Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমি প্রচন্ড বাস্তববাদী মানুষ: অভিনয় শিল্পী দীপা খন্দকার
    তারকার মন

    আমি প্রচন্ড বাস্তববাদী মানুষ: অভিনয় শিল্পী দীপা খন্দকার

    মুহাম্মদ এ মামুনBy মুহাম্মদ এ মামুনDecember 16, 2016No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro]ছোটপর্দার মিষ্টিমুখ তিনি। অভিনয়, নাচ, মডেলিং এই তিনটিতেই রয়েছে তাঁর সফল বিচরণ। প্রায় এক যুগ ধরে ছোটপর্দায় সফল বিচরণ তাঁর। নিজেকে ভীষণ বাস্তববাদী ভাবেন তিনি। ভালোবাসেন ঘুরে বেড়াতে। তিনি দীপা খন্দকার। মনেরখবর পাঠকের মুখোমুখি হয়ে এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, জীবনের কথা, স্বপ্নের কথা, ভালোলাগার কথা, ইচ্ছের কথা। কথা বলেছেন মুহাম্মদ মামুন। [/int-intro]
    [int-qs]কেমন আছেন?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]ভালো আছি।[/int-ans]
    [int-qs]ভালো থাকতে কী করেন?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]ভালো থাকতে অনেক কিছু করি অথবা বলা যায় অনেক কিছু চেষ্টা করি ভালো থাকার জন্য। [/int-ans]
    [int-quote]স্মৃতি আমার কাছে মধুর। পুরনো স্মৃতিগুলো আমার কাছে পুরনো ছবির অ্যালবামের মতো, পাতা উল্টিয়ে উল্টিয়ে অতীতের ছবিগুলো দেখা।[/int-quote]
    [int-qs]মন খারাপ হয়?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]মানুষ যেহেতু মন খারাপ তো হবেই।[/int-ans]
    [int-qs]মন খারাপ হলে কী করেন?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]মন খারাপ হলে ব্যস্ত থাকার চেষ্টা করি। মুভি দেখি, বাচ্চাদের সাথে সময় কাটাই, রান্না করি।[/int-ans]
    [int-qs]রাগ হয়?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]হ্যাঁ হয়।[/int-ans]
    [int-qs]রাগ হলে কী করেন?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]রাগ হলে কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করি তারপর রাগ চলে যায়।[/int-ans]
    [int-qs]আপনা থেকেই রাগ চলে যায় ?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]না ঠিক তা না, কিছুক্ষণ চেঁচামেচি করার পর মনেহয় যে না তার দরকার ছিল না। তখন চিন্তা করি এটি নিয়ন্ত্রণ করতে হবে। দেখা যায় কখনও বাইরে ঘুরে আসলে রাগ কিছুটা উপশম হয়। আর আগে যেটা করতাম তা হলো রিক্সা করে বন্ধুদের বাসায় চলে যেতাম, সেখানে ৩/৪ ঘন্টা কাটিয়ে তারপর ফিরতাম। এটি আমার রাগ নিয়ন্ত্রণে অনেক কাজে দিতো।[/int-ans]
    [int-qs]হিংসা হয়?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]হ্যাঁ হয়, তবে তার মাত্রা বেশ কম। হিংসা ব্যাপারটিকে আমি দমন করতে পারি।[/int-ans]
    [int-qs]কীভাবে হিংসার দমন করেন?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]কখনও হয়তো মনে আসে যে তার এটা হয়েছে আমার কেন হচ্ছে না, সে এটা পারছে আমি কেন পারছি না। তখন ভাবতে থাকি আমার জন্য যতটুকু ছিল ততটুকুই আমার হয়েছে। তাছাড়া আরেকটি জিনিষ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘যে যেভাবে থাকতে চায় সে সেভাবেই থাকে।’ এ বিশ্বাসটি আমার হিংসা দমনে সহায়তা করে।[/int-ans]
    [int-qs]স্বপ্ন দেখেন?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]দেখি তবে খুব কম। আমি প্রচন্ড বাস্তববাদী মানুষ।[/int-ans]
    [int-qs]আপনার দেখা সেই কম স্বপ্নগুলো কেমন?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]সে কম স্বপ্নগুলোও ছোটখাটো। যেমন, একটু বেড়াতে যাবো, একটু ভালো থাকবো। এতটুকুই আমার স্বপ্ন।
    [/int-ans]
    [int-qs]একটি ইচ্ছে পূরণের কথা বললে আপনি আপনার জন্য কোনটা চাইবেন?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]আমি ঘুরে বেড়াতে ভালোবাসি। আমি চাইবো সপরিবারে ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর সুযোগ পেতে।[/int-ans]
    [int-qs]স্মৃতিকাতরতা আছে?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]অনেক।[/int-ans]
    [int-qs]কোন স্মৃতি আপনাকে বেশি কাতর করে?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]স্মৃতি আমার কাছে মধুর। পুরনো স্মৃতিগুলো আমার কাছে পুরনো ছবির অ্যালবামের মতো, পাতা উল্টিয়ে উল্টিয়ে অতীতের ছবিগুলো দেখা।[/int-ans]
    [int-qs]অভিনয় শিল্পী না হলে কি হতেন?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]ছোটবেলায় অভিভাবকরা চাইতেন ডাক্তার ইঞ্জিনিয়ার হই। তবে যেহেতু ছোটবেলা থেকেই আমার বাবা ছিলেন না, সেহেতু ডাক্তার ইঞ্জিনিয়ারিং-এর মতো লম্বা সময় পড়াশুনা আমার জন্য নয়, আমাকে শর্টকাটে একটা প্রফেশণে ঢুকে যেতে হবে। তারপর আমি বিমানের কেবিন ক্রু হিসেবে জয়েন করি এবং সেখানে কাজ করতে করতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। অভিনয় শিল্পী না হলে হয়তো কেবিন ক্রু হিসেবেই থেকে যেতাম। [/int-ans]
    [int-qs]খ্যাতি থাকলে খ্যাতির কিছু বিড়ম্বনাও থাকে। আপনার ক্ষেত্রে বিড়ম্বনাটা কেমন?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]পরিচিতির বিড়ম্বনাটাকে আমি পজেটিভ ভাবেই নেই। মানুষ আমাকে চেনে জানে বলেই তো এ বিড়ম্বনাটুকুতে পড়তে হয়। [/int-ans]
    [int-qs]আপনার কাছে জীবনের মানে কী?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]আমার কাছে জীবনের মানে হচ্ছে সময় কাটানো অথবা বয়সটা পার করে দেয়া। [/int-ans]
    [int-qs]যাপিত জীবনের সময়গুলো কেমন কাটছে?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]ভালোমন্দ মিলিয়েই জীবন। আমার ক্ষেত্রে বলবো ভালোর ভাগটাই বেশি, মন্দের ভাগটা খুবই কম। সে হিসেবে বলবো ভালোই কাটছে জীবন।[/int-ans]
    [int-qs]আরেকটা জীবন পেলে কী করবেন?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]আরেকটা জীবন পেলে এ জীবনে যা কিছু করা সম্ভব হয়ে উঠেনি সেগুলো করার চেষ্টা করব। তবে সবচাইতে বেশি যা চাইবো তা হলো একজন বাবা পেতে। যেহেতু আমার খুব কম বয়সে বাবাকে হারিয়েছি তাই বাবার অভাবটা অনেক বেশি বোধ করি।
    [/int-ans]
    [int-img name=””]https://beta.monerkhabor.com/wp-content/uploads/2016/12/deepa-khandakar-2.jpg[/int-img]
    [int-qs]অভিনয়ের সময় চরিত্রের সাথে নিজের মানসিক অবস্থা মিলিয়ে নেন কীভাবে?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]শুধু আমার ক্ষেত্রে নয় এটা বোধহয় সব অভিনয়শিল্পীরই একই অবস্থা আর তা হলো, ক্যামেরার সামনে যখন আমরা দাঁড়াই তখন আর নিজের বলে কিছু থাকে না, সেই চরিত্রের একজন হয়ে যাই।[/int-ans]
    [int-qs]সবারই নিজের সমাজ নিয়ে অল্পবিস্তর ভাবনা থাকে। এক্ষেত্রে আপনার ভাবনাটি কি?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]সমাজ নিয়ে আমার যে স্বপ্ন সেটি হলো প্রতিটি মানুষ সৎভাবে ঠিকমতো তার নিজের কাজটুকু করুক।[/int-ans]
    [int-qs]পাঠকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি?[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]পাঠকদের উদ্দেশ্যে বলবো সবাই আপনারা আপনাদের পাশের মানুষদের নিয়ে ভালো থাকুন। বিশেষ করে বাচ্চাদের প্রতি সবাই আরো বেশি দায়িত্ত্বশীল হোন। [/int-ans]
    [int-qs]ধন্যবাদ আপনাকে মনেরখবর পাঠকদের আপনার মনের খবর জানানোর জন্য।[/int-qs]
    [int-ans name=”দীপা খন্দকার”]ধন্যবাদ আপনাকেও।[/int-ans]

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনিউরোসিস
    Next Article এক নাগাড়ে অনেক্ষণ ধরে বসে থাকতে হয় এমনতরো ব্যবসায়ীদের মধ্যে এ রোগের বিস্তৃতি দেখা যায়
    মুহাম্মদ এ মামুন

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.