Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 16
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আন্ডার গ্রাজুয়েশন কারিকুলামে সাইকিয়াট্রিকে গুরত্ব দেওয়ার দাবী
    কার্যক্রম

    আন্ডার গ্রাজুয়েশন কারিকুলামে সাইকিয়াট্রিকে গুরত্ব দেওয়ার দাবী

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 27, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মেডিকেল শিক্ষা ব্যবস্থায় আন্ডার গ্রাজুয়েশন পর্যায়ে পাঠ্য কারিকুলামে সাইকিয়াট্রি বিষয়টিকে গুরুত্বের সাথে আরো বেশি পরিমানে অর্ন্তভূক্ত করার প্রতি জোর দিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞরা।
    মানসিক  স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন ও অনলাইন পোর্টাল মনের খবর  আয়োজিত  চট্রগ্রামে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বক্তারা এবিষয়ে অভিমত দেন।
    এ সময়ে তারা দেশে শিক্ষা এবং পেশা হিসেবে সাইকিয়াট্রি এর বর্তমান অবস্থা, সংকট, সম্ভাবনা নিয়েও বিশদ আলোচনা করেন।
    আজ ২৭ ডিসেম্বর চট্রগ্রামে নিজাম রোডে অবস্থিত হোটেল দ্যা পেনিনসুলা এর কনফারেন্স রুমে Psychiatry with Early Career Physicians শীর্ষক  এ গোলটেবিল আলোচনা  অনুষ্ঠিত হয়।
    আলোচনায় চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয় এবং উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। প্রবন্ধ চারটি উপস্থাপনন করেন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর ফেস-বি রেসিডেন্ট (ইন্টার্নাল মেডিসিন) ডা. মৃণাল সাহা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা এর ফেস-বি রেসিডেন্ট(সাইকিয়াট্রি) ডা. তৈয়বুর রহমান রয়েল, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল এর সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ, চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর অ্যানাটমি বিভাগের প্রভাষক ডা. পঞ্চানন আর্চায্য।
    সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও মনের খবর সম্পাদক অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।
    তিনি অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছাসহ আলোচনায় তরুণ এবং শিক্ষানবীশ চিকিৎসকদেরদের বেশি বেশি প্রশ্ন করার আহ্বান জানান।
    ডা. মৃণাল সাহা তার Career Planing  বিষয়ক প্রবন্ধে কেস হিস্টোরির মাধ্যমে দেশে মেডিকেল শিক্ষার্থীদের বর্তমান অবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
    তিনি বলেন, পোস্ট গ্রাজুয়েশন পর্যায়ে এসে মেডিকেলেরে অন্যান্য শাখার মত সাইকিয়াট্রি বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহটা কম দেখা যায়। এক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের আগ্রহটা মূলত নিজেদের ইচ্ছার চেয়ে মানুষের কথায় বেশি প্রভাবিত হয় বলে উল্লেখ করেন। তিনি সাইকিয়াট্রি বিষয়ের উচ্চতর ডিগ্রী নেওয়ার বিস্তারিত সুযোগ এবং কর্মক্ষেত্র নিয়েও আলোচনা করেন। 
    Psychiatry in Early Career Physicians বিষয়ক প্রবন্ধে ডা. তৈয়বুর রহমান রয়েল বলেন, সমাজের মানুষরা চিকিৎসকদের নিয়ে ভাবে যে তাদের আয় অনেক বেশি। কিন্তু আসলে তারা অন্যান্য সরকারি চাকুরিজীবীদের তুলনায় চিকিৎসকরা অনেক বেশি সুবিধা বঞ্চিত। তাদেরকে অনেক বেশি মানসিক চাপ সহ্য করতে হয়। এমনকি অনেক সময় রোগীর স্বজনদের দ্বারা শারীরিক নিগ্রহেরও স্বীকার হতে হয়।

    ডা. সৃজনী আহমেদ তার Psychiatry in Day to Day Practise বিষয়ক প্রবন্ধে প্রতিদিন কী কী ধরনের রোগী আসে বা আসতে পারে সে সম্পর্কিত আলোচনা ছাড়াও বিভিন্ন ধরনের মানসিক রোগ ও তার চিকিৎসা ও ঔষধ নিয়ে আলোচনা করেন। 
    তিনি বলেন, আত্মহত্যা প্রতিরোধে রোগীদের বিষণ্ণতা দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মানসিক যেসব মানসিক রোগীরা আসেন তাদের অনেকেই শারীরিক কারণে মানসিকভাবে আক্রান্ত থাকেন তাই এবিষয়ে যত্নের সাথে পরীক্ষা নিরীক্ষা ও সংশ্লিষ্ট অন্যান্য শাখার চিকিৎসকদের সাথে সমন্বয়ের গুরুত্বও তুলে ধরেন।
    Psychiatry : Facts & Myths বিষয়ক প্রবন্ধে ডা. পঞ্চানন আর্চায্য সাইকিয়াট্রি, সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, প্যারা সাইকোলজি বিষয়ের বিস্তারিত বর্ণনা করেন।
    তিনি মানসিক রোগের চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে প্রচলিত ভুল ধারণা ও বাস্তবতা নিয়ে আলোকপাত করেন।
    রোগ নির্ণয় ও প্রেসক্রিপশনের ক্ষেত্রে চিকিৎসকদের আরো বেশি সতর্ক  হতে হবে বলেন। এছাড়া আবেগপ্রবণ না হয়ে চিকিৎসকদের সবকিছু বিজ্ঞান সম্মত ভাবে করার আহ্বান জানান।

    উন্মুক্ত আলোচনা পর্বে মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিতসকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
    এছাড়া বক্তৃতা রাখেন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর সাইকিয়াট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মহিউদিদ্দন শিকদার, ইউএসটিসি এর অধ্যাপক ডা. শফিউল হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, একই বিভাগের কনসালটেন্ট এসএম আতিকুর রহমান, পাল্টফর্ম এর অন্যতম সংগঠক ডা. মুহীব নীরব প্রমুখ।

    প্রত্যেক বক্তাই মেডিকেল কারিকুলামে সাইকিয়াট্রি বিষয়টিকে আরো জোরদার করার আহ্বান জানান। এ প্রসঙ্গে অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব জানান, বিষয়টি নিয়ে সাইকিয়াট্রিস্টদের সংগঠন বিএপি জোরেসোরে কাজ করছে।
    মনের খবর এর সাথে সহযোগী হিসেবে সভাটি আয়োজনে সহযোগিতা করে চিকিৎসকদের দাবী আদায়ের ঐক্য প্লাটফর্ম।
    মনের খবর এর নিয়মিত এ আয়োজনে বৈজ্ঞানিক সহযোগী হিসেবে রয়েছে ইনসেপ্টা ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

    মানসিক স্বাস্থ্যের সব খবর নিয়ে ‘মনের খবর’ জানুয়ারি সংখ্যা এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। আজই সংগ্রহ করে নিন আপনার কপিটি।

    আন্ডার গ্রাজুয়েশন কারিকুলাম চিকিৎসক মনের খবর সাইকিয়াট্রি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleচট্রগ্রামে শুরু হচ্ছে মনের খবর এর গোলটেবিল বৈঠক
    Next Article বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাচ্ছেন অধ্যাপক ডা. মোহিত কামাল
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.