Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আত্মহত্যা ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে কাউন্সেলিং
    কার্যক্রম

    আত্মহত্যা ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে কাউন্সেলিং

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 20, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আত্মহত্যা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আত্মহত্যা ও ইনজুরি প্রতিরোধ করতে কাউন্সেলিং সেবা বাধ্যতামূলক করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি জাতীয় নীতি প্রণয়ন করা হবে। যেখানে এ সংক্রান্ত করণীয় যাবতীয় নির্দেশনা দেয়া থাকবে এবং তা অনুসরণ করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষজ্ঞের উপস্থিতিতে নিয়মিত কাউন্সেলিং কার্যক্রমের আয়োজন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে।
    রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর (১৫) কাছে পরীক্ষা হলে মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় গত বছরের ৩ ডিসেম্বর বাবা-মাকে বিদ্যালয়ে ডেকে ‘অপমান’ করেন শিক্ষকরা। পরে লজ্জা এবং ক্ষোভে আত্মহত্যা করে অরিত্রি। আত্মহত্যা ওই ঘটনাকে হাইকোর্টের দুই বিচারক হৃদয়বিদারক ও বাজে দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন।
    ওই ঘটনার পর টনক নড়ে ওঠে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের। পরে নিজ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের শিক্ষকদের সহায়তায় বেইলি রোডের মূল ক্যাম্পাস অডিটরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের কাউন্সেলিং কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে এ প্রতিষ্ঠানের সকল শাখাতেও কাউন্সেলিং করানো হয়। প্রতিমাসে একবার করে শিক্ষক-শিক্ষার্থীদের কাউন্সেলিং করানো হবে বলে জানান পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম আশরাফ তালুকদার।
    সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আত্মহত্যা ও বিভিন্ন ঝুঁকি এড়িয়ে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এবং নিরাপদ রাখতে আদালত থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষজ্ঞের মাধ্যমে নিয়মিত শিক্ষক-শিক্ষার্থীদের কাউন্সেলিং করানোর নির্দেশনা দেয়া হয়েছে। তার ভিত্তিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক কাউন্সেলিং করানো সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
    শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যা ও সকল ধরনের ইনজুরি প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কাউন্সেলিং সেবা দেয়া হবে। এ লক্ষ্যে জাতীয় নীতি প্রণয়ন করা হবে। এ নীতি প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে ৫/৬ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। কমিটিতে আইনজীবী, মনোবিজ্ঞানী, ডাক্তার, জাতীয় পর্যায়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সদস্য করা হবে।

    মানসিক স্বাস্থ্যের সব খবর নিয়ে ‘মনের খবর’ জানুয়ারি সংখ্যা এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। আজই সংগ্রহ করে নিন আপনার কপিটি।

    তারা আরও জানান, কমিটির সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে গত ৭ জানুয়ারি উপ-সচিব আনোয়ারুল হকের স্বাক্ষরিত সংশ্লিষ্ট বিভাগ-দফতর ও প্রতিষ্ঠানে কমিটির সদস্য মনোনয়ন করতে চিঠি দেয়া হয়েছে।
    এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সালমা জাহান জাগো নিউজকে বলেন, আদালতের নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যমাত্রা নিয়ে একটি কমিটি গঠন করা হবে। ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিভাগে চিঠি দিয়ে প্রতিনিধি চেয়েছি। প্রতিনিধি নির্বাচন করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যে একটি কমিটি গঠন করা হবে।
    তিনি আরও বলেন, কমিটির সদস্যরা এ সংক্রান্ত একটি খসড়া জাতীয় নীতি প্রণয়ন করবে। পরবর্তীতে সেটি শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেবে। এরপর একটি প্রজ্ঞপন জারি করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটি বাস্তবায়নের শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হবে।
    সূত্র: জাগো নিউজ

    আত্মহত্যা কাউন্সেলিং মনের খবর শিক্ষা প্রতিষ্ঠান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিশেষ ব্যক্তিদের পুনর্বাসনের তহবিল সংগ্রহে সিআরপি’র হাঁটা কর্মসূচি
    Next Article যে কারণে মানুষ বিশেষ কারও প্রতি আকৃষ্ট হয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.