Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভালো থাকার নামই জীবন
    তারকার মন

    ভালো থাকার নামই জীবন

    মীর সানজিদা আলম তনয়াBy মীর সানজিদা আলম তনয়াNovember 1, 2017No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro]মিশু সাব্বির,একাধারে মডেল, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। জীবনকে যিনি দেখেন একেবারেই সাদা-মাটা ভাবে। নেতিবাচকতা বলে কোনো শব্দ যেন নেই তাঁর অভিধানে। নেই হিংসা কিংবা রাগও। ইতিবাচক মনোভাবের এ মানুষটি তাঁর জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন মনের খবরের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন আবির দাস।[/int-intro]
    [int-qs]কেমন আছেন?[/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”] ভালো। [/int-ans]
    [int-qs]কেন ভালো আছেন?[/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]আমি সব সময়ই ভালো থাকার চেষ্টা করি। ভালো থাকার নামই জীবন।[/int-ans]
    [int-quote]রাগ নিয়ন্ত্রণ করাটাই সবচেয়ে বেশি দরকার। কেননা, অনেক ছোটবেলা থেকেই এই ব্যাপারটা আমি বুঝতে শিখে গেছি। আর তখন থেকেই এটা চিন্তা করেছি যে, “নাহ রাগ করা যাবে না। কারণ রাগ থেকেই ভায়োলেন্স বা সমস্ত ঝামেলার সৃষ্টি।” [/int-quote]
    [int-qs]ভালো থাকাটা কেন জরুরী? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]অবশ্যই। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মুহূর্ত ভালো থাকাটাই উচিত। ভালো থাকার জন্যইতো সবকিছু। [/int-ans]
    [int-qs] ভালো থাকার জন্য আপনি কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখেন এবং ভালো রাখার চেষ্টা করেন?[/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”] স্পেশাল কিছু না। আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ব্যাপারটা কাজ করে সেটা হলো আমি সব ব্যাপারেই পজিটিভ। আমি খুব খারাপ ব্যাপারগুলোকেও পজিটিভলি নিই। অনেক গম্ভীর ব্যাপারকেও লাইটলি নিই। ক্রাইসিস, ঝামেলা এগুলা আসবেই লাইফে। আমি ক্রাইসিস মোমেন্টে চিন্তা করি এটা আমার ভাগ্যে ছিলো, তাই ওইটাকে পজিটিভলি নিই। [/int-ans]
    [int-qs]ভালো থাকার জন্য প্রতিটা দিন জরুরী নাকি অন্য কোনো পরিকল্পনা করেন? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]-ভালো থাকার জন্য অবশ্যই অবশ্যই প্রতিটা দিনই জরুরী। পরিকল্পনা করে ভালো থাকা যায় না। আমি যদি ভাবি আজকে ভালো থাকবো বা আজকে ইচ্ছা করেই খারাপ থাকবো, এটা সম্ভব না। আর আমি কখনোই প্রিটেনশিয়াস না, মানে ফেইক না। আমি যা আমি সেরকম ভাবেই মানুষের সাথে মিশি। তো নিজে যখন ভালোভাবে সবকিছু নেওয়া যায় তখন এমনিতেই ভালো থাকা যায়, এটাই মূল কথা।[/int-ans]
    [int-qs]মন খারাপ হয়? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]নাহ। হতে দিই না। ওই যে, পজিটিভ থাকি সব ব্যাপারে। [/int-ans]
    [int-qs]যদি কখনও মন খারাপ হয় তখন কি করেন? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]আগে হতো ব্যাপারটা। হয়তো কোনো কিছু নিয়ে একটু আপসেট থাকতাম তখন হেভি মেটাল গান শুনতাম। এখন তেমন মন খারাপ হয় না। [/int-ans]
    [int-qs]মন ভালো-খারাপ, দুঃখ-কষ্ট,রাগ-হিংসা এগুলোকে কিভাবে দেখেন?[/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]আমার ভাষায় এগুলা একদিকে মানুষের সহজাত প্রবৃত্তি আবার অন্যদিকে কিছুই না। কারণ এগুলো এড়িয়ে চলা সম্ভব চাইলেই। [/int-ans]
    [int-qs]রাগ করেন? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]আমি সহজে রাগি না। বলতে গেলে দেখা যায় আমি বছরে খুব বেশি হলে দুই-তিনবার রাগ করি।[/int-ans]
    [int-qs]রাগ কি দমিয়ে রাখেন? না রাগ কারো উপর ঝেড়ে ফেলার চেষ্টা করেন? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]রাগের বহিঃপ্রকাশটা একেকজনের একেকরকম। একজন নরম মানুষের একরকম, একজন বদমেজাজী মানুষের আরেক রকম। কিন্তু রাগ সবারই হয় সময় বিশেষে। আমি আসলে যেমনটা বললাম আমি খুবই পজিটিভ থাকার চেষ্টা করি যেকোনো ব্যাপারে। তবুও যে কোনো ব্যাপারে যদি কখনও আঘাত পাই বা রাগ হয় তখন সাথে সাথেই সেটা প্রকাশ করি না। চুপচাপ থেকে সেটাকে যুক্তি দিয়ে খণ্ডন করে কমাই। [/int-ans]
    [int-qs]রাগ কি নিয়ন্ত্রণ দরকার? কেন? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]রাগ নিয়ন্ত্রণ করাটাই সবচেয়ে বেশি দরকার। কেননা, অনেক ছোটবেলা থেকেই এই ব্যাপারটা আমি বুঝতে শিখে গেছি। আর তখন থেকেই এটা চিন্তা করেছি যে, “নাহ রাগ করা যাবে না। কারণ রাগ থেকেই ভায়োলেন্স বা সমস্ত ঝামেলার সৃষ্টি।” [/int-ans]
    [int-qs]হিংসা আছে? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]নাহ। আমার ক্ষেত্রে হিংসা ব্যাপারটা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা মানব জীবনের সবচাইতে ক্ষতিকারক একটা ব্যাপার। আমার যেটা ভাগ্যে আছে সেটা আমার, আবার আমার বন্ধুর যেটা ভাগ্যে আছে সেটা তার।[/int-ans]
    [int-qs]ভালোবাসার প্রবণতা আপনার ভেতরে কতটুকু? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]প্রচণ্ড। আমি ভালোবাসায় খুব বিশ্বাসী। আর ভালোবাসা বলতে আমি প্রথমেই যেটা বুঝি সেটা আমার কাজ। তারপর ফ্যামিলি। আগে অবশ্য প্রথমে ফ্যামিলি ছিলো। যেমন- আমার বাবা যখন অসুস্থ হয়ে আইসিইউতে ছিলেন তখনও আমি শ্যুটিংয়ে গেছি। এর মানে এই না যে আমি সেটাকে কম প্রায়োরিটি দিয়ে গেছি। কিন্তু দুটোই আমার ভালোবাসা।[/int-ans]
    [int-qs]ভালোবাসা ব্যাপারটিকে কিভাবে দেখেন? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]ভালোবাসা মানেই সুন্দর। জরুরী না যে একটা ছেলে আর মেয়ের মধ্যেই ভালোবাসা হতে হবে। ভালোবাসা তো ভালোবাসাই।[/int-ans]
    [int-qs]আর একবার ভালোবাসার সুযোগ দিলে কাকে ভালোবাসতেন? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]আমি যেহেতু ভালোবেসেই বিয়ে করেছি তাই আমার মনে হয় না আমার আর ভালোবাসার সুযোগ দরকার। আমি পর্যাপ্ত ভালোবাসা পেয়েছি বা ভালোবাসতে পেরেছি। [/int-ans]
    [int-qs]কখনো কি মানসিকভাবে অসুস্থ হয়েছেন? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]একটু হাস্যরসিক ভাবে বলতে গেলে আমার সব সময়ই মনে হয় আমি মানসিক ভাবে অসুস্থ। না হলে অভিনয় করতে পারতাম না। যেমন- দেখা যায় প্রচণ্ড ক্রাইসিস অথবা সমস্যা কিন্তু আমাকে ক্যামেরার সামনে গিয়ে হাসতে হচ্ছে। অথবা আমার বাসায় স্ত্রী আছে তারপরেও আমাকে অভিনয়ের খাতিরে অন্য কোনো মেয়ের হাত ধরে প্রেম নিবেদন করতে হচ্ছে। তো মানসিক ভাবে অসুস্থ না হলে এটা সম্ভব না। [/int-ans]
    [int-qs]মানসিক স্বাস্থ্য বিষয়টিকে কিভাবে দেখেন? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]যেমনটা বললাম, আমি খুবই পজিটিভ। আর মানসিক ভাবে অসুস্থও মনে করি নিজেকে, তাই মনে হয় আমি মানসিক ভাবে অসুস্থ না হলে বোধ হয় ভালো থাকতাম না।[/int-ans]
    [int-qs]স্বপ্ন দেখেন? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]নাহ। [/int-ans]
    [int-qs]নিজে ভালো থাকার জন্য তো আমরা অনেক কিছু করি। কিন্তু অন্যরা যাতে আপনাকে ভালোবাসেন, অন্যদের যাতে ভালো লাগে, সে ব্যাপারে কতটুকু সচেতন? এজন্য কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখেন?
    [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]অভিনয়টাই তো সেজন্য করি। আর ব্যক্তিগত জীবনে যেহেতু আমি ফেইক বা প্রিটেনশিয়াস না, তাই যেভাবে নিজেকে উপস্থাপন করি সেটাই পারি।[/int-ans]
    [int-qs]নিজের কাছে মানুষ হিসেবে আপনি কেমন? [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”] এটা আসলে সময়ের সাথে পাল্টায়। আমার মনস্তত্ত্ব যাচাই করা অনেক কঠিন। যারা সাধারণত অনেক কিছু নিয়ন্ত্রণ করে তাদের ক্ষেত্রে বোধ হয় এমনই হয়।[/int-ans]
    [int-qs] যে কোনো সফলতার পেছনে মানসিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনে মানসিক শক্তির প্রভাব কতটুকু? এ বিষয়ে আপনার মূল্যায়ন?[/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]আমি মানসিক ভাবে খুবই শক্তিশালী আর স্টেবলড। আমার মানসিক স্টেবলিটির বদৌলতেই আমি এতো কিছু করতে পারি। ফ্যামিলি, অভিনয়, ব্যবসা সবকিছুই। আর, মানসিক সুস্থতা না থাকলে তো আর মানুষ থাকা যায় না। [/int-ans]
    [int-qs]ধন্যবাদ আপনাকে মনের খবরকে সময় দেওয়ার জন্য। [/int-qs]
    [int-ans name=”মিশু সাব্বির”]আপনাকে ও মনের খবরকেও ধন্যবাদ। [/int-ans]
     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকানাডায় কলেজে মানসিক স্বাস্থ্য খাতে সাড়ে পাঁচ কোটি টাকা ঘোষণা
    Next Article চট্টগ্রামের মানসিক স্বাস্থ্য সেবা: প্রত্যাশা ও বাস্তবতা
    মীর সানজিদা আলম তনয়া

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.