবলীল ও স্বাচ্ছন্দে পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব।
    পোস্ট পার্টাম ডিপ্রেশন বা পোস্ট পার্টাম মুড ডিজঅর্ডার
    এই দুটো নামেই সমস্যাটিকে চিহ্নিত করা হয়ে থাকে। ঝুঁকি অথবা ভয়াবহতার দিক বিবেচনা করলে প্রসব পরবর্তী মানসিক সমস্যাগুলোর মধ্যে এর অবস্থান দ্বিতীয়। সন্তান জন্মদান পরবর্তী শতকরা ১০ থেকে ১৫ শতাংশ মায়ের এ সমস্যা দেখা যায়। সাধারণত সন্তান জন্মদানের তিন মাসের মধ্যেই এসব সমস্যা শুরু হয়ে থাকে। তবে কারো কারো ক্ষেত্রে এটি দুই বা তিন সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে। ভয়াবহতা ও স্থায়িত্ত্বের দিক থেকে পোস্ট পার্টাম ব্লু থেকে এর মাত্রা অনেক বেশি।
    কি হয়?
    অন্য বিষণ্নতার সাথে প্রসব পরবর্তী বিষণ্নতার লক্ষণের ধরণের মধ্যে কোন পার্থক্য নেই। দুটো ক্ষেত্রেই লক্ষণ ও উপসর্গগুলো প্রায় একই থাকে। যেমন- মন খারাপ থাকা, অকারণে কাঁদতে ইচ্ছা হওয়া, কোনকিছু ভালো না লাগা, কোন কিছুতে মন না বসা, আগের ভালো লাগা বিষয়গুলো আর ভালো না লাগা, ঘুম না আসা, ঘুমের স্থায়িত্ত্ব কমে যাওয়া, অতিরিক্ত দূর্বল লাগা, খাওয়ায় অনীহা, ঘনঘন মৃত্যু চিন্তা আসা, এমনকি আত্মহত্যার মতো চিন্তাও মনে আসা।
    এক্ষেত্রে আরেকটি সমস্যা হলো বেশিরভাগ সময়ই মা তার সন্তানের স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে এক ধরণের অস্থিরতায় ভুগে থাকেন। এমনকি সন্তানের ব্যাপারে কিছু আজেবাজে চিন্তা যেমন, ‘যদি সন্তানটিকে মেরে ফেলি’ অথবা ‘যদি কোন ক্ষতি করে ফেলি’। এমন সব কষ্টদায়ক ও অস্বস্থিকর চিন্তা বারবার মাথায় আসতে থাকে।
    ‘পোস্ট পার্টাম ডিপ্রেশন’ এর কারণে মা ও শিশু দুজনেরই প্রয়োজনীয় সেবা প্রদান দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
    বাংলাদেশের ক্ষেত্রে সুবিধা
    আমাদের দেশে এমন সমস্যার ক্ষেত্রে মায়েরা অন্যদের কাছ থেকে ভালোই সাহায্য ও সহযোগীতা পেয়ে থাকে। বিশেষ করে আত্মীয় পরিজনদের থেকে। সেজন্য অনেক কষ্ট হলেও সবাই মিলে এমন সমস্যা মোকাবেলায় বিভিন্ন সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে থাকে। নিঃসন্দেহে আমাদের দেশ বা আমাদের সমাজব্যস্থার এটি একটি অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ ও সুবিধাজনক দিক। কিন্তু বিশ্বের অনেক দেশের মায়েরাই এমন সাহায্য, সহযোগিতা বা সহমর্মিতা পান না।
    তবে আমাদের সামাজিক ও পারিবারিক সুবিধা কাজে লাগানোর পাশাপাশি প্রয়োজনীয় বিশেষজ্ঞ পরামর্শ নেয়া জরুরি। তাতে মা বা সন্তান অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে নিরাপদ থাকার পাশাপাশি মায়ের কষ্টও কমে আসবে। 
    কেন হয় এ রোগ?
    প্রসব পরবর্তী বিভিন্ন হরমোনের পরিবর্তনের কারণে বিষণ্নতা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়। প্রসব পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যেই ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও কর্টিসোল হরমোনের মাত্রা অনেক কমে আসে। এদিকে কম ঘুম বা ঘুম ভেঙ্গে সন্তানকে খাওয়ানো বা অন্যান্য দেখাশোনার কারণে পরিপূর্ণ ঘুম অনেক সময় না হওয়ার কারণেও এ সমস্যা হতে পারে। অপূর্ণ বা অপর্যাপ্ত ঘুম এবং সেই সাথে ক্লান্তি এ দুটোকে অনেকে প্রসব পরবর্তী বিষণ্নতার একটি সহযোগি কারণ বলে মনে করে থাকেন।
    যে সব মায়েরা পারিবারিক সহযোগিতা কম পেয়ে থাকে, অথবা আগে কোন না কোন মানসিক চাপের মধ্যে থাকলে তাদের ক্ষেত্রে প্রসব পরবর্তী বিষণ্নতার সম্ভাবনা বেশি হয়ে থাকে। যেসব মায়েদের আগে বিষণ্নতার ইতিহাস আছে কিংবা পরিবারের কারো মধ্যে বিষণ্নতার ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এ সমস্যার ঝুঁকির মাত্রা বেশি হয়ে থাকে। এদিকে যেমন মায়েদের ‘পোস্টপার্টাম ডিপ্রেশন’-এ আক্রান্ত হওয়ার ইতিহাস আছে তাদের ক্ষেত্রে প্রসব পরবর্তী বিষণ্নতা হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।
    চিকিৎসা ও সতর্কতা
    ‘সন্তান জন্মদানের পর এমন সমস্যা হতেই পারে’ এমন ধারণা অনেকের মধ্যেই দেখা যায় যা মোটেই বিজ্ঞানসম্মত নয়। বরং এ ধরণের সমস্যায় চিকিৎসা না হওয়াটা মা ও সন্তান উভয়ের জন্যই ক্ষতিকর। তবে এর সাথে একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে, অন্য যেকোন শারীরিক কারণ বা সমস্যাগুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধারণ বিষণ্নতার চিকিৎসার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে চিকিৎসা পদ্ধতি ঠিক করার আগে সদ্যোজাত সন্তানটির কথা অবশ্যই মাথায় রাখতে হবে এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে।
    প্রথমবার এমন সমস্যায় আক্রান্ত হওয়া মায়েদের ক্ষেত্রে এর চিকিৎসা ছয় মাস থাকে এক বছর পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত। চিকিৎসা যতো তাড়াতাড়ি শুরু হবে, চিকিৎসার ফলাফল তত ভালো হবে। আবার যারা আগেও এমন সমস্যায় আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে চিকিৎসার সময় দীর্ঘতর হতে পারে। মনে রাখতা প্রয়োজন বিনা চিকিৎসার মতো অসম্পুর্ণ চিকিৎসাও মা ও সন্তান উভয়ের জন্যই ক্ষতিকর। এমনকি হত্যা বা আত্মহত্যার মতো ঘটনাও এর থেকে ঘটতে পারে।
    আরেকটি অতিপ্রয়োজনীয় তথ্য হলো, এসব ক্ষেত্রে যেহেতু দ্রুত সুস্থ হয়ে উঠা উচিত বা সুস্থ হয়ে উঠতে পারলে শিশুটির সেবা দ্রুত নিশ্চিত করা যায় তাই দ্রুত চিকিৎসার ক্ষেত্রে ইসিটি (ECT) একটি অত্যন্ত ফলপ্রসু পদ্ধতি। ইসিটি একটি ঝুঁকিমুক্ত ও কার্যকরী পদ্ধতি, বিশেষ করে যেসব মায়েদের মধ্যে আত্মহত্যার চিন্তা দেখা যায়।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকাজের সময়সীমা মানসিক স্বাস্থ্যে প্রভাব রাখতে পারে
    Next Article মানসিক স্বাস্থ্যসেবায় মোবাইল এপ
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    চেয়ারম্যান, মনোরোগবিদ্যাি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.