Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » নারীর মনোঃযৌন সমস্যা এবং কিছু ভুল ধারণা
    জীবনাচরণ

    নারীর মনোঃযৌন সমস্যা এবং কিছু ভুল ধারণা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 4, 2022Updated:January 15, 2025No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করা হয় শুধু পুরুষদের মধ্যেই যৌন সমস্যা দেখা যায়। কিন্তু ধারণাটি একদমই অমূলক। নারীদের মধ্যে ও যৌন সমস্যা দেখা দেয় প্রবলভাবে। যার জন্য অধিকাংশ সময় মনোবিজ্ঞানীদের শরণাপন্ন হওয়া জরুরী। কেননা, এ সমস্ত সমস্যার পিছনে অনেকাংশে শারীরিক কোনো কারণ থাকে না।

    তার মানে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট হওয়া সত্বেও যৌনসুখ থেকে অনেক নারী বঞ্চিত হতে পারে। যৌন সমস্যার কারণগুলা নিয়ে হয়তোবা আরেকদিন লিখবো। আজকের মূল আলোচনা হবে নারীদের মনোঃযৌন সমস্যাগুলো এবং এ সম্পর্কে কিছু ভুল ধারণা নিয়ে।

    সাধারণত ২ কারণে যৌন সমস্যা দেখা দেয়।

    ১. Primary sexual problems : এটা শারীরিক বা মেডিক্যাল সমস্যার কারনে হয়ে থাকে যেটার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হয়। যেমন STD, STI ইত্যাদি।

    ২. Secondary sexual Problem : নন মেডিক্যাল বা মানসিক কারনে এ সমস্যা হয়ে যায়। বাংলাদেশে বেশীরভাগ যৌন সমস্যা হল Secondary sexual problems. মনোবিজ্ঞানের ভাষায় এটাকে মনোঃযৌন সমস্যা বা Psychosexual dysfunction (PSD) বলা হয়।

    আর এটার অন্যতম একটা কারন হলো যৌনতা সম্পর্কে কুসংস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান থেকে পরিচালিত একটা গবেষণায় (Mozumder,K. and Rahman, M 2004) দেখা যায় যে, বাংলাদেশের ৯২% মানুষের মধ্যে যৌনতা সম্পর্কে নানা রকম কুসংস্কার এ বিশ্বাস রয়েছে।

    সাধারণত নারীদের মধ্যে ৬ ধরনের মনোঃযৌন সমস্যা দেখা দেয়। নিচে সেগুলোর সংক্ষিপ্ত বর্ননা দেয়া হলো :

    1. Impaired Sexual Interest ( যৌন আকাংখার অভাব):
    এখানে নারীদের মধ্যে যৌন উত্তেজনা আসে এবং যৌন সুখ লাভ করেন কিন্তু তাদের যৌন কাজের প্রতি আগ্রহ কমে যায়। নিজের মধ্যে যৌন আগ্রহ কমে যাওয়ার কারনে সঙ্গীর সব ধরণের যৌন আবেদন বা আচরণ তীব্রভাবে প্রত্যাখ্যান করে এবং নারী নিজ উদ্যোগী হয়ে কখনও সঙ্গীর সাথে যৌনতায় লিপ্ত হয় না।

    কিছু কিছু মহিলা সঙ্গীর সাথে যৌনতায় আগ্রহ না পেলেও Masturbate করে যৌন সুখানুভূতি লাভ করে।
    স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ, ঝগড়াঝাঁটি, বিষন্নতা, সঙ্গীর প্রতি সন্দেহবাতিকতা ইত্যাদি কারণে এ সমস্যা দেখা দিতে পারে।

    2. Impaired Sexual Arousal ( যৌন উত্তেজনার অভাব):
    এ সমস্যায় নারীকে পর্যাপ্ত উদ্দীপ্ত বা Foreplay করা সত্বেও তার শরীর যৌনকাজের জন্য সাড়া দেয় না। সাধারণত Foreplay করলে নারীর যোনিপথ ভিজে যায় বা পিচ্ছিল হয়ে যায় কিন্তু এ সমস্যার জন্য যতই foreplay করা হোক, নারীর যোনিপথ সিক্ত বা পিচ্ছিল হয় না। এতে করে intercourse এর সময় যোনিপথে নারী তীব্র ব্যাথা বা জ্বালা অনুভব করেন। যেটার জন্য পরবর্তীতে যৌন কাজের প্রতি আগ্রহ কমে যায়।
    বিষন্নতা, low self-esteem, anxiety, stress এবং দাম্পত্য কলহের কারণে এ সমস্যা দেখা দিতে পারে।

    3. Orgasmic Dysfunction (চরমপুলকগত সমস্যা) :
    চরমপুলক হলো যৌনমিলনের একটা পর্যায়ে তীব্র আনন্দদায়ক অনুভূতি। এ ক্ষেত্রে নারীর মধ্যে যৌন উত্তেজনাসহ যৌনকাজে আগ্রহী হওয়া সত্বেও তাদের orgasm বা চরমপুলক (যৌন সুখের চরম পর্যায়) হয় না। কিছু কিছু নারী কোন পরিস্থিতিতেই চরমপুলক অনুভব করে না আবার কিছু কিছু নারী Masturbate বা হস্তমৈথুন করে চরমপুলক লাভ করে।

    উপরোক্ত কারণগুলোর সাথে পুরুষ সঙীর দ্রুত বীর্যপাতের (Premature ejaculation) কারনে নারী চরমপুলক লাভ থেকে বঞ্চিত হতে পারে। সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়েরই মনোবিজ্ঞানীর কাছে চিকিৎসার জন্য যাওয়া দরকার।

    4. Vaginismus (যৌনি পেশীর সংকোচন) :
    এ সমস্যার কারনে intercourse বা যৌন সঙমের সময় নারীর যৌনীর চারপাশের পেশীগুলো সংকুচিত হয়ে যায়। এতে করে সঙ্গী লিঙ্গ প্রবেশ করাতে পারে না বা জোর করে প্রবেশ করালেও যৌনসঙ্গম খুবই ব্যাথ্যাযুক্ত হয়। এতে করে যৌনকাজের প্রতি দুজনেরই আগ্রহ কমে যায়।

    সঙ্গীর মনে নেতিবাচক ধারণার জন্ম হয় যে, তার স্ত্রী তাকে পছন্দ করে না বা অন্য কোনো সমস্যা আছে। কিন্তু এ সমস্যায় যৌনি পেশীগুলো সংকুচিত হওয়ার পিছনে নারীর কোনো নিয়ন্ত্রণ একেবারেই থাকে না। সম্পূর্ণ অনৈচ্ছিকভাবে পেশীগুলো সংকুচিত হয়ে যায় intercourse এর সময়।

    যেসব নারী শৈশবকালে বা বয়ঃস্বন্ধিকালে বিভিন্ন নেতিবাচক যৌন অভিজ্ঞতার কারণে যৌনতাকে নোংরা, লজ্জাকর, পাপ মনোভাব নিয়ে বড় হয়েছে তাদের মধ্যে এ সমস্যা দেখা দিতে পারে। যৌনতা নিয়ে কোনো তীব্র রকমের অপরাধবোধ কাজ করলেও এ সমস্যা দেখা দিতে পারে যেটার জন্য চিকিৎসা মনোবিজ্ঞানীদের শরণাপন্ন হওয়া জরুরি।

    5. Dyspareunia (ব্যাথাযুক্ত যৌন মিলন) :
    যৌনমিলনের কারনে সুখানভুতি না পেয়ে নারী যৌনির ভেতর প্রচন্ড ব্যাথা বা জ্বালাপোড়া অনুভব করে। এতে করে পরবর্তীতে যৌনমিলন থেকে দূরে থাকে। সঙ্গীর সাথে সম্পর্কের অবনতি হয়। এখানেও ছোট বেলা থেকে যেসব নারী যৌনতা নিয়ে নেতিবাচক ধারনা নিয়ে বড় হয়েছে তাদের এ সমস্যা দেখা দিতে পারে।

    যৌনতা পাপ, লজ্জা, নোংরা ইত্যাদি মনে করার কারনে যৌনাঙ্গ নিয়ে উদ্বিগ্ন, ছেলেদের সাথে যৌনতা নিয়ে কথা না বলা, যৌনতা বিষয়ে আলেচনা থেকে নিজেকে সরিয়ে রাখার কারণে পরবর্তীতে এ সমস্যা দেখা দিতে পারে।

    6. Sexual Aversion (যৌন অপছন্দ) :
    এ সমস্যার কারণে নারী তার সঙ্গীকে বিভিন্ন কারনে যেমন লিঙ্গের ধরন বা আকার, বীর্য ইত্যাদির কারণে অপছন্দ করে। অনেক নারীর বীর্য দেখলে ঘৃণা লাগে তাই তারা সঙ্গীর সাথে যৌনকার্য থেকে বিরত থাকে। জোরপূর্বক বিয়ে দেয়ার কারণে অনেক নারী তাদের সঙ্গীকে অপছন্দ করে যৌনকাজ থেকে দূরে থাকতে পারে।

    উপরের সমস্যাগুলোর জন্য চিকিৎসা মনোবিজ্ঞানীরা Sex therapy দিয়ে থাকেন যাদের এ বিষয়ের ওপর বিশেষায়িত প্রশিক্ষণ থাকে। কাজেই কারো মধ্যে যদি সমস্যাগুলো দেখা যায় বা যৌনজীবন অসুখের হয়, তাহলে কোনো রকম ভুল চিকিৎসা না নিয়ে সরাসরি চিকিৎসা মনোবিজ্ঞানীদের শরণাপন্ন হওয়া উচিৎ।

    নারীদের কিছু যৌন কুসংস্কার :

    ১. ভুল ধারনা : পুরুষদের লিঙ্গের উপর নারীদের orgasm বা চরমপুলক নির্ভর করে। লিঙ্গ মোটা বা বড়, কমপক্ষে ৮ ইঞ্চি না হলে যৌনতৃপ্তি হয় না।

    সঠিক ধারণা : যৌনতৃপ্তির সাথে ছোট বড় লিঙ্গের সম্পর্ক নাই। মেয়েদের যোনিপথ ১০ সেমি বা ৪ ইঞ্চি পর্যন্ত লম্বা। যৌনিপথের প্রথম এক তৃতীয়াংশ সবচেয়ে বেশী উত্তেজনাকর স্থান। বাকি অংশে কম উত্তেজনা থাকে। যৌনতৃপ্তি নির্ভর করে প্রথম অংশে কতটা ঘর্ষণ হচ্ছে তার ওপর। যোনির ভিতরের অংশটি স্থিতিস্থাপক হওয়ায় যেকোন আকারের লিঙ্গ প্রবপশ করানো হোকনা কেন সেটা যোনিতে খাপ খাইয়ে নেয়।

    ২. ভুল ধারণা : যৌন মিলনের সময় স্বামী স্ত্রী একসাথে চরমপুলক লাভ না করলে গর্ভধারণ সম্ভব নয়।

    সঠিক ধারণা : গর্ভধারনের জন্য চরমপুলক মুখ্য বিষয় না। যৌনমিলনের সময় যোনির যেকোনো জায়গায় বীর্যপাতের ফলে পরিপক্ব শুক্রাণু যোনির Fallopian tube এ প্রবেশ করে নিষিক্ত হয়ে গর্ভধারণ ঘটায়। অনেক স্বামী স্ত্রী র মধ্যে যৌন জীবন সুখের না হলেও গর্ভধারন ঘটে যায়।

    ৩. ভুল ধারণা : পুরুষের বীর্য পাতলা হলে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই।

    সঠিক ধারণা : এটা ডাহা অবৈজ্ঞানিক একটা ধারণা। শুক্রাণু এবং ডিম্বাণুর পরিপক্বতা ও সুস্থতার ওপর নির্ভর করে।

    ৪. ভুল ধারণা : মেয়েরা হস্তমৈথুন করলে যৌনশক্তি কমে যায়। মূলত হস্তমৈথুন পুরুষদের কাজ।

    সঠিক ধারনা : যৌনসঙ্গী এবং যৌনকাজ না করেই যৌন সুখ পাওয়ার স্বাভাবিক এবং প্রাকৃতিক একটা উপায় হলো হস্তমৈথুন বা Masturbation. হস্তমৈথুনের সাথে যৌনশক্তি কমার কোনো সম্পর্ক নাই। তবে সেটা স্বাভাবিক মাত্রায় হওয়া ভালো। অতিরিক্ত সবকিছুরই খারাপ দিক আছে।

    আর পুরুষদের পাশাপাশি নারীরাও হস্তমৈথুন করে। আমেরিকাতে একটা গবেষণায় দেখা গেছে ৯২% পুরুষ আর ৬২% নারীর মধ্যে হস্তমৈথুন এর অভিজ্ঞতা আছে। বাংলাদেশে এ হারটা কেমন হবে সেটা আমরা সবাই বুঝতে পারতেছি।

    তো কারো মধ্যে যদি উপরে বর্ণিত সমস্যাগুলো থাকে তাহলে চিকিৎসা মনোবিজ্ঞানীর সাথে বসতে পারেন। ওষুধ দিয়ে এ সমস্যাগুলো স্থায়ী সমাধান কখনোই হবে না। বরং আরও বাড়বে।

    লেখক : মো. আকবর হোসেন
    মনোবিজ্ঞানী,
    এমএসএফ-হল্যান্ড
    সিয়েরা লিওন মিশন

    /এসএস/মনেরখবর/

    নারী যৌন সমস্যা যৌনতা সেক্স
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleরাগ নিয়ন্ত্রণের জন্য কী করতে পারি?
    Next Article চিকিৎসায় কিছুদিন ভালো থাকে, আবার নেশা শুরু করে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.