Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » কানাডার এডমন্টনে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সেবায় নতুন ক্লিনিক
    আন্তর্জাতিক

    কানাডার এডমন্টনে কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সেবায় নতুন ক্লিনিক

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরJune 7, 2017No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আলবার্টায় বসবাসকারী ১৭ বছর বয়সী একটি মেয়ে যে ২০১৩ সালে দীর্ঘদিন বিষণ্ণতার সাথে লড়াই করে আত্মহত্যা করে তার মা বলেন আলবার্টার এডমন্টনে শিশুদের জন্য মানসিক স্বাস্থ্য সেবার কেন্দ্রের সুবিধা প্রদান একটি খুবই রোমাঞ্চকর খবর। বিশেষ কোন পরিবারের কেউ যদি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকে তাদের পরিবারে যারা মনে করে যাওয়ার আর কোন জায়গা নেই তাদের জন্য এই মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র অনেক বড় ব্যাপার।
    এমিলি টেইলর যে তার শৈশবের বেশির ভাগ সময় মানসিক সমস্যার সাথে যুদ্ধ করেছে এবং পরে আত্মহত্যা করেছে। তার মা স্টেফানি টেইলর বলেন, “আমি মনে করি এটা খুবই আনন্দদায়ক ব্যাপার। সেসব পরিবারের জন্য যেসব পরিবারে কেউ না কেউ মানসিক স্বাস্থ্য সমস্যা অথবা কোন আসক্তিতে ভুগছে, বেশিরভাগ সময় তারা মনে করে তাদের সবকিছু হারিয়ে গেছে তাদের চিকিৎসার জন্য যাওয়ার কোন জায়গা নেই”।
    সোমবার সকালে আলবার্টা সরকার আনুষ্ঠানিকভাবে আলবার্টার দক্ষিণ এডমন্টনে রুথারফোর্ড মেন্টাল হেলথ ক্লিনিক এর যাত্রা শুরুর ঘোষণা দেয়। ১.৬ মিলিয়ন ডলার অর্থ মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রোগ্রামের জন্য ক্লিনিক গুলোতে বিনিয়োগ করা হয়েছে বলে জানা যায়। এই প্রোগ্রাম গুলো ৪ বছর বয়স থেকে ১৮ বছর বয়সীদের জন্য যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে।
    সহযোগী স্বাস্থ্য মন্ত্রী ব্র্যান্ডি পেইন বলেন, “আলবার্টার কিশোর কিশোরী এবং শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যায় সেবা প্রদান করা এবং তাদের উন্নত মানসিক স্বাস্থ্যের ব্যাপার দেখাশুনা করা সরকারের জন্য খুবিই গুরুত্বপূর্ণ”। তিনি আরও বলেন, “কিশোর কিশোরী দের মানসিক স্বাস্থ্য সমস্যায় তারা তাদের প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবা পাচ্ছে কি না তা নিশ্চিত করা এবং তারা অন্যান্য মানসিক সমর্থন ঠিকঠাক পাচ্ছে কি না তা নিশ্চিত করা তাদের সুন্দর হাসিখুশি এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে চাবিকাঠি হিসেবে কাজ করবে”।
    টেইলর বলেন এই ধরণের মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত সুবিধা তার মেয়ের জন্য এবং তার পরিবারের জন্য ছিল না। এমিলি যখন তার ৬ বছর বয়স থেকে মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে লড়াই শুরু করে তখন থেকে সবসময় তার পরিবার জরুরী সেবা প্রদানের ভেতর দিয়ে যাচ্ছিল। তিনি বলেন, “তার বয়স যখন ১৫ তখন তার ব্যবহার ও কাজকর্ম আমাদের জন্য উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সে অতিরিক্ত টাইলেনোল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এমনকি সে নিজের শরীরে কাটাকাটি শুরু করে। এটি ওর জন্য একটি চলমান যুদ্ধে পরিণত হয়েছিল”।
    তিনি বলেন, “ আমাদের প্রতিনিয়ত এই চলমান দুঃস্বপ্নের মধ্য দিয়ে যেতে হয়েছে। সবসময় ওর জন্য জরুরী ব্যবস্থা তৈরি রাখতে হয়েছে। আমরা তার পাশে পাশে ছিলাম তার যুদ্ধে তবে শেষের দিকে অবস্থা এমন হয়েছিল যে ওকে আমাদের জোড় করে বাঁচিয়ে রাখতে হচ্ছিল কেননা তার নিজের বাঁচার ইচ্ছে মরে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা পারি নি ওকে জোড় করে বাঁচিয়ে রাখতে”।
    প্রত্যেক সপ্তাহের শেষে টেইলর ও তার পরিবার এমিলির স্মরণে মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধি তে ‘এমিলি’স মেমোরিয়াল রাইড’ নামে প্রচারকার্য চালায়। কিশোর কিশোরীদের বাড়ন্ত মানসিক স্বাস্থ্য সমস্যার প্রতিকারে সেবা প্রদানের জন্য তাদের এই কার্যক্রমের অংশ হিসেবে তারা অর্থ উত্তোলন শুরু করেছে। তারা গত ২ বছর ধরে এই কার্যক্রম টি চালাচ্ছে। তাদের আরেকটি লক্ষ্য হচ্ছে মানসিক স্বাস্থ্য সমস্যা এবং আত্মহত্যা নিয়ে মানুষের মধ্য থেকে সামাজিক ভ্রান্তি দূর করে।
    টেইলর বলেন, “এটি একটি প্রাথমিক পর্যায়ের উদ্যোগ। তবে আমার দেখে ভাল লাগছে যে আলবার্টা হেলথ সার্ভিস এবং সরকার মানসিক স্বাস্থ্য সমস্যা প্রতিকারে শুধু কথা বলার বাহিরে কিছু করে দেখাচ্ছে। তারা বুঝতে পারছে যে মানসিক স্বাস্থ্য সমস্যার পেছনে যে পরিমাণ অর্থ বরাদ্দ আছে তা খুবই স্বল্প। আমরা খুবই খুশি যে সরকার এটি বুঝতে পেরেছে। প্রত্যেকটি নতুন পদক্ষেপ এবং তহবিল যা মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য আসছে তা একটি নতুন ধাপ হিসেবে কাজ করছে”।
    কোথায় সাহায্য পাওয়া যাবে:
    যদি আপনার পরিচিত কেউ মানসিক স্বাস্থ্য সমস্যায় থেকে থাকে হয়ত তার সাহায্য প্রয়োজন তবে তাকে জানাবেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি আছে। যদি সে কোন জরুরী অবস্থার ভেতর দিয়ে যায় তবে তাকে বলবেন ৯১১ তে ফোন করে জানাতে। তার জন্য সাথে সাথেই পদক্ষেপ নেয়া হবে।
    তথ্যসূত্র-
    (http://globalnews.ca/news/3504667/new-edmonton-clinic-offers-mental-health-supports-for-youth/)
    কাজী কামরুন নাহার, আন্তর্জাতিক ডেস্ক
    মনেরখবর.কম
     
     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে মানসিক স্বাস্থ্য সেবার চাহিদা বাড়ছে
    Next Article সময় এসেছে স্পোর্টস সাইকোলজি নিয়ে কাজ করার
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.