Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » অ্যালজাইমার্সের প্রাথমিক লক্ষণ
    মানসিক স্বাস্থ্য

    অ্যালজাইমার্সের প্রাথমিক লক্ষণ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 12, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বয়সের সঙ্গে সঙ্গে আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। তাছাড়া, মনে রাখার ক্ষেত্রে আমাদের মস্তিষ্কের নির্দিষ্ট একটা ধারণক্ষমতা বা সীমাবদ্ধতা রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানসিক ও স্নায়বিক সমস্যা আমাদের শরীরে বাসা বাঁধে। এই সব মানসিক সমস্যার মধ্যে অ্যালজাইমার্স অন্যতম। আসুন এ বিষয়ে জেনে নেওয়া যাক কী বলছেন ভারতের মনরোগ বিশেষজ্ঞ ড. সুব্রত সাহা।
    স্মৃতিভ্রংশ বা ভুলে যাওয়ার সমস্যা হলেই ডিমেনসিয়া বা অ্যালজাইমার্সের কথাই আমাদের মাথায় আসে। এ ক্ষেত্রে প্রথমেই জেনে নেওয়া ভাল, ডিমেনসিয়া আর অ্যালজাইমার্সের মধ্যে ফারাক কোথায়! যে কোনও মানসিক, স্নায়বিক সমস্যা বা তার লক্ষণ ডিমেনসিয়ার অন্তর্গত। ডিমেনসিয়া আসলে একটি ছাতার মতো। চিকিত্‍সা বিজ্ঞানে এই এক ছাতার নিচে রয়ে অ্যালজাইমার্সের মতো মারাত্মক মানসিক রোগও। হান্টিংটন (এই রোগ মস্তিষ্কের স্নায়বিক কোষকে ক্রমশ নষ্ট করে দেয়। ফলে অকালেই একাধিক মানসিক এবং শারীরিক সমস্যা দ্রুত গতিতে বাড়তে থাকে। এ রোগের কোনও চিকিত্‍সা এখনও পর্যন্ত নেই), পারকিনসন্স বা ক্রুজফেল্ড জেকবের বিরল মানসিক, স্নায়বিক রোগও ডিমেনসিয়ার অন্তর্গত। এবার জেনে নেওয়া যাক অ্যালজাইমার্স সম্পর্কে।
    অ্যালজাইমার্স মূলত এক ধরণের মানসিক রোগ। এই রোগের কারণে বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতিভ্রংশ, চিন্তাভাবনা এবং আচরণে দ্রুত পরিবর্তন বা অসঙ্গতি লক্ষ্য করা যায়। খুব সামান্য বা সাধারণ কিছু লক্ষণ থেকে শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে তা মস্তিষ্কের ক্ষতি করতে থাকে। এক সময়ে রোগীর দৈনন্দিন জীবনেও তা ব্যাঘাত ঘটাতে থাকে। অ্যালজাইমার্সের এমন একটি সূক্ষ্ম লক্ষণ আছে যা অন্যান্য সব লক্ষণের আগেই দেখা দেয়। এ সমস্যাটি আপনার বা আপনার প্রিয়জনের মধ্যে দেখা দিলে আগে ভাগেই সতর্ক হওয়া উচিত।
    কী সেই লক্ষণ? চেনা রাস্তা খুঁজে না পাওয়া। আমরা রাস্তাঘাটে চলাচল করি কীভাবে? কোনও এলাকার কোনও বাড়ি, কোনও দোকান বা ক্লাব, কোনও রিক্সা স্ট্যান্ড ইত্যাদি চিনে রাখি। তার পর সেই চেনা জায়গার ডান দিক বা বাঁ দিকের রাস্তা ধরে গন্তব্যে পৌঁছানো। এভাবেই সাধারনত আমরা কোনও এলাকার একটা মানচিত্র তৈরি করি মাথার ভেতরে। কিন্তু হঠাত যদি এই ক্ষমতা যদি চলে যায়! এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যাবেন তা মনে করতে না পারেন, বা আপনার এলাকার আশেপাশে কী কী এলাকা আছে তা যদি হঠাত করেই ভুলে যান, তাহলে তা অ্যালজাইমার্সের প্রাথমিক একটি লক্ষণ হতে পারে।
    এছাড়া, ধরুন দীর্ঘদিন ধরে কোনও লাল রঙের ফাইলে বা ব্যাগে আপনার যাবতীয় জরুরি নথিপত্র রাখছেন। কিন্তু হঠাত্‍ একদিন দেখলেন কিছুতেই ওই ফাইল বা ব্যাগের রং মনে করতে পারছেন না। ফলে চতুর্দিক হাতড়ে বেড়াতে হচ্ছে প্রয়োজনীয় নথিপত্রের জন্য। এটা অ্যালজাইমার্সের প্রাথমিক একটি লক্ষণ হতে পারে। এছাড়া, চেনা মানুষের নাম ভুলে যাওয়া, বাড়ির দরজা-জানালার দিক ভুলে যাওয়া ইত্যাদি অ্যালজাইমার্সের প্রাথমিক একটি লক্ষণ হতে পারে। অ্যালজাইমার্সের এই লক্ষণটির বিষয়ে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটির এক গবেষণায়।
    ড. সাহা জানান, অনেকেই এ সব কথা শুনে ভয় পেতে পারেন! তবে ভয় পাওয়ার কিছু নেই। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য মনরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে পারেন। অ্যালজাইমার্সের প্রাথমিক পর্যায়ে মনরোগ বিশেষজ্ঞের পরামর্শ মেনে চললে উপকার পাওয়া যায়।
    এবার প্রশ্ন হল, কখন মনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত?
    বয়স ৪০ বছর পেরনোর পর ব্যক্তিত্বে কোনও অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলে বা দৈনন্দিন কাজের মধ্যে অত্যন্ত সাধারণ বিষয়গুলো ভুলে যাওয়ার মতো মনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
    এছাড়া, বয়স ৬০ বছর পেরনোর পর নাম ভুলে যাওয়া, ঠিকানা ভুলে যাওয়া ইত্যাদি পরিবর্তন লক্ষ্য করলে মনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
    প্রাথমিক পর্যায়ে অ্যালজাইমার্সের চিকিত্‍সায় কী করবেন?
    ড. সাহা জানান, অ্যালজাইমার্সে আক্রান্ত রোগীর প্রতিদিন খবরের কাগজ পড়ার অভ্যাস করতে হবে। খবরের কাগজের একেবারে উপরের অংশ অর্থাৎ, কাগজের দিন, তারিখ ইত্যাদি থেকে পড়া শুরু করতে হবে। এছাড়া, রঙিন ছবি, সংখ্যা বা ছোট ছোট নানা প্রশ্ন-উত্তরের বই পড়ার অভ্যাস করতে হবে। স্মৃতিশক্তিকে ধারালো করতে পারে, এমন ধাঁধা বা ছোট ছোট অঙ্ক অভ্যাস করতে হবে নিয়মিত। এর সঙ্গে সঙ্গে রোগীর পরিস্থিতি অনুযায়ী মনরোগ বিশেষজ্ঞের পরামর্শ মেনে ওষুধপত্র খেতে পারলে অ্যালজাইমার্সের অগ্রগতি ঠেকিয়ে রাখা সম্ভব।
    সূত্র: জি নিউজ

    অ্যালজাইমার্স স্নায়বিক সমস্যা স্মৃতিশক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleইন্টারেস্টিং মানুষ হতে হলে কী করবেন
    Next Article ফেসবুকের চাইতেও ইনস্টাগ্রাম বেশি বিষণ্ণতা বাড়ায় !
    মনের খবর ডেস্ক

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

    December 30, 2023

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.