Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ভালোবাসাই তো ভালো থাকার শেকড়: গিয়াস উদ্দিন সেলিম
    তারকার মন

    ভালোবাসাই তো ভালো থাকার শেকড়: গিয়াস উদ্দিন সেলিম

    মুহাম্মদ এ মামুনBy মুহাম্মদ এ মামুনDecember 1, 2017No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro] সফল নাট্যকার, নাট্যনির্মাতা ও চলচ্চিত্রকার তিনি। ছোটপর্দায় সাফল্যের পর মনোযোগ দিয়েছেন বড় পর্দায়। প্রথম নির্মিত চলচ্চিত্র ‘মনপুরা’ তাঁকে এনে দিয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, মেরিল-প্রথম আলো  পুরষ্কারসহ পেয়েছেন অসংখ্য পুরষ্কার ও সম্মাননা। তিনি গিয়াস উদ্দিন সেলিম। মনের খবরকে এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, ভালো লাগার কথা, স্বপ্নের কথা। সাক্ষাৎকার নিয়েছেন অভ্র আবীর।  [/int-intro]
    [int-qs]কেমন আছেন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]ভালো। [/int-ans]
    [int-qs]কেন ভালো আছেন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]ভালো না থেকে তো উপায় নেই। মানুষ ভালো না থাকলে সে ভালো রাখতেও পারে না। আমি এতটুকু জানি- আমি ভালো আছি।[/int-ans]
    [int-qs]ভালো থাকাটা কেন জরুরী?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]ভালো থাকা ছাড়া মানবজীবনের আর তেমন কোনো উদ্দেশ্য নেই। যে যা-ই করছে সবই ভালো থাকার জন্য। তাই, নিঃসন্দেহে ভালো থাকাটা জরুরী।[/int-ans]
    [int-qs]ভালো থাকার জন্য আপনি কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখেন এবং ভালো রাখার চেষ্টা করেন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]ভালো থাকার জন্য কোনো বিশেষ বিষয়ের দিকে খেয়াল রাখা উচিত বলে আমার মনে হয় না। মানুষ তার স্বাভাবিক জীবনযাপন আর স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারলেই তো ভালো থাকে।[/int-ans]
    [int-qs]মন খারাপ হয়?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]হ্যা, কেন হবে না! আমি তো মানুষ। আর মন খারাপ না হলে ভালো থাকার মর্মই কেউ বুঝতো না।[/int-ans]
    [int-qs]কেন খারাপ হয়?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]ইদানীং আমার মন খারাপ হয় যদি কাউকে কষ্ট দিয়ে ফেলি। মনের অজান্তে হলেও পরে খুব খারাপ লাগে। অনেক সময় দেখা যায় অনেকে অনেক কথায় মন খারাপ করে, যদিও সে সেই কথাটা শোনার যোগ্য। তবুও, পরে ভাবি না বললেই হয়তো পারতাম। তখন খুব খারাপ লাগে।[/int-ans]
    [int-qs]তখন কি করেন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]চুপচাপ বসে থাকি।[/int-ans]
    [int-qs]মন ভালো-খারাপ, দুঃখ-কষ্ট, রাগ-হিংসা এগুলোকে কিভাবে দেখেন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]মানুষ মাত্রই তার স্বাভাবিক বৈশিষ্ট্যের অধিকারী। এগুলো সবারই আছে। তবে আমার মনে হয় এগুলো না থাকলে মানুষে মানুষে হয়তো হানাহানি হতো না। [/int-ans]
    [int-quote]কারোই তো জানার কথা না সে আর একবার সুযোগ পেলে কাকে ভালোবাসবে। ভালো রোজই বাসি আর প্রেমেও রোজ পড়ি। তবে সেটার প্রকাশ তো সবার ক্ষেত্রে সবসময়ই ঘটে না। আমার পরিবার আছে, কাজ আছে। এগুলোর সাথেও প্রেমে পড়ি। আর হ্যা, যদি নারী-পুরুষের প্রেম বা জৈবিক প্রেমের কথা বলা হয়, তবে এটা কেউই বুঝতে পারবে না সে সুযোগ পেলে আবার কাকে ভালোবাসবে।[/int-quote]
    [int-qs]রাগ করেন? [/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]গত ১০-১২বছর যাবত খুবই কম। একেবারেই যে করি না তা না। তবে বদমেজাজি আমি কখনোই না।[/int-ans]
    [int-qs]কি কারণে রেগে যান? [/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]এটা আসলে বলা যায় না। কখনো হয়তো কারো কাজে আবার কখনো হয়তো নিজের উপরই।[/int-ans]
    [int-qs]রাগ কি দমিয়ে রাখেন? নাকি কারো উপর ঝেড়ে ফেলার চেষ্টা করেন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]হ্যা, আমি সবসময়ই রাগ দমিয়ে রাখি। বয়সের সাথে সাথে এই ব্যাপারটা সবাই অর্জন করে ফেলে। আর আমি সবসময়ই যুক্তি দিয়ে কথা বলতে আর শুনতে পছন্দ করি। তাই কারো উপর যদি কখনো রাগ হয় তখন সেটা যৌক্তিক ভাবেই কথাবার্তা বলে সমাধান করে ফেলি।[/int-ans]
    [int-qs]হিংসা আছে?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]নাহ, হিংসা ব্যাপারটা আমাকে ছুঁতে পারে না। আমিও খুব দূরত্ব বজায় রাখি হিংসা করা থেকে।[/int-ans]
    [int-qs]ভালোবাসার প্রবণতা আপনার ভেতরে কতটুকু?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]অনেক। এমন কেউ কি আছে পৃথিবীতে যে ভালোবাসা চায় না? জন্মের পর থেকেই কখনো দিতে অথবা কখনো পেতে। কিন্তু ভালোবাসা সবাই চায়।[/int-ans]
    [int-qs]ভালোবাসা ব্যাপারটিকে কিভাবে দেখেন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]ভালোবাসা মানেই সুন্দর, পবিত্র। বলতে গেলে ভালোবাসাই তো ভালো থাকার শেকড়।[/int-ans]
    [int-qs]আর একবার ভালোবাসার সুযোগ দিলে কাকে ভালোবাসতেন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]এটা ঠিক কিভাবে বলবো জানি না। কারোই তো জানার কথা না সে আর একবার সুযোগ পেলে কাকে ভালোবাসবে। ভালো রোজই বাসি আর প্রেমেও রোজ পড়ি। তবে সেটার প্রকাশ তো সবার ক্ষেত্রে সবসময়ই ঘটে না। আমার পরিবার আছে, কাজ আছে। এগুলোর সাথেও প্রেমে পড়ি। আর হ্যা যদি নারী পুরুষের প্রেম বা জৈবিক প্রেমের কথা বলা হয়, তবে এটা কেউই বুঝতে পারবে না সে সুযোগ পেলে আবার কাকে ভালোবাসবে।[/int-ans]

    [int-qs]কখনো কি মানসিকভাবে অসুস্থ হয়েছেন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]নাহ, আমার কখনোই মনে হয়নি আমি মানসিকভাবে অসুস্থ।[/int-ans]
    [int-qs]মানসিক স্বাস্থ্য বিষয়টিকে কিভাবে দেখেন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা। মানসিকভাবে অসুস্থ মানুষ খুবই বিপদজনক তার পরিবার, সমাজ এর জন্য। মানসিক সুস্থতা ছাড়া মানুষ টিকে থাকতে পারে না।[/int-ans]
    [int-qs]স্বপ্ন দেখেন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]হ্যা, সবসময়।[/int-ans]
    [int-qs]মানুষ হিসেবে কি ধরনের স্বপ্ন দেখেন? সেটি কিভাবে সফল করেছেন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]আমার সব স্বপ্ন সিনেমা নিয়ে। অনেক অনেক সিনেমা বানাবো। আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে এই স্বপ্নে আমি প্রতিটা মুহূর্ত বিভোর থাকি। আর সফল কতটুকু হয়েছি তা জানি না।[/int-ans]
    [int-qs]জীবনে স্বপ্ন দেখার প্রয়োজনীয়তা কতটুকু?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]স্বপ্ন না দেখলে বেঁচে থাকা যায় না। সবারই স্বপ্ন থাকে।[/int-ans]
    [int-qs]নিজে ভালো থাকার জন্য তো আমরা অনেক কিছু করি। কিন্তু অন্যরা যাতে আপনাকে ভালোবাসেন, অন্যদের যাতে ভালো লাগে, সেসব ব্যাপারে  কতটুকু সচেতন? এজন্য কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখেন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]হ্যা, আমার স্ত্রী বলে- আমি নাকি লোক দেখানো অনেক কিছু করি। তবে আমি এখনো বুঝি উঠতে পারিনি সে কেন এটা বলে। আমি আমার মত করেই চলি। আর মানুষকে কষ্ট না দেওয়ার চেষ্টা করি সবসময়।[/int-ans]
    [int-qs]নিজের কাছে মানুষ হিসেবে আপনি কেমন?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]নিজেকে বিচার করা আমার কাছে খুব অসাধ্য। কেনোনা আমি একেক সময় একেক রকম করে ভাবি নিজেকে। আর নিজের কোয়ালিটি বলাটা কেমন বিরূপ লাগে না![/int-ans]
    [int-qs]স্মৃতিকাতরতায় ভোগেন? কিসের স্মৃতি?[/int-qs]
    [int-ans name=”গিয়াস উদ্দিন সেলিম”]হ্যা। আমার শৈশবের স্মৃতি। আমার বেড়ে ওঠা পুরোটাই গ্রামে। গ্রামে দৌড়ে বেড়ানো, পুকুরে ঝাঁপাঝাঁপি এই স্মৃতি আমাকে খুব তাড়িয়ে বেড়ায়। এক কথায় শৈশবের দুরন্তপনা নিয়ে আমি প্রায়ই স্মৃতিকাতরতায় ভুগি।[/int-ans]

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleখাদ্যাভ্যাস বদলে ফেলা এত কঠিন কেন?
    Next Article প্রতিবন্ধী শিক্ষাটাকে এদেশে সমাজকল্যাণ ইস্যু হিসেবে দেখা হয়
    মুহাম্মদ এ মামুন

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.