Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » আশাবাদী মানসিকতা হতে পারে সফলতা প্রাপ্তির মূল হাতিয়ার
    ফিচার

    আশাবাদী মানসিকতা হতে পারে সফলতা প্রাপ্তির মূল হাতিয়ার

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 27, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আশাবাদী মানসিকতা হতে পারে সফলতা প্রাপ্তির মূল হাতিয়ার। ছবিঃ ইন্টারনেট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আশাবাদী মানসিকতা জীবনে আসা বিপদ নয় বরং ইতিবাচক দিক গুলির দিকে মনোযোগী হবার মনোবল প্রদান করে। তাই সফলতা আসে এবং জীবনের লক্ষ্য পূরণ হয়।

    মনস্তাত্ত্বিকদের মতে, আশাবাদী মনোভাব হল মনের সেই প্রত্যাশা যা একজন ব্যক্তিকে সব সময় ভালো কিছুর জন্য প্রস্তুত করে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও নেতিবাচক দিকে মনোযোগী না হয়ে ইতিবাচক দিকে দৃষ্টি স্থির রাখে।

    অর্থাৎ, কোন পরিস্থিতি যদি তার অনুকূলে নাও থাকে তবুও সে সেই পরিস্থিতিতে ভালো কিছু করার মতো মানসিকতা ধারণ করতে পারে। আশাবাদের সাথে জীবনে ভালো কিছু হবার আকাঙ্ক্ষা বা আত্মবিশ্বাসও জড়িয়ে থাকে। তাই বলা যায়, জীবনে লক্ষ্য নির্ধারণ এবং সফলতা প্রাপ্তিতে আশাবাদী মনোভাবের গুরুত্ব অপরিসীম।

    আমাদের সামাজিক, মানসিক ও শারীরিকভাবে ভালো থাকা ত্বরান্বিত করতে আশাবাদী মনোভাবের গুরুত্ব যে অনেক সেটি বিভিন্ন গবেষণার মাধ্যমে বিস্তৃতভাবে প্রতিষ্ঠিত। এটি ইতিবাচকভাবে উচ্চ আত্মতৃপ্তির মানসিকতার সাথে যুক্ত হয়ে জীবনের বিভিন্ন সময়ে সৃষ্টি হওয়া বিভিন্ন নেতিবাচক এবং মানসিক উদ্বেগ সৃষ্টিকারী পরিস্থিতির বিপরীতে কাজ করে।  এছাড়াও আশাবাদী মনোভাবের রয়েছে আরও অনেক রকমের গুণ, ঠিক যেন একের মধ্যে অনেক।

    ২০১০ সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে, যাদের মাঝে আশাবাদী মনোভাব অনেক দৃঢ় থাকে তারা খেলাধুলায়, প্রাতিষ্ঠানিক কাজে, পেশাগত দক্ষতায় এবং শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের দিক থেকে অনেক বেশি সফল হয়। এর কারণ হল এ ধরণের মানুষ তাদের স্বপ্ন এবং লক্ষ্য অর্জনে অনেক বেশি গুরুত্ব প্রদান করে এবং নেতিবাচক সব কিছু এড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিক দৃঢ়তা তাদের থাকে।

    অন্যভাবে বলতে গেলে আশাবাদী ব্যক্তিরা অন্যদের তুলনায় বেশি সফলতা পায় এবং সুস্বাস্থ্যের অধিকারী হয় কারণ তারা তাদের পেশাগত, অর্থনৈতিক, শারীরিক এবং মানসিক উন্নতির বিষয়ে অনেক বেশি আত্মনির্ভরশীল হয়।

    এছাড়াও, একজন আশাবাদী ব্যক্তির শারীরিক ও মানসিক অনেক জটিল রোগ নিরাময় ও অন্যান্যদের তুলনায় সহজ হয় কারণ তারা কোন রোগের কাছে হার মেনে নেয়না। তারা তাদের সুস্থতার বিষয়ে অনেক বেশি আশাবাদী থাকে এবং ভয় মুক্ত হয়ে রোগ মুক্তির সর্বোচ্চ প্রচেষ্টা করতে পারে।

    অর্থাৎ, আশাবাদী মনোভাব সব ধরণের নেতিবাচক অভিজ্ঞতায় ঘুরে দাঁড়াতে সাহস যোগায় এবং সব কিছু মেনে নিয়েই নতুন উদ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যায়।

    একজন মানুষ একটু চেষ্টা করলেই জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে আশাবাদী মনোভাব ধারণ ও লালন করতে পারে। এজন্য জীবনের একটি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে নিতে হবে এবং সেটি অর্জনে প্রয়োজনীয় পরিকল্পনাও গ্রহণ করতে হবে। জীবনে যত বাধা বিপত্তিই আসুক, এই পরিকল্পিত পথে এগিয়ে যাবার জন্য থাকতে হবে দৃঢ় প্রতিজ্ঞ। মনোবল হারালে চলবে না। সব সময় ভালো কিছুর প্রত্যাশায় জীবনকে পরিচালিত করতে হবে। তাহলেই আশাবাদী হয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব হবে।

    জীবনে যত সমস্যাই আসুক, আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে দৃষ্টি স্থির রাখতে হবে। সামনে এগিয়ে যেতে হবে দৃঢ় মনোবলের সাথে এবং নিজের স্বপ্ন গুলির প্রতি হতে হবে আরও বেশি স্থির চিত্ত। তাহলেই আশাবাদী মনোভাবকে পুঁজি করে সফলতা অর্জন সম্ভব হবে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    মানসিক স্বাস্থ্য মেডিটেশন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article৪০০ শয্যায় উন্নীত হচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    Next Article ইইজি বিষয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট এর কর্মশালা ৩০ নভেম্বর
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025

    রোগের কারণে সিদ্ধান্তহীনতা, নাকি সিদ্ধান্তহীনতার কারণে রোগ?

    April 29, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.