Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অনলাইন এবং টেলিভিশনে আসক্তি মাদকাসক্তির মতো বিস্তার লাভ করেছে
    ফিচার

    অনলাইন এবং টেলিভিশনে আসক্তি মাদকাসক্তির মতো বিস্তার লাভ করেছে

    Moner KhaborBy Moner KhaborDecember 4, 2023No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    রফিকুন্নবী (রনবী)
    কার্টুনিস্ট ও চিত্রশিল্পী।

    আমাদের সময়ে সামজিক মাধ্যম বলতে ছিল রেডিও আর সংবাদপত্র। এরপর টেলিভিশন এলো। সেসময়ে এসব মাধ্যমে বস্তুনিষ্ঠ এবং শিক্ষণীয় বিষয় থাকত। যার ফলে এগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারতাম। তখন এই বিজ্ঞাপন এবং লম্বা লম্বা টকশোও ছিল না। এখন অনলাইন এবং টেলিভিশনে আসক্তি মাদকাসক্তির মতো বিস্তার লাভ করেছে। কিন্তু এখানে আগের মতো আর শিক্ষণীয় কিছু নেই। যে যার মতো অনুষ্ঠান তৈরি করছে, যে যার মতো সংবাদ অনলাইনে ছড়িয়ে দিচ্ছে। মানুষও বিবেচনাহীনভাবে সেটার দিকে ঝুঁকে পড়ছে। যার ফলে সমাজে এবং পরিবারে অশান্তি বেড়েই চলেছে। আর শিশুরা সবসময়ই অনুকরণপ্রিয়। তারা যা দেখে, যা শোনে শেখে। তাই এই সময়ে টেলিভিশন ও অন্যান্য অনলাইন মাধ্যমে নিয়ন্ত্রণহীন ও মানহীন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে তাদেরকে ভুল পথে পরিচালিত করার ব্যাপারে প্রণোদিত করা হচ্ছে। আমরা জানি, এসব মাধ্যম যারা নিয়ন্ত্রণ করছেন তাঁরা সবাই শিক্ষিত মানুষ। তাই আমি মনে করি, তাঁদেরকেই এ বিষয়ে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সুস্থ-সুন্দর জাতি গঠনে বাণিজ্যিক চিন্তার বাইরে এসে কিছু শিক্ষামূলক অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে। সেইসঙ্গে সরকারকেও অত্যন্ত কঠোর এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সময়ের অভাবে টেলিভিশন কিংবা অনলাইনে আমার এখন আর খুব একটা চোখ রাখা হয় না। তবে সবকিছুই মোটামুটি জানতে পাই। সেখান থেকে এটুকু নিশ্চিত হয়েছি, যারা এসব মাধ্যম পরিচালনা করছেন তাঁরা এটা যে খারাপ তা জেনেশুনেই এসব অরুচিকর এবং অপ্রয়োজনীয় অনুষ্ঠান এবং তথ্য প্রচার করছেন। আর এখন মিডিয়া দেশেরটা শুধু সে-দেশেই সীমাবদ্ধ থাকছে না। এটা এখন বৈশ্বিক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অনলাইনের কল্যাণে বিশ্বের সকল প্রান্তের খবর এখন আঙুলের ডগায় চলে এসেছে। তাই সবকিছু নিয়ন্ত্রণ করাও এখন কষ্টসাধ্য। শিশু এবং তরুণেরা অনুসন্ধিৎসু। এসব মাধ্যমে সহজলভ্য খারাপ জিনিসের প্রতি আগ্রহ থেকে একসময় এটি তাদের কাছে অভ্যাসে পরিণত হয়ে পড়ে। এক্ষেত্রে আমাদের শিশুদেরকে এইসব মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে হলে পরিবারকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    অনলাইন এবং টেলিভিশনে আসক্তি মাদকাসক্তির মতো বিস্তার লাভ করেছে রফিকুন্নবী (রনবী) কার্টুনিস্ট ও চিত্রশিল্পী।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব
    Next Article শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.