Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমি মাদকমুক্ত স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই
    প্রশ্ন-উত্তর

    আমি মাদকমুক্ত স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই

    Moner KhaborBy Moner KhaborFebruary 8, 2024Updated:September 1, 2024No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমার বয়স ২৩ বছর। আমি অনার্স ৩য় বর্ষের ছাত্র। ১ম বর্ষের মাঝামাঝি বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা সেবন শুরু করি। প্রথমে মাঝে মাঝে এবং ১/২ টাতে সীমাবদ্ধ ছিল। কিছুদিন পর নিয়মিত এবং পরিমাণে বেড়ে ৮/১০টা হয়ে যায়। আমার স্বাভাবিক জীবনযাত্রায় পরিবর্তন আসে; যেমন, ভাত খেতে না চাওয়া, রাত জেগে থাকা, দিনে ঘুমানো ইত্যাদি। এসব অনিয়মের কারণে আমার মা—বাবা বিষয়টি টের পেয়ে যায় এবং আমাকে বকাবকি করে। আমি বিষয়টি অস্বীকার করে রাগারাগি করি, ভাঙচুর করি। পরবর্তিতে তারা গোপনে আমার চিকিৎসার ব্যবস্থা করেন। ৪—৩—২০১৫ থেকে ১—৬—২০১৫ এই ৩ মাস একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসা নেই। এরপর ২/৩ মাস ভালো থাকি। হঠাৎ পুরোনো বন্ধুদের সাথে একদিন আবার খেয়ে ফেলি। কয়েকদিন পর আবারও সেবন করি। এভাবে মাঝে মাঝে সেবন করতে থাকি। মনে করি আগের মতো খাবো না, মাঝে মাঝে খাবো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রায়ই ইয়াবা নিচ্ছি। আমি মাদকমুক্ত স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। এমতাবস্থায় আমার কি করা উচিত জানালে উপকৃত হবো।
    নাম প্রকাশে অনিচ্ছুক

    পরামর্শ দিয়েছেন,
    ডা. মুনতাসির মারুফ
    সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

    ডা. মুনতাসির মারুফ: প্রথমেই আপনাকে অভিনন্দন যে আপনার মাঝে এই সু—ইচ্ছেটি জাগ্রত হয়েছে যে আপনি মাদকমুক্ত জীবনে ফিরে যেতে চান। মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরে আসা বা ফিরিয়ে আনার সবচেয়ে কঠিন ধাপটিই হচ্ছে মাদকসেবীদের স্বীকারোক্তি এবং ভেতর থেকে ভালো হওয়ার তাগিদ জাগানো। এই কঠিন ধাপটিই যখন পার হয়ে এসেছে, সেক্ষেত্রে বাকীটুকু পার হতে পারবেন বলে আশা করা যায়।

    যারা চিকিৎসার মাধ্যমে মাদকের পথ থেকে দূরে সরে আসেন, তারা পরবর্তী বিভিন্ন কারণে আবারও মাদকে আসক্ত হয়ে পড়তে পারেন। কারণগুলোর মধ্যে রয়েছে পারিবারিক, সামাজিক নানা চাপ, চাকরিচ্যুতি, সম্পর্কের টানা—পোড়েন, বিচ্ছেদ ইত্যাদি। পুনরায় মাদকাসক্তির আরেকটি অন্যতম কারণ হলো মাদকসেবী বন্ধুদের সাথে পুনরায় যোগাযোগ। মাদকসেবী বন্ধুটি যদি সুস্থ পথে ফিরে আসতে চায় এবং সেক্ষেত্রে আপনার সহযোগিতা চায়, তাহলে আপনার সহযোগিতা করা উচিত। কিন্তু তা না হলে মাদকসেবীদের থেকে দূরে থাকা অবশ্য কর্তব্য। প্রয়োজনে নতুন বন্ধুত্ব গড়ে তুলুন এমন ব্যক্তিদের সাথে যারা মাদকমুক্ত। মাদকমুক্ত আত্মীয়—পরিজনের সাথে সুসম্পর্ক রাখুন ও নিয়মিত যোগাযোগ রাখুন। পারিবারিক আয়োজনে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট হোন, পারিবারিক দায়িত্বের অংশীদার হোন। যেসব স্থানে মাদক সেবন করতেন, সেসব স্থান এড়িয়ে চলুন। “আগের মতো খাবো না, মাঝে মাঝে খাবো”-এ ধারণা থেকে বেরিয়ে আসুন। এক্ষেত্রে কোনো ছাড় নেই। মাঝে মাঝে খাওয়াই একসময় আসক্তির দিকে টেনে নিয়ে যাবে নিশ্চিত। সুতরাং, কখনোই আর মাদক নেবো না এই শপথে অটল থাকুন। নির্দিষ্ট রুটিন অনুযায়ী দৈনন্দিন জীবনযাপনের চেষ্টা করুন। সুষম খাবার খান। নিয়মিত ব্যায়াম করুন। নিজেকে নিয়োজিত করুন সৃজনশীল ও সামাজিক কাজে।

    মাদক থেকে দূরে থাকার কারণে প্রাথমিকভাবে শারীরিক—মানসিক তীব্র প্রতিক্রিয়া অসহনীয় হলে প্রয়োজনে মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে হাসপাতালে কিছুদিনের জন্য ভর্তি হতে পারেন। এছাড়া সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের জন্য মানসিক রোগ বিশেষজ্ঞ, সাইকোথেরাপিস্ট অথবা কাউন্সেলরের শরণাপন্ন হোন।

    [প্রতিদিনের চিঠি পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্নাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি কথা বলে চিকিৎসা নিতে হবে।]

    • মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। বার্ষিক গ্রাহক হতে চাইলে কল করুন 01865466594 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজেরইনবক্সে। লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা এই 01844618497 হোয়াসঅ্যাপ নাম্বারে।

    আমি মাদকমুক্ত স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই মনের খবর মনের খবর ফর কেয়ার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleহরমোন ও ডায়াবেটিস বিষয়ে বিশেষ অবদানে সম্মাননা পেলেন ডা. ফারিয়া আফসানা
    Next Article ‘নিরাপদে ডায়াবেটিস রোগীর রোজা পালন’ নিয়ে মনের খবর টিভির ধারাবাহিক অনুষ্ঠান
    Moner Khabor

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.