Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ‘আত্মহত্যা ঠেকাতে’ ঢাবিতে ট্যুরের ওপর নিষেধাজ্ঞা
    কার্যক্রম

    ‘আত্মহত্যা ঠেকাতে’ ঢাবিতে ট্যুরের ওপর নিষেধাজ্ঞা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 27, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কোনো শিক্ষক ছাড়া দলগতভাবে শিক্ষাসফর বা ভ্রমণে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সেই ব্যাচের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশ দেওয়া হয়েছে। ‘আত্মহত্যা ঠেকাতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগের চেয়ারপারসন ফাজরীন হুদা।
    ১৫ নভেম্বর বিভাগের একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিভাগের নোটিশে জানানো হয়। নোটিশে বলা হয়েছে, কোনো ক্লাস গ্রুপ ট্যুর করলে অবশ্যই বিভাগীয় প্রধানের কাছে লিখিত দরখাস্ত দিয়ে অনুমতি নিতে হবে এবং এ ধরনের ট্যুরে বিভাগের কোনো শিক্ষক-শিক্ষিকাকে সঙ্গে নিতে হবে। এসব নিয়ম ভঙ্গ করলে ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
    বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সুশীল মালাকার নামের এক শিক্ষার্থী প্রশ্ন তুলেছেন, ‘এ রকমটি যদি হয়, তাহলে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনি কেমন বোধ করবেন? আমরা কি প্রাইমারিতে পড়ি? দিন দিন আমাদের বিশ্ববিদ্যালয়টা কি কিন্ডারগার্টেন হয়ে যাচ্ছে না? ‘
    নোটিশের এই বক্তব্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা হিসেবে দেখছেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ছাত্র এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ-মার্কসবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী। তিনি বলছেন, বিশ্ববিদ্যালয়-পড়ুয়া একজন শিক্ষার্থী নিজের দায়িত্ব নিতে সক্ষম। একাডেমিক জীবনের বাইরেও শেখার যে পরিসর আছে, এই ধরনের অজুহাতে তাদের সেখান থেকে বিচ্ছিন্ন করা ঠিক নয়।
    বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারপারসন ফাজরীন হুদা প্রথম আলোকে বলেন, ‘মেয়েরা পরিবারকে না জানিয়ে বিভিন্ন ট্যুরে যাচ্ছে। কোনো দুর্ঘটনা যদি ঘটে, তার দায় আমরা কেন নেব? তারা যদি ব্যক্তিগত ট্যুরে যায়, তাহলে বিভাগের নাম ব্যবহার করতে পারবে না এবং ফেসবুকে ছবি দিতে পারবে না। কিছু কাপল কক্সবাজার গিয়ে একসঙ্গে থেকেছে, মদ্যপান করেছে এবং দুর্ঘটনা ঘটেছে। এসবের দায় আমরা নেব না। আমাদের বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের নাম বা পরিচয় ব্যবহার করতে হলে প্রথমত বিভাগীয় প্রধানের অনুমতি নিতে হবে এবং দ্বিতীয়ত কোনো শিক্ষককে সঙ্গে নিয়ে যেতে হবে। অন্যথায় এটা কোনো শিক্ষাসফর হবে না।’
    ফাজরীন হুদা বলেন, ‘সম্প্রতি আমাদের বিভাগের এক ছাত্রী আত্মহত্যা করেছে। আত্মহত্যা ঠেকাতেই এই সিদ্ধান্ত। শিক্ষার্থীরা ব্যক্তিগত ট্যুরে যাক, এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এ ধরনের ট্যুরে গেলে তারা বিভাগের নাম ব্যবহার করতে পারবে না এবং ফেসবুকে ছবি দিতে পারবে না৷ সামাজিক মূল্যবোধের সীমাহীন অবক্ষয় আমরা সহ্য করব না ৷ কয়েকজন অভিভাবক আমার কাছে এসেছিলেন ৷ মায়েরা জানেনই না, এসব ট্যুরে শিক্ষকেরা যান না ৷ প্রত্যেকটি মেয়ের বাসায় ফোন করে আমি বিষয়টি বলব ৷ আমাদের প্রক্টরের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে ৷ ‘
    উল্লেখ্য, ১২ নভেম্বর এই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাহমিদা রেজা সিলভী কম বয়সে বিয়ে ও পরে প্রেমঘটিত সম্পর্কের টানাপোড়েন থেকে ‘আত্মহত্যা’ করেন ৷
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলছেন, শিক্ষার্থীদের কল্যাণ ও তাদের সহযোগিতার চিন্তা মাথায় রেখেই এগুলো করা হচ্ছে ৷

    আত্মহত্যা ট্যুর ঢাবি নিষেধাজ্ঞা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকেনিয়াতে আত্মহত্যার চেষ্টা করলেই হয় কারাদণ্ড বা জরিমানা
    Next Article মানসিক রোগ নিয়ে কিছু ভুল ধারণা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.