Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অতিরিক্ত রাগ যৌন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে
    জীবনাচরণ

    অতিরিক্ত রাগ যৌন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJuly 3, 2021Updated:July 3, 2021No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অতিরিক্ত রাগ যৌন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সঙ্গীর আক্রমণাত্মক আচরণ যৌন আগ্রহকে কমিয়ে দেয়। গত সংখ্যার লেখায় এটা আমরা বলেছিলাম। রেগে গেলে মানুষ আক্রমনাত্মক হয়ে ওঠে। আর রাগ স্বভাবের একজন মানুষকে অন্যদের কাছে আক্রমণাত্মক মনে হয়। মানুষের যত ধরনের আবেগ আছে তার মধ্যে রাগ খুবই সাধারণ একটি আবেগ।

    গবেষণায় বলে প্রতিদিন দুই তিনবার রাগেন না এমন মানুষ বিরল। কিন্তু রাগ স্বভাব যার তিনি একটু বেশিই রাগেন এবং ঘন ঘন রাগেন। রাগ যদিও সাধারণ একটি আবেগ তারপরও বই-পত্রে বলা হয় রাগ একটি দুর্বোধ্য আবেগ বা মিসআন্ডারস্টুড ইমোশন। কিন্তু এর যথেষ্ট মূল্য আছে।

    বর্তমান সময়টা পপ-সাইকোলজির যুগ। কোনো ধরনের মানসিক সমস্যা হলেই গুগুল সার্চ দিয়ে জেনে নেওয়া যায় সমস্যার আদ্যোপান্ত। তাই দম্পতিদের কেউ একজন রাগি স্বভাবের হলে অন্যজন গুগুল সার্চ দিয়ে জেনে নিতে পারেন রাগ স্বভাবের ইতিবৃত্ত।

    কথায় বলে ওমুকে খুব রাগি, তমুকের চোখ রাগে কটমট করে তাকানো যায় না। কেউ কেউ আবার কথায় কথায় গায়ে হাত তোলে। আসলেই কিন্তু রাগী লোক বলতে কিছু আছে? গুগুলের সার্চ ফলাফল দেখলে হতাশই হবেন। রাগি ব্যক্তিত্ব বলে কিছু নেই। আছে নিউরোটিসিজম। যা মানুষের ব্যক্তিত্বের একটি ধরন।

    এ ধরনের ব্যক্তিত্বের বিশেষ দিক হলো হতাশা, হিংসা, পরশ্রীকাতরতা, অপরাধবোধ ও বিষণ্ণতা আর একাকিত্ব। এসবের জন্য যখন কেউ নিজেকে বা অপরকে দায়ী করে তখন সে রেগে যায়। যারা অল্পতেই নেতিবাচক চিন্তায় আক্রান্ত হন তাদের মধ্যেই রেগে যাওয়ার প্রবণতা বেশি। বাইরে থেকে আমরা বলি রাগ স্বভাব। রেগে গেলে মানুষ তা তিনভাবে প্রকাশ করে। এক. সরাসরি প্রকাশ। দুই. চেপে যাওয়া। তিন. বেমালুম ভুলে যাওয়া।

    কীভাবে বুঝবেন? যে সরাসরি প্রকাশ করে সে বলে ধ্যাৎ, আমি সত্যি বিরক্ত তোমার আচরণে। যে চেপে যায় সে বলে, আমি চাই না এমন আবার হোক। চেষ্টা করবে? আর যে বেমালুম ভুলে যায় সে বলে, ভালোই সময় কাটল। এবার ঘুমিয়ে পড়ি। আদর? অনেক টায়ার্ড, ঘুমানো দরকার।

    যৌন আগ্রহ হারিয়ে ফেলা কিছু দম্পতিদের চিকিৎসা করতে যেয়ে এমন সত্যেরই মুখোমুখি হতে হয়েছে সেক্সুয়ালিটি ফোরামের একজন থেরাপিস্টকে। চিকিৎসার এক পর্যায়ে মনে হয়েছে দম্পতিদের সেক্স করার কোনো আগ্রহ নেই, সব আগ্রহ যেন থেরাপিস্টের।

    নিবিড় পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে এই সত্য যে, রেগে গেলে যৌন ইচ্ছা উবে যায় যদি সে রাগ হয় বেমালমু ভুলে যাওয়া ধরনের। তাই যৌন আগ্রহ না পেলে নিজেকে প্রশ্ন করে দেখুন রেগে আছেন কি? অথবা কিসের ওপর রেগে আছেন? যে রাগ আপনার জীবনের গতিকে, স্বাভাবিক আনন্দকে, সম্পর্কের আনন্দকে বিঘ্নিত করছে সে রাগ থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

     

    ডা. এস এম আতিকুর রহমান

    মনোরোগ বিশেষজ্ঞ, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    গবেষণা মানসিক রোগ যৌন স্বাস্থ্য সম্পর্ক স্ট্রেস হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleডায়েট হোক মানসিক সন্তুষ্টির কারণ
    Next Article মাদকাসক্ত সন্তানকে চেনায় উপায়
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.