Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অ্যানজাইটি ডিজঅর্ডার বা উদ্বেগজনিত রোগ
    ফিচার

    অ্যানজাইটি ডিজঅর্ডার বা উদ্বেগজনিত রোগ

    ডা. সাইফুন নাহার সুমিBy ডা. সাইফুন নাহার সুমিMay 23, 2017Updated:September 15, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অ্যানজাইটি ডিজঅর্ডার বা উদ্বেগজনিত রোগ
    অ্যানজাইটি ডিজঅর্ডার বা উদ্বেগজনিত রোগ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মাঝে মাঝে উদ্বিগ্ন বা ভীত হওয়া স্বাভাবিক ব্যাপার, যা জীবনের অবিচ্ছেদ্য অংশ। আপনজনদের স্বাস্থ্যহানি হলে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে, পরীক্ষার পূর্বে, নতুন সম্পর্ক করতে, কর্মস্থলে সমস্যা হলে কমবেশি উদ্বিগ্ন সবাই হয়; যা সাময়িক, সহনীয়, গ্রহণযোগ্য, অনেকক্ষেত্রে কাঙ্ক্ষিত।

    কিন্তু এই উদ্বেগ যখন সাময়িক না হয়ে দীর্ঘস্থায়ী হয়, দৈনন্দিন জীবনের বিভিন্ন (ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পেশাগত) কাজে ব্যাঘাত ঘটায়, সম্পর্কে টানা-পোড়নের সৃষ্টি করে এবং তা ক্রমাগত বাড়তে থাকে তখন তা রোগের পর্যায়ে পড়ে।

    প্রকারভেদ
    সাধারণ উদ্বেগ রোগ (Generalised Anxiety Disorder)
    এই রোগে আক্রান্ত ব্যক্তি সর্বক্ষণ নানাবিধ বিষয় যেমন, স্বাস্থ্য, অর্থ-সম্পদ, পড়াশোনা, পরিবার ইত্যাদি নিয়ে অতিরিক্ত, অতিরঞ্জিত, অযৌক্তিক চিন্তায় আচ্ছন্ন থাকে এবং সর্বক্ষেত্রে বিপর্যয়ের আশংকা করে। যে কারণে জীবন দুঃখ, ভয়ে ভারাক্রান্ত হয়ে উঠে। ক্রমান্বয়ে এই উদ্বেগ ব্যক্তির চিন্তার উপর প্রাধান্য বিস্তার করে যা ব্যক্তির দৈনন্দিন কার্যকলাপ এবং সম্পর্কে ব্যাঘাত ঘটায়।

    এই রোগে আক্রান্ত ব্যক্তির কিছু শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয়। শারীরিক উপসর্গের মাঝে মাথাব্যথা, মাথা ঘোরানো, বমি ভাব, চোখে ঝাপসা দেখা, মাংসপেশিতে চাপ অনুভব করা, জিভ-গলা শুকিয়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘামা, ঘনঘন প্রস্রাব হওয়া, ক্লান্ত বোধ করা ইত্যাদি লক্ষণীয়। আর মানসিক উপসর্গ হচ্ছে অস্থিরতা, মেজাজ খিটখিটে হওয়া, মনোযোগে সমস্যা, ভুলে যাওয়া, ঘুমের সমস্যা ইত্যাদি।

    সমাজ ভীতি রোগ (Social Phobia / Social Anxiety Disorder)
    এ ধরণের রোগী সামাজিক পরিস্থিতিতে ভীতসন্ত্রস্ত হয়। কারো সাথে মেশা বা কথা বলার সময় অত্যন্ত উদ্বিগ্ন থাকে। এরা লোকসন্মুখে খুব আত্ম সচেতন থাকে এবং কারো দ্বারা অপমানিত, বিব্রত, বিতাড়িত, আপত্তিকর ভাবে মূল্যায়িত হওয়া এবং কাউকে আঘাত করে ফেলার আশংকায় ভোগে। কোন অনুষ্ঠান বা সমাবেশে যোগদান করতে হলে কয়েকদিন বা কয়েক সপ্তাহ আগে থেকেই দুশ্চিন্তায় ভুগতে থাকে। যেখানে লোকজন থাকলে সেসব জায়গা এড়িয়ে চলে। বন্ধুত্ব করা বা বন্ধুত্ব রক্ষা করতে এদের খুব বেগ পেতে হয়। লোক সমাবেশ লজ্জায় লাল হয়ে যাওয়া, ঘামা, শরীর কাঁপা, বমিভাব হওয়া, পেটের পীড়ায় ভোগা ইত্যাদি লক্ষণ এদের মাঝে বিদ্যমান।

    প্যানিক ডিজঅর্ডার (Panic Disorder)/ আতঙ্ক রোগ
    এই রোগে আক্রান্ত ব্যক্তি বারবার অপ্রত্যাশিত প্যানিক অ্যাটাক (আতঙ্কের হামলা) এর ভয়ে থাকে; যা হঠাৎ শুরু হয়ে তীব্র ভয়ের সৃষ্টি করে যার ফলে দ্রুত হৃৎস্পন্দন, বুক ধড়ফড় করা, ঘাম, শরীর কাঁপা, শ্বাস আটকে যাওয়া, অবশ ভাব ইত্যাদি অনুভূতির সৃষ্টি হয়। সাধারণত ৫ থেকে ১০ মিনিটে এই লক্ষণ তীব্র আকার ধারণ করে এবং তা ২০ থেকে ৩০ মিনিট অথবা কখনও ১ ঘণ্টা বা তার বেশি সময় স্থায়ী হয়। যার পরিপ্রেক্ষিতে রোগী ভাবতে থাকে তার হয়তোবা হার্ট অ্যাটাক হয়েছে। এ সময় রোগী মৃত্যুভয় এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয়েও থাকে। তাছাড়া পরবর্তী আক্রমণ কখন হবে তা ভেবেও গবীর উদ্বেগে থাকে। অতীতে যেসব স্থানে প্যানিক অ্যাটাক হয়েছে সেসব স্থানে যেতে ভয় পায় এবং তা এড়িয়ে চলে।

    সুনির্দিষ্ট ভীতি রোগ (Specific phobia)
    এই রোগে আক্রান্ত ব্যক্তির কোন নির্দিষ্ট বস্তু, প্রাণী বা স্থানের প্রতি তীব্র ভয় কাজ করে যা অযৌক্তিক এবং সে তার ভয়ের কারণগুলো এড়িয়ে চলার চেষ্টা করে। অনেক সময় ব্যক্তি নিজেও বোঝেন যে তার এই ভয় অহেতুক কিন্তু তা নিয়ন্ত্রণ করতে পারেন না। এই ভয় নির্দিষ্ট উদ্দীপকের উপস্থিতিতেও হতে পারে আবার কল্পনাপ্রসূতও হতে পারে।

    এই ভীতি এতটাই প্রকট যে, তা আক্রান্ত ব্যক্তির দৈনন্দিন কাজ, কর্মদক্ষতা এবং আত্মবিশ্বাস কমিয়ে দেয়, সম্পর্কে ফাটল ধরায়।

    সাধারণ কীটপতঙ্গ, জীবজন্তু, উচ্চতা, রোগজীবাণু, বজ্রপাত, উড্ডয়ন ইত্যাদির প্রতি ভীতি দেখা যায়। কারও ক্ষেত্রে শৈশবেই এই ভীতি দেখা দেয়। অধিকাংশ ক্ষেত্রে, কৈশোর এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর শুরু হয়। এই সমস্যা হঠাৎ করেই শুরু হয় এবং যেসব ক্ষেত্রে পূর্বে অস্বস্তিকর উদ্বেগের অভিজ্ঞতা ছিলোনা সেক্ষেত্রে নতুন করে শুরু হতে পারে।

    অ্যাগারোফোবিয়া/ খোলা জায়গা ভীতি (Agoraphobia)
    Agoraphobia শব্দটির আভিধানিক অর্থ খোলা জায়গায় ভীতি। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি একটু জটিল। কারণ এদের মাঝে কেউ কেউ লিফটে চড়তে ভয় পায় (claustrophobia), অনেকে একা বাড়ির বাইরে বা দূরে কোথাও যেতে ভয় পায় (monophobia), কেউ শপিং মলে যেতে ভয় পায়, কেউ পাবলিক ট্রান্সপোর্টে চড়তে ভয় পায় আবার কেউ খোলা মাঠে যেতে ভয় পায়। আসলে রোগী যেসব স্থানে নিজেকে নিরাপদ বোধ করে না, ভাবে বিপদ হলে ঐ স্থান থেকে সহজে মুক্ত হতে পারবে না, সেসব স্থানে গেলে তীব্র ভয় (প্যানিক অ্যাটাক) এর সৃষ্টি হয়। যে কারণে রোগী ঐসব স্থানে যাওয়া এড়িয়ে চলে। কোন স্থানে প্যানিক অ্যাটাকের পূর্ব অভিজ্ঞতা থেকে ঐ স্থানের প্রতি ভীতি তৈরি হতে পারে অথবা নতুন করে কোথাও গেলে তীব্র ভয়ের সৃষ্টি (প্যানিক অ্যাটাক) হতে পারে। শিশুদের মাঝে ইহা বিরল, মহিলাদের এই রোগ বেশি হয়।

    কারণ
    বংশগত কারণ, পারিপার্শ্বিক অবস্থা, মানসিক চাপ, শারীরিক অসুস্থতা, শৈশবে নির্যাতিত হওয়ার ইতিহাস, উদ্বেগ প্রবণ ব্যক্তিত্ব, মস্তিষ্কের জৈবরাসায়নিক গঠন, অ্যালকোহলে আসক্তি ইত্যাদির মিথস্ক্রিয়ায় অথবা যে কোন একটির কারণে উদ্বেগ রোগ হতে পারে।

    চিকিৎসা
    সাধারণত ঔষধ এবং সাইকোথেরাপি (সমন্বিত ভাবে অথবা পৃথকভাবে)- এর মাধ্যমে উদ্বেগ জনিত রোগের চিকিৎসা করা হয়ে থাকে।

    ঔষধ হচ্ছে এন্টিডিপ্রেসেন্টস্- যা স্বল্পমাত্রায় প্রয়োগ করা হয়। এন্টিডিপ্রেসেন্টস্ এর মাঝে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর (SSRI) অধিক কার্যকর। কখনও কখনও স্বল্পমেয়াদী ঘুমের ঔষধ বেনজোডায়াযেপিন (short-acting Benzodiazepine) এবং বিটা ব্লকার (প্রোপানলল, এটিনলল) ইত্যাদি প্রয়োগ করা হয়।

    সাইকোথেরাপির মাঝে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT), বিহেভিয়ার থেরাপি (Exposure and response prevention), কগনিটিভ থেরাপি উল্লেখযোগ্য। এছাড়া ব্রিদিং রিলাক্সেশন, প্রগ্রেসিভ মাসকুলার রিলাক্সেশন, স্লিপ হাইজিন মেনে চলা, মেডিটেশন, সোশ্যাল (পরিবার, বন্ধু, সহকর্মী, প্রতিবেশী) সাপোর্ট ইত্যাদি উদ্বেগ জনিত রোগ চিকিৎসায় বেশ কার্যকর।

    উদ্বেগ জনিত রোগের ধরণ ও তীব্রতা, রোগীর ব্যক্তিত্ব ও আর্থসামাজিক অবস্থা এবং আনুষঙ্গিক শারীরিক ও মানসিক অসুস্থতা ইত্যাদি বিভিন্ন দিক বিবেচনা করে নির্ধারণ করা হয় কাকে কোন পদ্ধতিতে চিকিৎসা দিতে হবে।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযুক্তরাজ্যে মানসিক স্বাস্থ্য সেবায় প্রধানমন্ত্রীর নতুন অঙ্গীকার
    Next Article বিএপি-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
    ডা. সাইফুন নাহার সুমি

    সহকারি অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.