Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 12
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব
    মানসিক স্বাস্থ্য

    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরFebruary 2, 2022No Comments3 Mins Read4 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এডিএইচডি বা এটেনশন ডেফিসিট হাইপার একটিভিটি ডিজঅর্ডার ডায়াগনোসিস করার জন্য একটি বায়োলজিক্যাল মার্কারের গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ৬ থেকে ৮ বছরের শিশুদের এই নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডারটি বেশি। শতকরা ৪৭ ভাগের মধ্যে এই এডিএইচডি রোগটি দেখা গেছে। তার মানে এই নয় যে ছয় থেকে আট বছরের শিশুদের মধ্যে ৪৭% এই এডিএইচডি রোগে ভুগছে। বরং বলা চলে ৪৭% এর এডিএইচডি রোগটি ছয় থেকে আট বছরে ধরা পড়েছে। বড়োদের ক্ষেত্রে এই সংখ্যাটি কম। নয় থেকে বারো বছরের মধ্যে ধরা পড়ে ৮%। সংখ্যাটি আতঙ্কিত হওয়ার মতো নয়। তবে বড়োদের মধ্যে রোগটি ডায়াগনোসিস করা বেশ কষ্টসাধ্য। কারণ ছেলেবেলায় রোগটি ডায়াগনোসিস না হলে বড়োবেলায় এসে ডায়াগনোসিস করা কষ্টকর কারণ ছেলেবেলার অনেক তথ্যই চিকিৎসককে জানানো সম্ভব হয় না। আবার ছেলেবেলায় ধরা পড়েছে এমন রোগীদের অনেকেরই রোগটি বড়োবেলা পর্যন্ত থেকে যায়।
    পরিসংখ্যান বলে প্রায় ৫০% এর রোগটি বড়োবেলা পর্যন্ত থেকে যায়। আশার কথা এই যে বয়স বাড়ার সাথে সাথে রোগটি এক সময় চলে যায়। তবে বড়োবেলায় যখন রোগটি থাকে তখন বেশ কিছু জটিলতা হয়। এডাল্ট এডিএইচডির রোগীরা অ্যাংজাইটি এবং বিষণ্ণতায় ভোগে। তাদের যৌন স্বাস্থ্যও ভালো থাকে না। দাম্পত্য সম্পর্ক ও যৌন স্বাস্থ্য এই রোগটির দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়।
    এডিএইচডি রোগটির মূল বৈশিষ্ট্যই হলো তিনটি
    ক. মনোযোগের সমস্যা বা ইনএটনশন
    খ. অতি চঞ্চলতা বা হাইপার অ্যাকটিভিটি
    গ. আবেগের ধাক্কা বা ইমপালসিভিটি
    ফলে দাম্পত্য সম্পর্কে যে পারস্পারিক লেনদেনের বিষয় সেখানে তারা আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। অপরের আবেগকে বুঝতে পারাও তাদের জন্য কঠিন হয়ে পড়ে। অতি চঞ্চলতার কারণে তাদের আচার-আচরণে সঙ্গী তাল মিলাতে ব্যর্থ হন। আবার মনোযোগের সমস্যার কারণে সঙ্গীর প্রতি যথেষ্ট মনোযোগী হতে পারেন না। এক কথায় তাদের রোমান্টিক সম্পর্কের মধ্যে এক ধরনের আবেগীয়, আচরণগত ভারসাম্যহীনতা লক্ষ করা যায়।
    যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যায় তারা মাত্রাতিরিক্ত যৌনতায় ভোগে। অনেক সময় আবেগীয় তাড়নায় যৌন ঝুঁকিপূর্ণ আচরণে লিপ্ত হয়। যৌন আসক্তিও দেখা যায়। তাদের যৌন উদ্দেশ্য, পারদর্শিতা অনেক সময়ই পূর্ণতা পায় না। যা দাম্পত্য সম্পর্কে সরাসরি প্রভাব ফেলে। যদিও রোগটি নিউরোডেভলপমেন্টাল তবুও এটা বলা চলে যতগুলো নিউরোডেভলপমেন্টাল ডিজঅর্ডার আছে তার মধ্যে এই এডিএইচডি চিকিৎসা করালে ভালো হয়। অর্থাৎ রোগটির প্রগনোসিস বা সেরে যাওয়ার সম্ভাবনা ভালো।
    সেক্সুয়াল ডিজফাংশন এবং দাম্পত্য সম্পর্ক বা রিলেশনাল ডিসট্রেস উইথ স্পাউজের চিকিৎসা করতে গেলে এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন যে সমস্যায় আক্রান্ত মানুষটি এডিএইচডি রোগে ভুগে থাকতে পারেন। মানসিক বিশেষজ্ঞ ছাড়াও যারা যৌন রোগের চিকিৎসা করেন তাদের মনে রাখতে হবে যৌন রোগে ভোগা মানুষটি যদি আগে থেকেই এডিএইচডির রোগী হন তাহলে তার চিকিৎসার ক্ষেত্রে এই বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।
    রোগীর পরিচিতজন বা আশেপাশের মানুষদের বোঝার সুবিধার্থে এডাল্ট এডিএইচডির কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানে তুলে ধরেছি। সময় ব্যবহারে পারদর্শী কম, ধৈর্য ধরে দীর্ঘক্ষণ মনোযোগ দেওয়া লাগে এমন কাজে অসমর্থ, সহজেই হাতের কাজ ফেলে অন্যদিকে মনোযোগ চলে যাবে, অন্যের সাথে যোগাযোগ যেমন ফিরতি কল করা, ই-মেইলের জবাব দেওয়া বারবার ভুলে যাবেন। অপ্রয়োজনে অতিরিক্ত কথা বলা দরকারে বসে থাকতে না পারা আরো অনেক বৈশিষ্ট্য আছে। তবে ওপরেরগুলো সহজেই চোখে পড়ার মতো।

    লিখেছেন: ডা. আতিকুর রহমান

    সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    নারী পুরুষ বিএসএমএমইউ মনের খবর মনোরোগবিদ্যা মানসিক স্বাস্থ্য যৌন স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article‘মানসিক স্বাস্থ্য আমাদের দেশে এখনো অবহেলিত’
    Next Article মানসিক চিকিৎসাকেন্দ্রে কী আসলে আঘাত করা হয়?
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.