Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানবিক সম্পর্ক বনাম ভার্চুয়াল জগৎ : ১
    জীবনাচরণ

    মানবিক সম্পর্ক বনাম ভার্চুয়াল জগৎ : ১

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 12, 2017No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro] ভার্চুয়াল জগতের লাভ-ক্ষতি নিয়ে বিস্তর আলাপ হচ্ছে প্রতিনিয়তই। কিন্তু তাতে কি এর দৌরাত্ম্য কমছে? কমছে না। বরং ক্ষতিগ্রস্তের সংখ্যা বাড়ছে। হয়তো মা-বাবাকে স্নেহ করার অধিকার থেকে বঞ্চিত করে সন্তান বায়বীয় চটকদার জগতে হারিয়ে যাচ্ছে। সন্তানকে ঘুম পাড়িয়ে মা-বাবা হারিয়ে যাচ্ছে। স্ত্রীর মুখের দিকে তাকাতে ভুলে গিয়ে স্বামী মেয়েবন্ধুর জমকালো প্রোফাইল পিকচারে আটকে যাচ্ছে, স্ত্রী গুণকীর্তনকারী ছেলেবন্ধুর লোভনীয় স্তুতিতে আত্মচ্যুত হচ্ছে- এর ভেতর আমাদের নিরেট পরিবারটি কোথায়! এরকম  ক্ষতিগ্রস্তদেরই একজন রাকা(ছদ্মনাম) মনের খবরের মুখোমুখি হয়ে জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকারটি নিয়েছেন মনের খবরের বিশেষ প্রতিবেদক সাদিকা রুমন। [/int-intro]
    [int-qs]আপনি কী করেন?[/int-qs]
    [int-ans name=””]আপাতত কিছু করছি না।[/int-ans]
    [int-qs]বিয়ে করেছেন কতদিন?[/int-qs]
    [int-ans name=””]প্রায় ছয় বছর।[/int-ans]
    [int-qs]সন্তান আছে?[/int-qs]
    [int-ans name=””]হ্যাঁ আছে। একটা ছেলে। ওর বয়স ২ বছর।[/int-ans]
    [int-quote]দাম্পত্য সম্পর্ক এম্নিতেই খুব জটিল। দীর্ঘ দিন একসাথে থাকতে গিয়ে একঘেয়ে হয়ে যায়। আর একঘেয়েমির রেশ ধরে অনেক সময় তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে। অন্য অনেক কারণেও এটা হয়। এই ঢুকে পড়ার বিষয়টিকে অনেক সহজ করেছে ভার্চুয়াল জগৎ। ভার্চুয়াল জগতের সম্পর্ককে অনেকে হয়তো অসততা বলে মনে করেন না। কিন্তু আমার কাছে এটা অসততা। অনেকে হয়তো ব্যক্তি স্বাধীনতার কথা বলবেন। কিন্তু কতটা স্বাধীনতা! যা খুশি তাই করা কি স্বাধীনতা? কেউ যদি তাই মনে করেন তাহলে তার কোনো সম্পর্কে আবদ্ধ থাকা উচিৎ না।[/int-quote]
    [int-qs]স্বামীর সাথে আপনার সম্পর্ক কেমন?[/int-qs]
    [int-ans name=””]একসাথে থাকতে গেলে তো একশ ভাগ মিল হয় না। সব মিলিয়ে মোটের ওপর ভালো-ই বলা যায়।[/int-ans]
    [int-qs]কখনো মনোমালিন্য হয় না?[/int-qs]
    [int-ans name=””]ঐ যে বললাম একসাথে থাকতে গেলে একশ ভাগ মিল কখনো হয় না। কিছু বিবাদ তো থাকবেই।[/int-ans]
    [int-qs]তার মানে বড় রকমের কোনো বিবাদ তৈরি হয় না?[/int-qs]
    [int-ans name=””]হয় নি এমন না। হয়েছে। তবে সংসারের প্রয়োজনে সেগুলো মিটিয়ে নিতে হয়। তবে তার জন্য আস্থা আর বিশ্বাস থাকাটা জরুরি।[/int-ans]
    [int-qs]কী ধরনের বিবাদ?[/int-qs]
    [int-ans name=””]আমার স্বামীর প্রতি অগাধ আস্থাটা হঠাৎ-ই হোচট খায়।[/int-ans]
    [int-qs]তিনি কি বিশ্বাসভঙ্গ করেন?[/int-qs]
    [int-ans name=””]অনেকটা তাই-ই। আসলে এখনকার সময়ে এরকম ক্রাইসিস হয়তো অনেককেই মোকাবেলা করতে হয়।[/int-ans]
    [int-qs]কীরকম?[/int-qs]
    [int-ans name=””]আমি আমার স্বামীর ওপর কখনো নজরদারি করি নি। সন্দেহ করার বিষয়গুলো আমার মনে ছিল না। যেকোনোভাবে হঠাৎ আমি জানতে পারি তার সাথে একটি মেয়ের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে।যদিও সেটা বাস্তব জগতের সম্পর্ক না, ফেসবুকে গড়ে ওঠা সম্পর্ক। কিন্তু আমি মানতে পারি না। প্রচণ্ড ধাক্কা খাই। আসলে এখনকার সময়টা তো ভার্চূয়াল আসক্তির তাই হয়তো এধরনের বিষয়গুলো খুব সহজেই ঘটে যায়।[/int-ans]
    [int-qs]আপনার স্বামীর সাথে যে মেয়েটির ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল সেটা কি ভার্চূয়াল পরিচয়ের ভিত্তিতেই গড়ে ওঠা সম্পর্ক?[/int-qs]
    [int-ans name=””]হ্যাঁ। আমি বিষয়টা কিছুতেই মেনে নিতে পারি না। কারণ আমি সম্পর্কের ব্যাপারে খুব রক্ষণশীল। আমি খুব ভেঙে পড়ি। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। ভাগ্য ভালো তখন আমার ছেলে জন্মেনি। তাহলে হয়তো ওর জীবনেও কোনো না কোনোভাবে এই বিপর্যয় প্রভাব রেখে যেত।[/int-ans]
    [int-qs]সেই অবস্থা কাটিয়ে ওঠেন কীভাবে?[/int-qs]
    [int-ans name=””]আমার স্বামী প্রচণ্ড অপরাধবোধে ভুগতে থাকে। আমি ব্যাপারটাকে একটা দুর্ঘটনা হিসেবে নেই। আমার মন বলে এই আকস্মিক ব্যাপারটা সে কাটিয়ে উঠতে পারবে। সুস্থির হতে সময় লাগলেও আমি তার ওপর বিশ্বাস ফিরিয়ে আনতে সক্ষম হই। প্রথম প্রথম পারতাম না। খুব সামান্যতেই ভেতরে সংশয় কাজ করতো। কিন্তু ধীরে ধীরে আমি এটা থেকে বেরিয়ে আসি। কারণ আমি বুঝতে পেরেছিলাম আমি সহজ না হলে সেও সহজ হবে না। আমার ভাবনা ভুল ছিল না।[/int-ans]
    [int-qs]এরকম একটা আঘাত পাওয়ার পরও আপনি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখলেন?[/int-qs]
    [int-ans name=””]হ্যাঁ। কারণ আমি আমার স্বামীকে যতটুকু চিনি তাতে আমার মনে হয় নি বার বার সে এমন করবে। ব্যাপারটা দুর্ঘটনাই। সম্পর্ক ছিন্ন করা আমার কাছে সমাধান মনে হয় নি। আমি যদি এমন বুঝতাম সে ভেতর থেকেই এরকম, কখনো বদলাবে না তাহলে হয়তে অন্যভাবে ভাবতাম।[/int-ans]
    [int-qs]ভার্চুয়াল যুগে সম্পর্কগুলোও বদলে যাচ্ছে। আপনি নিজেই তার শিকার। এই বদলকে আপনি কীভাবে দেখেন?[/int-qs]
    [int-ans name=””]দাম্পত্য সম্পর্ক এম্নিতেই খুব জটিল। দীর্ঘ দিন একসাথে থাকতে গিয়ে একঘেয়ে হয়ে যায়। আর একঘেয়েমির রেশ ধরে অনেক সময় তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে। অন্য অনেক কারণেও এটা হয়। এই ঢুকে পড়ার বিষয়টিকে অনেক সহজ করেছে ভার্চুয়াল জগৎ। ভার্চুয়াল জগতের সম্পর্ককে অনেকে হয়তো অসততা বলে মনে করেন না। কিন্তু আমার কাছে এটা অসততা। অনেকে হয়তো ব্যক্তি স্বাধীনতার কথা বলবেন। কিন্তু কতটা স্বাধীনতা! যা খুশি তাই করা কি স্বাধীনতা? কেউ যদি তাই মনে করেন তাহলে তার কোনো সম্পর্কে আবদ্ধ থাকা উচিৎ না। এমন যারা করেন তারা বেশির ভাগ-ই একটা সামাজিক সম্পর্কের সুবিধা নিয়ে গোপনে অন্য সম্পর্ক তৈরি করেন। মানে সামাজিকতাও বজায় রাখেন, স্বেচ্ছাচারিতাও করেন। এই বদলগুলোকে আমি কিছুতেই পজিটিভ ভাবে দেখি না। যাদের সন্তান-সন্ততি আছে তাদের ক্ষেত্রে এইসব স্বেচ্ছাচারিতার প্রভাব আরো ভয়ংকর বলে আমার মনে হয়। অন্যসব ক্ষেত্র বাদ দিলাম সম্পর্রকের ক্ষেত্রে আমরা যত বেশি অসৎ হচ্ছি সমাজটাও তত বেশি অস্থির হচ্ছে।[/int-ans]
    [int-qs]এই অস্থিরতার কি পরিবর্তন সম্ভব?[/int-qs]
    [int-ans name=””]সবাই যদি আগুনের আঁচটা টের পান তাহলেই সম্ভব। না হলে নয়। ঘর মানে ঘর। ঘর মানে স্বজনদের মুখ। এই জায়গাটুকুকে পবিত্র জ্ঞান করে যদি আমরা সচেতনভাবে সেটা রক্ষা করার চেষ্টা করি তাহলে অনেক কিছু সম্ভব। স্ত্রী বা স্বামীর কাছে পরস্পরের সাথে কথা বলার চেয়ে যদি ভার্চূয়াল বন্ধুর সাথে আঙুল চালিয়ে কথা বলা বেশি গুরুত্ব পায়, সন্তানকে সময় দেয়ার চেয়ে যদি ফেসবুকে লাইক পাওয়ার জন্য বেশি অস্থির হই তাহলে সম্ভব না। আমরা যদি নিজেরাই নিজেদের স্বার্থ বুঝতে না পারি তাহলে কেমন করে পরিবর্তন সম্ভব![/int-ans]
    এই কথাগুলো একজন নারীর জীবন দিয়ে উপলব্ধি করা অনুভূতি। নারী পুরুষ নির্বিশেষে হয়তো আরো অনেকে এরকম যন্ত্রনাকর অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন বা গেছেন। শুধু সামাজিকতা বা লৌকিক মানসম্মান আহত হবে ভেবে মুখ ফুটে প্রকাশ করেন না। আমরাও কি ধরে নেব পরিবর্তন সম্ভব না। নাকি নিজেদের ওপর আস্থা রেখে আশাবাদী হব? আসুন না রক্ত মাংসের সামাজিক সম্পর্কগুলোকে ভার্চুয়াল সম্পর্কের থাবা থেকে রক্ষা করি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক স্বাস্থ্য সেবায় ডাটাবেস তৈরি
    Next Article আমারা অনেক সময় যৌনরোগ ও যৌন বাহিত রোগকে গুলিয়ে ফেলি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.