Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আত্মহত্যা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
    কার্যক্রম

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আত্মহত্যা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

    Moner KhaborBy Moner KhaborMarch 6, 2025Updated:March 6, 2025No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আত্মহত্যা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাংলাদেশে মঞ্চ ও পর্দায় কর্মরত চলচ্চিত্র নির্মাতা এবং অন্যান্য সংশ্লিষ্টদের জন্য আত্মহত্যা প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত এ কর্মশালাটি আয়োজন করা হয়।

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সৌজন্যে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান, অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন, অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, ডা. মুনতাসীর মারুফ, ডা. মো. তৈয়বুর রহমান রয়েল , ডা. মো. রাহেনুল ইসলাম সহ অন্যান্য চিকিৎসক ও বিনোদন জগতের কলাকুশলীরা।

    সামাজিক সীমাবদ্ধতা দূর করে আত্মহত্যা প্রতিরোধের আহ্বান জানিয়ে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ‘আত্মহত্যা: বাংলাদেশের দৃষ্টিভঙ্গি’ বিষয়ে উপস্থাপনা করেন ডা. মুনতাসীর মারুফ। তিনি আত্মহত্যা-সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, “ইচ্ছে করে নিজের ক্ষতি করাই হলো একটি গুরুতর সমস্যা। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩,০০০ মানুষ আত্মহত্যা করে, যা প্রতি লাখে ৭-৮ জন। বেশিরভাগ আত্মহত্যার কারণই কোনো না কোনো মানসিক রোগ।”

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আত্মহত্যা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

    আত্মহত্যা প্রতিরোধের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন বলেন, “আত্মহত্যা যে একটি অপরাধ, সেটি মানুষের মাঝে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

    অনুষ্ঠানে লেখক ও সাংবাদিক সাইফুল্লাহ রিয়াদ ‘আত্মহত্যা প্রতিরোধ: চলচ্চিত্র নির্মাতা এবং মঞ্চ ও পর্দায় কর্মরতদের জন্য একটি সম্পদ’ শীর্ষক উপস্থাপনা করেন।

    কর্মশালার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে আলোচনা করেন এবং আত্মহত্যা প্রতিরোধে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

    সকলকে একসঙ্গে আত্মহত্যা প্রতিরোধে কাজ করার আহ্বান জানিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান সমাপনী বক্তব্যে চলচ্চিত্র নির্মাতা ও সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, “চিত্রনাট্যের প্রয়োজনে আত্মহত্যার দৃশ্য এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে কেউ এটিকে ইতিবাচক হিসেবে গ্রহণ না করে।”জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আত্মহত্যা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

    এই কর্মশালার মাধ্যমে বাংলাদেশে মঞ্চ ও পর্দায় কর্মরত চলচ্চিত্র নির্মাতা এবং অন্যান্য সংশ্লিষ্টদের মধ্যে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

    আরও পড়ুন-  ভোলার মনপুরা উপজেলায় বিএপি’র মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন

    জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
    Next Article আমি মেয়েদের প্রতি আকৃষ্ট নই, বরং ছেলেদের প্রতি সেক্সুয়ালি আকর্ষণ অনুভব করি
    Moner Khabor

    Related Posts

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 2025

    NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    April 23, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.