Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ধূমপান ত্যাগে প্রয়োজন ইচ্ছাশক্তি
    মাদকাসক্তি

    ধূমপান ত্যাগে প্রয়োজন ইচ্ছাশক্তি

    ডা. মুনতাসির মারুফBy ডা. মুনতাসির মারুফFebruary 13, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ধূমপানের মাত্র ১০ সেকেন্ডের ভেতর ক্ষতিকারক নিকোটিন (একপ্রকার স্নায়ুবিষ) মস্তিষ্কে পৌঁছে যায়। সিগারেট টান দেয়ার পরপরই সারা শরীরেও খুব অল্প সময়ে এই নিকোটিন ছড়িয়ে পড়ে। ধূমপানের কারণে কার্বন মনোক্সাইড নামক ক্ষতিকর গ্যাস দেহের লোহিত রক্তকণিকার সাথে মিশে এর অক্সিজেন পরিবহনের ক্ষমতা কমিয়ে দেয়। গবেষকরা বলছেন, কেবল ধূমপানই হার্ট অ্যাটাকের ঝুঁকি ৩০ শতাংশ বাড়িয়ে দিতে পারে। এছাড়াও ধূমপানে শরীরে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের মাত্রা বাড়ে। বৈজ্ঞানিক মতে, পরীক্ষিত ও প্রমাণিত যে, প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ধূমপান ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ। ধূমপায়ীদের স্মৃতিবিনাশী রোগ আলঝেইমার্সে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি।
    যুক্তরাষ্ট্রে আলঝেইমার্স রোগে আক্রান্ত ব্যক্তিদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যারা দৈনিক ২০টির বেশি সিগারেট টানেন, তারা অধূমপায়ীদের চেয়ে বছর দুয়েক আগে এ রোগে আক্রান্ত হন। কেবল ধূমপায়ীদেরই বার্জারস রোগ হয়ে থাকে যাতে সাধারণত পায়ের রক্তনালী আক্রান্ত হয়ে তীব্র ব্যথা হয়, পরবর্তীতে পায়ে গ্যাংগ্রিন হয়ে পচন ধরে। এছাড়াও ধূমপান মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়। ধূমপায়ী ব্যক্তি নিজের পাশাপাশি শিশু, পরিবারের অন্যান্য সদস্য অথবা অধূমপায়ী সহযাত্রীরও হৃদরোগ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সারসহ নানা রোগের ঝুঁকি বাড়ান। তাই, স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান থেকে বিরত থাকুন।
    ধূমপান ত্যাগের জন্য সবচেয়ে জরুরী বিষয় হচ্ছে নিজের ইচ্ছেশক্তি। ধূমপান ছাড়ার জন্য নিজের সিদ্ধান্তের ব্যাপারে আপনি যতটা দৃঢ় থাকবেন, ততই সাফল্যের সম্ভাবনা বাড়বে। এই সিদ্ধান্তের জন্য প্রয়োজন ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানা। ধূমপান আপনার নিজের জন্য কতটা ক্ষতিকর আর ধূমপানের ফলে আপনি কাছের মানুষটির বা আপনার শিশু সন্তানটির জন্য পরোক্ষ কী ক্ষতি ডেকে আনছেন তা জানুন। প্রয়োজনে কুফলগুলো নিজ হাতে কাগজে লিখে ফেলুন, কাগজটি সঙ্গে রাখুন এবং যখন ধূমপানের ইচ্ছে জাগবে, তখন কাগজটি বের করে পড়ুন। ধূমপান ত্যাগ করতে চাইলে নিচের পরামর্শগুলো অনুসরণ করতে পারেন-

    • ধূমপান ত্যাগের জন্য নির্দিষ্ট একটি দিন ঠিক করুন। সেই নির্দিষ্ট দিনটির আগের দিন বাসায় থাকা সিগারেট, অ্যাসট্রে, লাইটার ফেলে দিন বা সরিয়ে ফেলুন। পরিবারের সদস্য, নিকটাত্মীয়, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সহযোগিতা নিন। তাদের জানিয়ে রাখুন ধূমপান ত্যাগের তারিখটি। এর পর থেকে যেন তারা আপনাকে ধূমপানের আহ্বান না জানায় এবং আপনার আশপাশে ধূমপান না করে এ ব্যাপারে সচেতন হতে অনুরোধ জানান।
    • ধূমপান ত্যাগের প্রাথমিক পর্যায়ে কিছুটা শারীরিক ও মানসিক অস্বস্তি বোধ হতে পারে। কারণ, দীর্ঘদিন ধূমপানের ফলে এর প্রতি শারীরিক ও মানসিক নির্ভরতা গড়ে ওঠে। তবে, ধীরে ধীরে এ সমস্যাগুলো কেটে যায়। মুখে ‘কি যেন নেই’ ধরনের অস্বস্তি কাটাতে চিনিমুক্ত চুইংগাম, মিন্ট বা ক্যান্ডি ব্যবহার করতে পারেন। হাত বা আঙুলের অস্বস্তি কাটাতে মাঝে মাঝে দুই আঙুলের ফাঁকে পেনসিল বা পেপার কিপ, হাতে ছোট আকারের বল ব্যবহার করতে পারেন। প্রচুর পরিমাণে পানি ও জুস পান করুন। শাকসবজি ও ফলমূল বেশি খান।
    • একঘেঁয়ে ভাব ও বিরক্তি কাটাতে মনকে ব্যস্ত রাখুন। ম্যাগাজিন-গল্পের বই পড়ুন, পছন্দের গান শুনুন, সুস্থ বিনোদনে অংশ নিন। প্রতিদিন হালকা ব্যায়াম করুন।
    • ধূমপায়ীদের সঙ্গ যথাসম্ভব এড়িয়ে চলুন। অধূমপায়ীদের সাথে বেশি সময় কাটাতে চেষ্টা করুন।
    • একবারে পুরোপুরি ধূমপান ছাড়তে না পারলে ধীরে ধীরে প্রতিদিন একটি বা দুটি বা সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ করে সিগারেট সেবন কমিয়েও সম্পূর্ণ ত্যাগের লক্ষ্যে পৌঁছতে পারেন।
    • প্রয়োজনে চিকিৎসকের সহায়তা নিন। ধূমপান ছাড়ার জন্য মানসিক রোগ চিকিৎসকের পরামর্শমতো ওষুধ ব্যবহার করতে পারেন।

    ডা. মুনতাসীর মারুফ
    মানসিক রোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    marufdmc@gmail.com


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    আত্মবিশ্বাস তামাক সেবন ধুমপান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleচকচক কর‌লেই সোনা হয় না, স‌ন্দেহ কর‌লেই ডি‌লিউশন হয় না
    Next Article মনোবিদ্যায় ভালবাসা নিয়ে কিছু কথা
    ডা. মুনতাসির মারুফ

    সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

    Related Posts

    চিকিৎসায় পিছিয়ে মাদকাসক্ত নারী

    July 18, 2022

    তামাক মুক্ত পৃথিবী ও আমাদের তরুণ সমাজ

    June 18, 2022

    দেহের ওপর মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় প্রভাব ফেলে গাঁজা

    March 12, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.