Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » জীবনকে শূন্য আর খাপছাড়া মনে হচ্ছে?
    আন্তর্জাতিক

    জীবনকে শূন্য আর খাপছাড়া মনে হচ্ছে?

    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরBy আন্তর্জাতিক ডেস্ক, মনের খবরNovember 3, 2017No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আপনার জীবনে হয়ত হঠাৎ করেই এমন সময় চলে আসতে পারে যখন মনে হবে আপনার সব ধরনের আবেগ নিঃশেষ হয়ে যাচ্ছে। জীবনটাকে শূন্য আর খাপছাড়া মনে হচ্ছে। হতাশা যেন চারপাশ থেকে আপনাকে চেপে ধরছে, কোনো কাজেই মন বসাতে পারছেন না। আপনি হাসফাস করছেন এ অবস্থা থেকে মুক্তি পেতে। জীবনকে নতুনভাবে সাজাতে, আপনার আবেগের দিকগুলোকে নতুন করে শক্তিশালী করতে চাইলে-
    আপনি কোথায় আছেন বোঝার চেষ্টা করুন: যে কারোর জীবনে কঠিন সময় আসতে পারে। তখন আপনাকে নিজের অবস্থান বুঝতে হবে। আপনি হয়ত কোনো কাজে মন বসাতে পারছেন না অথবা আপনি মানসিক ভাবে ক্লান্ত হয়ে পরেছেন। এটি একটি অস্বস্তিকর মানসিক অভিজ্ঞতা।
    একটু বিরতি নিন: কাজ করতে করতে আপনি হয়ত কান্ত হয়ে পরেছেন অথবা কোনো ঝামেলা আপনাকে গ্রাস করছে, কোনো প্রশ্নের উত্তর বা সমাধান খুঁজে পাচ্ছেন না, তবে একটু বিরতি নিন। কোথাও থেকে ঘুরে আসুন। ফিরে এসে দেখবেন আপনার অনেক ঝামেলা এবং সমস্যারই হয়ত সমাধান আপনি খুঁজে পেয়েছেন।
    নিজেকে শান্ত করুন: নিজেকে শান্ত করার যত প্রক্রিয়া আপনি অতীতে শিখেছেন তা প্রয়োগ করার সময় এসেছে। নিজেকে উজ্জীবিত করতে আপনাকে আবার সেই সব প্রক্রিয়া ব্যবহার করতে হবে। শারীরিক শক্তি বাড়াতে যেমন অনুশীলনের প্রয়োজন তেমনি মানসিক শক্তি বাড়াতেও অনুশীলনের প্রয়োজন। আবেগকে শক্তিশালী করে তুলতেও অনুশীলনের প্রয়োজন।
    প্রিয়জনদের সঙ্গে সময় কাটান: আপনি যদি মানসিক ভাবে ক্লান্ত কিংবা অবসন্ন হয়ে থাকেন, তবে প্রিয়জনদের সঙ্গে সময় কাটান। কেননা যিনি আপনাকে পছন্দ করেন না, তার সাথে সময় কাটানো কঠিন হতে পারে। কিন্তু যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে সময় কাটালে এটি আপনার জন্য উপসম হিসেবে কাজ করবে। আপনি সহজেই তাদের কাছে আপনার মনের অবস্থা জানাতে পারবেন এবং তারা বুঝতে পারবে। আপনি তাদের সাথে আরামদায়ক সময় কাটাতে পারেন।
    শারীরিক সুস্থতার দিকে নজর দিন: এই যে আপনি মানসিক ভাবে ক্লান্ত, অবসন্ন; এর কারণ হতে পারে আপনার কোনো শারীরিক সমস্যা। তাই দেরি না করে আজই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন।
    রোমাঞ্চকর কাজ করুন: একঘেয়ে জীবনে আপনি যখন ক্লান্ত, তখন নতুন কিছু করার চেষ্টা করুন। রোমাঞ্চকর কোনো কাজ করুন। এটি আপনার জীবনের হারানো গতি ফিরিয়ে আনতে কাজ করবে। পাহাড় বা জঙ্গলের খোঁজে বেরিয়ে পরুন। রাত কাটান। কিংবা উত্তাল সমুদ্রে সার্ফিং করুন। দেখবেন জীবন কত সুন্দর আর অর্থবহ মনে হচ্ছে। দেরি না করে আজই  বন্ধু বা চেনা মহলে যোগাযোগ করুন। কাউকে না পেলে নিজেই বেরিয়ে পরুন, একা।
    উদ্বেগের কারণ লিখে রাখুন: আপনার সব ধরনের ঝামেলার বিষয়ে খাতায় লিখে ফেলুন। এটি আপনাকে একটি ধারণা দিতে পারে যে আপনার জীবনে কি চলছে। এ নিয়ে তাড়াহুড়া করার কিছু নেই। নিজেকে কিছুদিন সময় দিন, যেন আপনি ধীরে সুস্থে আপনার সব সমস্যার কথা লিখে ফেলতে পারেন। এরপর আস্তে আস্তে একটি একটি করে সমস্যার সমাধান করুন এবং তা তালিকা থেকে বাদ দিয়ে দিন।
    ভালো লাগা মন্দ লাগার তালিকা করুন: আপনি কোন কাজটি ভালো পারেন, কোন কাজটি করতে আপনার ভালো লাগে এই ধরনের একটি তালিকা করুন। এই তালিকাটি আপনার সমস্যার তালিকার সাথে মেলান। আশা করছি এতেই আপনি  আপনার মানসিক অবস্থার অবনতির কারণ পেয়ে যাবেন।
    পরামর্শ নিন: মাঝে মাঝে যখন আপনি আপনার অস্তিত্ব নিয়ে দ্বিধান্বিত হয়ে পরবেন, তখন আপনার কাউকে দরকার হবে যে নতুন করে আপনাকে আপনার সাথে পরিচয় করিয়ে দেবে। যখন কোনো বিষয় দীর্ঘ সময় ধরে আপনাকে বিরক্ত করে যাবে এবং আপনি কোনো উপকার পাবেন না, তখন এই ধরনের বিষয় থেকে দূরে থাকুন। আপনি কোনো জিনিসকে ভালোবাসেন কিন্তু সেই জিনিসটি আপনার কোনো উপকারে আসছে না তখন এটিকে বর্জন করুন।
    সব শেষে একটি কথা নিজেকে বারবার বলুন- “জীবন সুন্দর”
     
    তথ্যসূত্র:
    https://www.psychologytoday.com/blog/emotional-fitness/201710/nine-ways-get-emotionally-stronger


    কাজী কামরুন নাহার, আন্তর্জাতিক ডেস্ক
    মনেরখবর.কম

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleচট্টগ্রামের মানসিক স্বাস্থ্য সেবা: প্রত্যাশা ও বাস্তবতা
    Next Article বিএসএমএমইউতে এটিসিবি‘র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    আন্তর্জাতিক ডেস্ক, মনের খবর

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের দুইজন মনোরোগ বিশেষজ্ঞের পুরস্কার প্রাপ্তি

    October 6, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.