Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অতিরিক্ত মানসিক চাপে ভুগছেন? কি হতে পারে এর সমাধান?
    জীবনাচরণ

    অতিরিক্ত মানসিক চাপে ভুগছেন? কি হতে পারে এর সমাধান?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 10, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অতিরিক্ত মানসিক চাপে ভুগছেন? কি হতে পারে এর সমাধান?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    স্নায়ু বিশেষজ্ঞদের মতে আমাদের মস্তিষ্ক থেকে তখনই স্ট্রেস হরমোন নিঃসরিত হয় যখন আমরা খুব অপরিচিত এবং অনভ্যস্ত অবস্থায় পড়ে যাই। এটি যে কোন সময়ে যে কারও সাথেই হতে পারে। অনাকাঙ্ক্ষিত যে কোন কিছুই আমাদের মানসিক চাপের মাঝে ফেলে দেয় এবং আমাদের মস্তিষ্ক থেকে স্ট্রেস হরমোন নির্গত হয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও বিশেষ সমস্যার কারণ তখন হয়ে ওঠে যখন এর মাত্রা বেড়ে যায়।

    মানসিক চাপের কারণে যখন আমাদের স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হয় তখনই এটি সমস্যা হিসেবে চিহ্নিত হয় যার সমাধান করা অত্যন্ত প্রয়োজন।

    যখন অধিক মাত্রায় স্ট্রেস হরমোন নিঃসরিত হয় আমাদের নার্ভাস সিস্টেম আমাদের হৃদ যন্ত্রের গতি বাড়িয়ে দেয়, শ্বাসপ্রশ্বাসের মাত্রা বাড়িয়ে দেয়, আমরা অধিক মাত্রায় ঘামি এবং আমাদের মানসিক উত্তেজনাও বেড়ে যায়। এভাবে যখন আমরা অত্যধিক মাত্রায় মানসিক চাপের মাঝে থাকতে শুরু করি আমাদের নার্ভাস সিস্টেম একেবারেই অনিয়ন্ত্রিত আচরণ করতে শুরু করে। মানসিক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি না হলেও অকারণে আমাদের নার্ভাস সিস্টেম অনিয়ন্ত্রিত আচরণ করতে থাকে। এ কারণে, মানসিক চাপের স্থায়ী সমাধান করতে হলে আমাদের প্রথমে নার্ভাস সিস্টেমকে  পুনরায় নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। নাহলে কোন বড় ধরণের দুর্ঘটনা যে কোন সময় আমাদের সাথে ঘটতে পারে।

    আমাদের নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে আমাদের প্রথমেই প্রয়োজন মস্তিস্ককে এই সংকেত পাঠান যে আমাদের চারপাশের পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই সংকেত মস্তিষ্কে পৌঁছলে মস্তিষ্ক থেকে স্ট্রেস হরমোন নিঃসরণ বন্ধ হবে এবং আমাদের নার্ভাস সিস্টেম পুনরায় আমাদের নিয়ন্ত্রণে এসে স্বাভাবিক কাজকর্ম শুরু করবে।

    অতিরিক্ত মানসিক চাপে থাকা মানুষ ঠিক এই কাজটিই করতে ব্যর্থ হয়। তারা মস্তিষ্ককে এই সংকেত পাঠাতে ব্যর্থ হয় যে আমাদের চারপাশের পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে তদের নার্ভাস সিস্টেম স্বাভাবিক আচরণ না করে অনিয়ন্ত্রিত আচরণ করে। যেমন, কোন রকম মানসিক চাপে যদি আমাদের হৃদ যন্ত্রের গতি বেড়ে যায় আমরা এটা ভেবে নেই যে আমাদের হয়তো হার্ট এট্যাক করবে বা আরও খারাপ কিছু হয়ে যাবে। এতে আমাদের মস্তিষ্ক থেকে আরও বেশি পরিমাণে স্ট্রেস হরমোন নিঃসরিত হয় এবং আমাদের মানসিক চাপ আরও বৃদ্ধি পায়।

    এই স্ট্রেস হরমোনের কারণে আমাদের শরীর ঘামতে শুরু করে এবং হৃদ যন্ত্রের গতি আরও বেড়ে যায়। এ সময় আমাদের মাঝে চিন্তা শক্তি লোপ পায় এবং এই পরিস্থিতি আমাদের মনে হার্ট এট্যাকের ধারণা আরও প্রবল হয় কিন্তু আসল পরিস্থিতি কিন্তু মোটেও তেমনটা নয়। এভাবেই পরিস্থিতির প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে এবং মস্তিষ্ককে ভুল সিগন্যাল পাঠিয়ে আমরা অনেক ছোট বিষয়কেও অনেক বড় বানিয়ে ফেলি এবং অযথা অতিরিক্ত মানসিক চাপ আমাদের শারীরিক এবং মানসিক ক্ষতি সাধন করে।

    একজন ব্যক্তি নিজের চেষ্টাতেই এই সমস্যার সমাধান করতে পারে। এজন্য প্রয়োজন স্থির মানসিক স্থিতি এবং ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি থাকলে মানুষ অনেক মানসিক চাপের মধ্যেও স্বাভাবিক অবস্থা বজায় রাখতে পারে আবার স্বাভাবিক অবস্থাকেও অস্বাভাবিক করে তুলতে পারে। মানসিক চাপ থেকে মুক্তি পেতে আমাদের উচিৎ সে সব পরিস্থিতি এড়িয়ে চলা যা আমাদের মানসিক চাপ বাড়ানোর পেছনে কাজ করে। আমাদের শুধু আমাদের মস্কিস্ককে এই সিগন্যাল পাঠাতে হবে যে আমারা সব পরিস্থিতি মোকাবেলা করতে পারি এবং সব কিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। মস্কিস্ক যখন স্ট্রেস হরমোন নিঃসরণ করবেনা আমাদের নার্ভাস সিস্টেমও সুষ্ঠু ভাবে কাজ করতে পারবে।

    এভাবে আমরা অতিরিক্ত মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখতে পারব এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ জীবন যাপন করতে পারব।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইরেকটাইল ডিসফাংশন: পুরুষের যে জটিলতা আজও ট্যাবু
    Next Article পরিবারে প্রবীণদের অবস্থান শিশুমনে প্রভাব ফেলে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

    April 28, 2025

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    April 13, 2025

    মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    April 10, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.