Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অটিজমঃ সামাজিক বিকাশ ও যোগাযোগ স্থাপনের অন্তরায়
    মানসিক স্বাস্থ্য

    অটিজমঃ সামাজিক বিকাশ ও যোগাযোগ স্থাপনের অন্তরায়

    ডা. মেখলা সরকারBy ডা. মেখলা সরকারAugust 12, 2015No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ইদানীং অটিজম নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গণমাধ্যমেও লেখালেখি হচ্ছে বিস্তর। আর যেসব দম্পতির সন্তান অটিজিম আক্রান্ত, তারাও এখন অটিজমের সাথে লড়াই করছে।
    অটিজম রোগটি স্নায়ু বিকাশ জনিত একটি সমস্যা (Neuro Developmental Disorder)। অটিজম, ইনফ্যানটাইল অটিজম(Infantile Autism), অটিস্টিক ডিসঅর্ডার(Autistic Disorder), অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার(Autism Spectrum Disorder), অথবা পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার(Pervasive Development Disorder) আসলে একই রোগের নাম।
    ১৯৪৩ সালে মি. ক্যানার প্রথম এই রোগের বর্ণনা দেন। ‍অটিজম রোগে মানসিক বিকাশের তিনটি ক্ষেত্রে সমস্যা দেখা যায়। সামাজিক বিকাশে সমস্যা (abnormalities of social development), যোগাযোগ স্থাপনে সমস্যা (abnormalities of communication) এবং বারবার একই ধরনের কাজ করার প্রবণতা বা বারবার একই ধরণের কাজে আগ্রহ।
    সামাজিক বিকাশে সমস্যাঃ
    জন্মের অল্প কিছু পর থেকেই শিশুর আশেপাশের পরিবেশ ও মানুষের সাথে সামাজিক যোগাযোগ তৈরী করে। সামাজিক হাসি (social smile), চোখে চোখে তাকানো, আদর করলে খুশি হওয়া ইত্যাদি। একটু বড় হলে শিশুর তার বয়সী অন্য বাচ্চাদের প্রতি আগ্রহ দেখানো, অন্য বাচ্চাদের সাথে খেলার প্রবণতা সবই সামাজিক বিকাশের অংশ। অটিস্টিক শিশুদের ক্ষেত্রে এই বিকাশ মারাত্মক ভাবে ব্যহত হয়। এরা চোখে চোখে তাকায় না, আদর করলে উত্তর দেয় না, একা একা খেলতে চায়। অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে না ইত্যাদি।
    যোগাযোগ স্থাপনে সমস্যাঃ
    আমরা আমাদের মনের ভাব, চিন্তা অন্যের সাথে বিনিময় করি প্রধানতঃ দুই ভাবে। এক, আমাদের ভাষা বা কথা বলার মাধ্যমে (verbal communication) । দুই, কথা না বলে আমাদের আচার-আচরণ বা শারীরিক অঙ্গ-ভঙ্গী ইত্যাদির মাধ্যমে (non-verbal communication)। যেমন, কিছু না বলে শুধু ভ্রু কোঁচকানোর মাধ্যমেই আমরা আমাদের বিরক্তি ভাব প্রকাশ করতে পারি। অটিস্টিক বাচ্চাদের এই দুই ধরনের যোগাযোগেই সমস্যা থাকে (both verbal and non-verbal communication)।
    একজন সুস্থ শিশুর ভাষার বিকাশ শুরু হয় মোটামুটি ছয় মাস বয়স থেকে ব্যা ব্যা কিংবা ম্যা ম্যা (bubling)এর মাধ্যমে। এক বছরের মধ্যে সে একটা-দু’টা শব্দ বলে এবং দুই বছরের মধ্যে দুই শব্দ জোড়া দিয়ে কথা বলতে পারে। অটিস্টিক শিশুদের ক্ষেত্রে এই ভাষার বিকাশটা হয় দেরীতে বা হয় না, কোন কোন ক্ষেত্রে এক-দুই বছর পর্যন্তু ভাষার স্বাভাবিক বিকাশ হয়ে সম্পুর্ণ বন্ধ হয়ে যায় এবং কথা কমে আসে। যদিও কিছু ক্ষেত্রে অটিস্টিক বাচ্চারা কথা চালানোর মতো কথা বলতে পারে, এদের মধ্যে বড় একটা অংশের ক্ষেত্রে কথা চালানোর মতো ভাষা শিখতে পারে না। সর্বনাম ব্যবহারে সমস্যা থাকে, একই শব্দ বারবার বলে অথবা অন্যের কথা পুনরাবৃত্তি (repeat) করে। কখনও বা অনর্গল কথা বলে গেলেও সেই ভাষার কোন অর্থ থাকে না।
    এছাড়া, চোখ মুখ বা শারীরিক অঙ্গ-ভঙ্গীর মাধ্যমে মনের ভাব প্রকাশের যে দক্ষতা থাকে সেটাতেও তারা ঠিকমতো করতে পারে না। দুই বছরের মধ্যেই একটা সাধারণ শিশু যেমন নানা ধরনের কল্পনা (imaginative play/symbolic play) করতে পারে যেমন, চামচ কে গাড়ি কল্পনা করা, কলমকে উড়োজাহাজ বানানো। কিন্তু অটিস্টিক বাচ্চারা এ ধরনের কাল্পনিক খেলা খেলতে পারে না। তাছাড়া খেলার সামগ্রী সঠিক ভাবে ব্যবহারেও বিভিন্ন সমস্যা থাকে।
    একই কাজ বারবার করার প্রবণতাঃ
    অটিজমে একই কাজ বারবার করার প্রবণতা অন্যতম বৈশিষ্ট্য। একই খেলনা, একই জামা, একই ধরনের খাবারের প্রতি আগ্রহ থাকে (obsessive desire for sameness)।
    অন্যান্য বৈশিষ্ট্য:
    উপরের তিন ধরনের মৌলিক বৈশিষ্ট্য ছাড়াও সাংঘাতিক অস্থিরতা, ভাংচুর করার প্রবণতা, চিৎকার করা, নিজেকে আঘাত করা, ঘুমের সমস্যা ইত্যাদি দেখা দেয়।
    অটিজম আক্রান্ত শিশুর লক্ষণ:
    · ৬ মাস বয়স পর্যন্ত কোন হাসি না থাকা।
    · ১২ মাস বয়স পর্যন্ত pointing না হলে (আঙ্গুল দিয়ে কোন বস্তুর দিকে নির্দেশ করা)।
    · ১৬ মাসের মধ্যে কোন শব্দ না বলতে পারা।
    · কথা তৈরী হয়ে বন্ধ হয়ে যাওয়া।
    কোন বয়সে অটিজম হয়/কাদের হয়?
    অটিজম যেহেতু একটি বিকাশ জনিত সমস্যা সেজন্য এর শুরুটা হয় শিশুর জন্মের পর থেকেই। সাধারণতঃ শিশুর ৩ থেকে ৫ বছরের মধ্যেই এর উপসর্গগুলো পূর্ণ মাত্রায় প্রকাশিত হয়। গবেষণায় দেখা গেছে মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে অটিজম চার গুণ বেশী। প্রায় ১০,০০০ জনের মধ্যে ২০ জন শিশু অটিজমে আক্রান্ত (Fombonne-2009)। এছাড়াও বাংলাদেশে প্রায় ৮% শিশু অটিজমে আক্রান্ত।
    অটিজম কেন হয়?
    ঠিক নির্দিষ্ট কি কারণে অটিজম হয় সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মস্তিষ্কের স্নায়ুর শুধু একটা জায়গা (system) না হয়ে বেশ কয়েকটি জায়গাই দায়ী বলে মনে করা হয় (several neural system)।
    আবার, বেশ কিছু গবেষণায় অটিজমের সাথে জিনগত ত্রুটির সংযোগ আছে বলে মনে করা হয়।
    বাবা-মায়ের শিশু পরিচর্যা ও অটিজমঃ
    এ ব্যাপার পরিষ্কার থাকা ভালো যে অটিজম হওয়ার জন্য কোন ভাবেই বাবা-মায়ের শিশু পরিচর্যার ধরণ দায়ী নয়। সন্তানকে সময় না দেয়া, বাবা-মায়ের মনোমালিন্য, বাচ্চাকে বেশী বেশী কার্টুন ছবি দেখানো ইত্যাদি কোন কিছুর সাথেই অটিজম হবার কোন সম্ভাবনা নেই।
    monon-600
    অটিজম কি আদৌ ভালো হয়?
    অটিজম সম্পুর্ণ ভাবে ভালো না হলেও আগে থেকে চিকিৎসা করালে এর উপসর্গ সমূহ বয়সের সাথে সাথে কমে আসতে পারে। দেখা যায়, প্রায় ১০-২০% অটিস্টিক বাচ্চাদের ৪-৬ বছরের মধ্যেই বেশ খানিকটা উন্নতি হয়- তারা অন্য বাচ্চাদের মতো সাধারণ স্কুলে পড়াশুনা চালিয়ে যেতে পারে এবং পেশাগত জীবন চালাতে পারে। কাকী ১০-২০% শিশুর প্রয়োজন হয় অটিস্টিক বাচ্চাদের জন্য বিশেষায়িত স্কুলের এবং তাদের জীবন যাপনের জন্য পরিবারের উপর নির্ভরশীল থাকতে দেখা যায়। বাকী ৬০% শিশুর অল্পই উন্নতি ঘটে এবং একেবারেই স্বাধীন ভাবে জীবন যাপন করতে পারে না।
    অটিস্টিক শিশুর পরিচর্যাঃ
    অটিস্টিক শিশুর পরিচর্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই ধরনের শিশুর সীমাবদ্ধতাকে গ্রহন করে মেনে নেয়া। শিশুটিকে তার অবস্থান থেকে বুঝতে চেষ্টা করা। অটিস্টিক শিশু পালন বাবা-মায়ের জন্য সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। এক্ষেত্রে আশপাশের মানুষ সহমর্মিতা, সহযোগিতা বাবা-মায়ের এই কঠিন কাজটিকে সহজ করে দিতে পারে।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    অটিজম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleচিকিৎসা আর ভালোবাসায় সিজোফ্রেনিয়া থেকে মুক্তি
    Next Article আপনি কি সুখী? তবে জেনে নিন…- ১ম পর্ব
    ডা. মেখলা সরকার

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.