Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অতি মাত্রায় খাওয়ার অভ্যাস? আত্মসংযমই পরিত্রাণের উপায়
    ফিচার

    অতি মাত্রায় খাওয়ার অভ্যাস? আত্মসংযমই পরিত্রাণের উপায়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 25, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অতি মাত্রায় খাওয়ার অভ্যাস? আত্মসংযমই পরিত্রাণের উপায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পছন্দের খাবারের প্রতি মোহ অনেকের জন্যই শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি করে। পছন্দের হলেও অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণ করতে অসমর্থ ব্যক্তিদের জন্য আত্মসংযম একটি কার্যকরী সমাধান হতে পারে।

    প্রত্যেক ব্যক্তির তার নিজস্ব কিছু পছন্দের খাবার থাকে। কিছু কিছু সময় পছন্দের খাবার বেশী মাত্রায় খেয়ে ফেলা নেতিবাচক কোন বিষয় নয়। কিন্তু এমন অনেকেই আছেন যারা কখনোই খাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারে না। তারা তাদের পছন্দসই খাবার, সেটি অতিরিক্ত তেল যুক্ত বা অস্বাস্থ্যকর হলেও প্রায়শই অধিক মাত্রায় খেয়ে ফেলেন এবং এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন।

    এর ফলে তাদের বিভিন্ন ধরণের শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। এসব সমস্যার মধ্যে রয়েছে অতিরিক্ত ওজন, উচ্চ রক্ত চাপ, স্বাস্থ্যকর খাবারের প্রতি অনীহা, শারীরিক ও মানসিক অস্থিরতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, সহজে অসুস্থ হয়ে পড়া, না খেতে পারলে মানসিক অবসাদে ভোগা ইত্যাদি।

    অনেকেই এসব সমস্যা সম্পর্কে জানা সত্ত্বেও নিজের এই অতিরিক্ত খাওয়ার অভ্যাস ত্যাগ করতে পারেন না। মনস্তত্ত্ববিদগণ বলেন, অতিরিক্ত খাওয়ার এই সমস্যা প্রকৃতপক্ষে মানসিক সমস্যা। এই সমস্যা দূর করতে আত্ম সংযমের মতো বিষয়গুলো সহায়তা করতে পারে।

    আত্মসংযম মানে এমন নয় যে আপনি আপনার পছন্দসই খাবারগুলো খাওয়া থেকে নিজেকে সম্পূর্ণ বিরত থাকবেন। অথবা এমনটিও নয় যে, জোর করে নিজেকে আটকে রেখে মানসিক চাপ বাড়াবেন। তাহলে এই পুরো বিষয়টি আসলে কেমন?

    আত্মসংযম হল এমন একটি চলমান প্রক্রিয়া যেটি যে কোন ভালোলাগা, মন্দলাগা, ইচ্ছা বা সমালোচনার ঊর্ধে। আত্ম সংযম হল সচেতনতা বোধ যা আপনাকে এটি অনুধাবন করতে সাহায্য করবে, নিজের ইচ্ছা বা সচেতনতার প্রতি আত্মবিশ্বাস সৃষ্টি করবে এবং আত্ম নিয়ন্ত্রণ অর্থাৎ অতিরিক্ত খাওয়া সহজভাবে কমাতে আপনার মানসিকতা পরিবর্তন করবে।

    না খেয়ে থেকে কিংবা নিজের অতি মাত্রায় খাওয়ার অভ্যাস নিয়ে মানসিক চাপে না ভুগে আপনি যদি নিজের মাঝে সংযম এবং আত্মবিশ্বাস বাড়াতে পারেন এবং অবশ্যই কোন রকম মানসিক চাপ ছাড়া আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন।

    সব সময় মনে রাখবেন, অতিরিক্ত খাওয়ার অভ্যাস বা পছন্দের খাবার বেশী খেয়ে ফেলার অভ্যাস কোন অপরাধ নয়। তাই এটি নিয়ে কারও সমালোচনায় মন খারাপ করা চলবে না কিংবা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অন্যদের কথার জন্য খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে গিয়ে বিষণ্ণতা বা মানসিক পীড়ায় আক্রান্ত হওয়া যাবে না।

    আপনি যখনই মনে করবেন যে আপনার অতি মাত্রায় খাওয়া আপনার শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে দেখা দিচ্ছে, তাহলে নিজের মাঝে পর্যাপ্ত আত্মবিশ্বাস, মনোবল এবং সচেতনতার মাধ্যমেই নিজের অভ্যাসকে বদলানোর প্রচেষ্টা করুন, সহজ ও স্বাভাবিক উপায়ে। তাহলেই মানসিক সমস্যা এড়িয়ে সফল ভাবে অতি মাত্রায় খাওয়া-দাওয়ার অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

    নিজের ইচ্ছেগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ না করে বরং সচেতনতার সাথে, আত্মবিশ্বাসী হয়ে তথা আত্মসংযম ধারণ করে মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য গড়ে তোলার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই অতিরিক্ত খাওয়ার অভ্যাস ত্যাগ করা এবং সুফল পাওয়া সম্ভব হবে।

    লিখেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    নারী পুরুষ মানসিক মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবুকের দুধই শিশুর পুষ্টির সঠিক উৎস
    Next Article সহযোগী হয়ে উঠুক জীবনসঙ্গী
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.