Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমি ইন্ট্রোভার্ট- এজন্য কেউ কেউ বলে বলদ
    মন প্রতিদিন

    আমি ইন্ট্রোভার্ট- এজন্য কেউ কেউ বলে বলদ

    Moner KhaborBy Moner KhaborNovember 5, 2024Updated:November 5, 2024No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    চিঠি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, প্রাধান্য দেবার এখনই সময়

    সমস্যা-আসসালামু আলাইকুম. আমি মনের খবরের নিয়মিত পাঠক। আস্থার এই প্লাটফর্মে আমার আজকের প্রশ্ন হলো: আমার মানসিক কষ্ট, মনের কষ্ট; যেগুলো মূলত কোনো না কোনো মেন্টাল ডিজঅর্ডারের লক্ষণ। এসব যদি বন্ধু, বান্ধব, কাছের আত্মীয় স্বজনদের বলি- তাহলে ওরা সুযোগ মতো আমাকে খোঁটা দেয়।  কোনো বন্ধু রাগের মাথায় বলে- তুই তো পাগল, তুই কী এমনি এমনি মানসিক ডাক্তার দেখাও। পরিবারের লোকজন অনেক কিছু আমাকে এড়িয়ে চলে। আমি ইন্ট্রোভার্ট- এজন্য কেউ কেউ বলে বলদ। মন হালকা করার জন্য, সহায়তার আশায় কাছের লোকজনের সাথে কষ্টগুলো শেয়ার করি। একদিন তো একজন সিনিয়র ভাই, বলেই দিলো- তুই যে পাগল তা সবার কাছে শুনেছি। এখন আমি কী করতে পারি? পরামর্শ দিন, প্লিজ। আমি কী মনোকষ্টগুলো কাউকে বলবো না? সবাই তো বিশ্বাস ভঙ্গ করেছে। এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে- মায়ের সাথে সমস্যার কথা বললেও, মনে হয়- বলা ঠিক হয়নি; ভুল করে ফেলেছি। আমি যেকোনো বিষয়ে এখন কথা বললেই মনে হয়, সব ভুল বলেছি। কথা বলাই উচিত হয়নি। আমাকে সহায়তা করুন, প্লিজ। মনোচিকিৎসক আমাকে বলেছে আপনার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এজন্য কয়েকবার কাউন্সেলিংও করিয়েছি।

    – নাম প্রকাশে অনিচ্ছুক

     

    পরামর্শ –প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হলো, আপনি নিজে নিজে বুঝতে পেরেছেন, এটি খুবই ভালো বিষয়। যখন কেউ নিজে নিজে বুঝতে পারে যে এটি একটি সমস্যা, তখন তার সমাধানের পথও অনেক সহজ হয়ে যায়। বেশিরভাগ মানুষই বুঝতে চায় না যে এটি একটি মানসিক সমস্যা। আপনি প্রথমেই বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেছেন, যেগুলো মেন্টাল ডিজঅর্ডারের কারণে হয়ে থাকে।

    প্রথমত, রোগ এবং রোগের চিকিৎসা সম্পর্কে আপনার মধ্যে যে গ্রহণযোগ্যতা ও সচেতনতা তৈরি হয়েছে, সেটি খুবই ইতিবাচক। দ্বিতীয়ত, সহজভাবে বলতে গেলে, আপনি যদি ভাত খান তাহলেই আপনার পেট ভরবে, আর যদি না খান তাহলে পেট ভরবে না। পাশের মানুষ কী খেলো বা কী বললো, সেটি আপনার জন্য জরুরি নয়।

    আপনার আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব খারাপ কথা বললে সেই কথার ভিত্তিতে আপনি যদি সময়মতো আপনার উপকার যথাযথভাবে না নেন, যদি সঠিকভাবে চিকিৎসা না করান এবং আপনার সুস্থতা নিশ্চিত না করেন, তাহলে ক্ষতিটা হবে আপনারই। সুতরাং, কে কী বললো বা কী করলো, সেদিকে আপনার লক্ষ্য করার কোনো প্রয়োজন নেই।

    যদি বিষয়টি এমন হয় যে রোগের কারণে আপনার মন খারাপ হচ্ছে, তাহলে চিকিৎসা করলেই আপনার মন খারাপ কমে যাবে। চিকিৎসার মধ্যে থাকলেই আপনার মন খারাপ কমবে। আপনি তখন নিজেই বুঝতে পারবেন কখন মন খারাপ হচ্ছে, এবং কী করলে আপনি সেই মন খারাপ থেকে মুক্তি পেতে পারেন এবং অন্যান্য সমস্যাগুলো থেকে সুস্থ থাকতে পারেন।

    সুতরাং, প্রথমে আপনাকে চিকিৎসার আওতায় থাকতে হবে। এটি খুবই ভালো যে আপনি সমস্যাটি বুঝতে পেরেছেন। অন্যদের কথা একেবারেই ভাববেন না। অন্যদের কথা যদি আপনি এইভাবে চিন্তা করেন যে আপনার মন খারাপ রয়ে গেলো এবং আপনার সমস্যাগুলো রয়ে গেলো, তাহলে মানুষ আপনাকে নিয়ে এসব কথা বলবে, যা আপনি উল্লেখ করেছেন। কিন্তু, চিকিৎসার মাধ্যমে যদি আপনি সুস্থ হয়ে যান, তাহলে আর কেউ কিছু বলার সুযোগ পাবে না।

    তাই, দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার কাছাকাছি কোনো মেডিক্যাল বা মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে সরাসরি দেখা করুন। যদি আর্থিক সমস্যা হয়, তাহলে সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করুন, কারণ প্রাইভেট চেম্বারে অর্থ একটু বেশি খরচ হয়, এটি স্বাভাবিক। আমি আপনাকে অনুরোধ করবো, যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় আসা আপনার জন্য ভালো হবে। সবকিছুরই চিকিৎসা রয়েছে, সুতরাং চিকিৎসাটি যথাযথভাবে নিন।

    আপনাকে “মনের খবর” এর সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। “মনের খবর” এর একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা সবসময়ই আপনাকে পাশে চাই। আমাদের যে কোনো বিষয়ে আপনার পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন।

    পরামর্শ দিয়েছেন-
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    চেয়ারম্যান (এক্স)– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
    কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বিএসএমএমিউ।

    চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
    মগবাজার রেইল গেইট।
    নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
    (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
    চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০

    সম্পাদক, মনের খবর
    সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন – Prof. Dr. Shalahuddin Qusar Biplob
    • জেনে নিন মানসিক চাপ মোকাবেলায় গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য পদ্ধতি-

    Magazine site ads

    আরো পড়ুন-

    • আমার সব সময় দুশ্চিন্তা মাথায় আসে, বর্তমানে আমি কোন স্বাভাবিক মানুষের মধ্যে নেই
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব মন প্রতিদিন মনের খবর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসাইকোথেরাপি কী, কখন প্রয়োজন?
    Next Article যৌন সমস্যা কেন মানসিক স্বাস্থ্যের অংশ?
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.