Browsing: মনস্তত্ত্ব.

একজন সফল নাট্য ও চলচ্চিত্রকার তিনি। মঞ্চ, ছোটপর্দা এবং বড়পর্দার জন্য লিখেছেন নিত্যপুরাণ, আরজচরিত, দ্বিচক্রযান, রঙের মানুষ, ভবের হাট, মোল্লা বাড়ির বউ, বাপজানের বায়স্কোপসহ অনেক রচনা। লেখালেখির সম্মাননা হিসেবে পেয়েছেন বাংল একাডেমী পুরষ্কার, জাতীয় চলচ্চিত্র পুরষ্কারসহ অসংখ্য পুরষ্কার ও সম্মাননা। তিনি মাসুম রেজা। মনেরখবর পাঠকের মুখোমুখি হয়ে এবার তিনি জানাচ্ছেন তাঁর ভাবনার কথা, স্বপ্নের কথা, ইচ্ছার কথা, ভালোলাগার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।

হতে চেয়েছিলেন অভিনেতা কিন্তু সময়ের পরিক্রমায় হয়েছেন একজন সঙ্গীতজ্ঞ। অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারসহ অনেক পুরষ্কার ও সম্মাননা। তিনি মিল্টন খন্দকার। মনেরখবর পাঠকের মুখোমুখি হয়ে এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, ভালোলাগার কথা, সঙ্গীত নিয়ে ভাবনার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।

এ্যাডভেঞ্চারপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে সকলের পরিচিত মুখ তিনি। পর্বতারোহণ থেকে সাগরের নোনা জল সর্বত্র সমান বিচরণ। উপমহাদেশের গন্ডি পেরিয়ে জয় করেছেন আফ্রিকার কিলিমানজারো পর্বতের সর্বোচ্চ বিন্দু। তিনি মুসা ইব্রাহীম। মনেরখবর পাঠকের মুখোমুখি হয়ে এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, স্বপ্নের কথা, ইচ্ছার কথা, ভালো লাগার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।

লাক্স-চ্যানেল আই তারকা তিনি। জিতেছিলেন বেস্ট স্কিণ অ্যাওয়ার্ড। বাংলা সাহিত্যে পড়াশুনার পাশাপাশি কাজ করছেন এটিএন বাংলায়। এবং একই সাথে জড়িত সমাজসেবামূলক কাজে। তিনি নাজনীন নাহার। এত ব্যস্ততার ভীড়ে কেমন আছেন, কীভাবে ব্যস্ততার চাপ সামলে নিজেকে এগিয়ে নিয়ে যান, কেমন তাঁর মন, কেমন স্বপ্ন। মনেরখবরের মুখোমুখি হয়ে সেসব জানাচ্ছেন এই নতুন তারকা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।

নিজ দল কিংবা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের দূর্বলতা বা শক্তিমত্তার দিকগুলো খোঁজাই তাঁর বর্তমান কাজ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেট রক্ষক। বর্তমানে কাজ করছেন জাতীয় ক্রিকেট দলের পারফর্ম্যান্স অ্যানালিস্ট হিসেবে। তিনি নাসির আহমেদ নাসু। মনেরকখবর পাঠকদের মুখোমুখি এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, তাঁর শক্তি অথবা দূর্বলতার কথা, কাজের কথা, ভাবনার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।

এই সময়ের একজন ব্যস্ততম অভিনয়শিল্পী তিনি। একই সাথে একজন নাট্যকার ও পরিচালক। অভিনয়ের জন্য পেয়েছেন বিপুল দর্শকপ্রিয়তা, পুরষ্কার ও সম্মাননা। ভালো থাকেন পরিবার ও কাজের সান্নিধ্যে। স্বপ্ন দেখেন মনের মতো কাজ করার। তিনি রওনক হাসান। মনেরখবর পাঠকের মুখোমুখি হবে এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, ভালোলাগার কথা, স্বপ্নের কথা, স্মৃতির কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।

একজন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক তিনি। নাট্য ব্যক্তিত্ব হিসেবে দেশে বিদেশে পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরষ্কার। প্রতিষ্ঠা করেছেন আরণ্যক নাট্যদলের। সামাজিক বৈষম্য ও সচেতনতাই মূলত তাঁর নাটকের প্রধান উপজীব্য। মঞ্চের পাশাপাশি ছোট বড় পর্দাতেও রয়েছে সমান বিচরণ। তিনি মামুনুর রশিদ। মনেরখবর পাঠকের মুখোমুখি হয়ে তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, স্বপ্নের কথা, ইচ্ছার কথা, দেশ ও সমাজ নিয়ে ভাবনার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।

তারকা ফুটবলার তিনি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম সফল অধিনায়ক। তাঁর নেতৃত্বেই এসেছে সাফ ফুটবলের একমাত্র স্বর্ণপদক। পেশাদার ফুটবল থেকে অবসর নিয়ে তিনি এখন যুক্ত আছেন ফুটবল কোচিং-এ। তিনি জুয়েল রানা। মনেরখবর পাঠকের মুখোমুখি হয়ে এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, ইচ্ছার কথা, ভাবনার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন

তারকাদের তারকা তিনি। একজন সফল এবং ব্যস্ততম চলচ্চিত্র পরিচালক। চলচ্চিত্রের কাজে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারসহ অসংখ্য পুরষ্কার ও সম্মাননা। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ২নং সেক্টরের অধীনে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে। সিনেমার মাঝেই ভালো থাকেন তিনি। পরিচালনা করেছেন বন্দুক, ওমর শরীফ, কোহিনূর, দুঃখিনী মা, জজ ব্যারিস্টার, ভাইয়ের আদর, প্রেম গীত, বকুল ফুলের মালা, ৫২ থেকে ৭১ ইত্যাদি অসংখ্য দর্শকনন্দিত সিনেমার। তিনি দেলোয়ার জাহান ঝন্টু। মনেরখবর পাঠকের মুখোমুখি এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, ভালো লাগার কথা, সিনেমা নিয়ে তাঁর ভাবনার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।

বহুমাত্রিক শিল্পী তিনি। অভিনয়, চিত্রকলা, সঙ্গীত সর্বক্ষেত্রে সমান পদচারণা। তিনি বাঁশি বাজান, বাদ্যযন্ত্র বানান। জলের গানের অন্যতম সদস্য তিনি। অভিনয় করেছে মঞ্চ, ছোট ও বড় পর্দায়। তিনি রাহুল আনন্দ। মনেরখবর পাঠকের মুখোমুখি হয়ে এবার তিনি জানাচ্ছে তাঁর মনের কথা, ভালোলাগার কথা, স্মৃতির কথা, ইচ্ছার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।