Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » ইতিবাচক দৃষ্টিভঙ্গিই পারে হতাশা এবং বিষণ্ণতা দূর করতে: বুশরা শাহরিয়ার
    তারকার মন

    ইতিবাচক দৃষ্টিভঙ্গিই পারে হতাশা এবং বিষণ্ণতা দূর করতে: বুশরা শাহরিয়ার

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 30, 2020Updated:December 4, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বুশরা শাহরিয়ার
    বুশরা শাহরিয়ার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    চলচ্চিত্রে প্লে-ব্যাক, চলচ্চিত্রে গীতিকার-সুরকার, হিন্দী এবং বাংলা জনপ্রিয় বেশি কিছু গানের মিউজিক ভিডিও, টেলিভিশনে সংবাদ পাঠের পাশাপাশি বিউটি ব্লগার হিসেবে রয়েছে তাঁর খ্যাতি। বয়সের তুলনায় খ্যাতির উচ্চতা একটু বেশিই। তিনি বুশরা শাহরিয়ায়। নেশায় শিল্পী, পেশায় স্থপতি, নগর পরিকল্পনা বিষয়ে পিএইচডি করছেন দিল্লির উত্তরাখন্ডের রোরকি আইআইটিতে। করোনাকালীন সময়ে অবস্থান করছেন বাংলাদেশে নিজ বাড়িতে। মনের খবর এর তারকার মন বিভাগে কথা বলেছেন জনপ্রিয় চৌকস এই তরুণ তারকা…..

    মনের খবর: কেমন আছেন?
    বুশরা শাহরিয়ার: ভালো আছি। লকডাউনের মধ্যে নিজেকে যতটুকু ভালো রাখা সম্ভব, সেভাবে ততটুকুই ভালো আছি।

    মনের খবর: ভালো থাকার জন্য মনের গুরুত্ব কতখানি?
    বুশরা শাহরিয়ার: আমার কাছে মনে হয় ভালো থাকাটা পুরোপুরি মানসিক ব্যাপার। ভালো থাকার জন্য বিশেষ করে এই মহামারী সময়ে ভালো থাকার জন্য মানসিকভাবে শক্ত থাকার বিকল্প নেই।

    মনের খবর: সংগীতের সাথে সখ্যতা শুরুর গল্পটা যদি একটু বলতেন?
    বুশরা শাহরিয়ার: আমার মা গান করতেন। সাড়ে তিন বছর বয়সে মায়ের কাছেই সা-রে-গা-মা-পা এর হাতেখড়ি। এরপর সাড়ে চার বছর বয়সের সময় আমার জন্য ওস্তাদ রাখা হয়। তখন থেকে টানা আঠারো বছর আমি আমার ওস্তাদ ঢাকা মিউজিক কলেজ এর অধ্যাপক সুব্রত সাহা’র কাছে গান শিখি। প্রথমে উচ্চাঙ্গ, এরপর নজরুল গীতি, তারপর আধুনিকে গানে আমার আসা।

    মনের খবর: গান আপনার মনকে কতটা প্রভাবিত করে?
    বুশরা শাহরিয়ার: গান আমার প্রাণশক্তি। আমি আমার পড়াশোনার পাশাপাশি গানটাকে সবসময় সাথে রেখেছি। গান থেকে শক্তি নিয়ে সেটা আমি আমার পড়াশোনার কাজে ব্যয় করেছি।[/int-ans]

    মনের খবর: গান শিখতে হলে বা শিল্পী হতে হলে কীভাবে মনের যত্ন নেওয়া উচিত?
    বুশরা শাহরিয়ার: গান শিখতে হলে মনকে সবার আগে এটা বোঝাতে হবে যে গান শেখার কোনো শেষ নেই। যে যত বড় শিল্পী হোক না কেনো, তাকে আজীবন শিখতে হবে এবং চর্চা করে যেতে হবে। তাই সঙ্গীতের জন্য মনকে ধীর স্থির এবং দীর্ঘ সাধনার জন্য দৃঢ়প্রতিজ্ঞ রাখতে হবে।

    মনের খবর: আপনার সাফল্যের পিছনে নিজের কোন গুণটির ভূমিকা বেশি?
    বুশরা শাহরিয়ার: আমি নিজেকে নিজে এখনও সফল ভাবি না। তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি কিছুক্ষণের জন্য নিজেকে সফল ভেবে নিই; তাহলে বলবো, এর পেছনে দেশের প্রতি আমার অতি মমত্ববোধ এবং আমার স্বচ্ছতা; এই দুটি গুণের অবদান সবচেয়ে বেশি।

    মনের খবর: নিজেকে শেষ পর্যন্ত কোন অবস্থানে দেখতে চান?
    বুশরা শাহরিয়ার: আমি খুব বেশি কাজ করিনি। এখন পর্যন্ত আমার ১১ টি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। সংখ্যার দিক থেকে কাজ বেশি করতে হবে এরকম কোনো ইচ্ছে আমার নেই। আমি চাই জীবনে যদি আর মাত্র দুটি গানও গায় তবে সে দুটি গান যেন দেশের মানুষ তাদের পছন্দের প্লে লিস্টে রাখে। পাশাপাশি সঙ্গীতে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করার একটি ইচ্ছে আমার আছে।

    মনের খবর: মন খারাপ হয়? মন খারাপ হলে কীভাবে মন ভালো করার চেষ্টা করেন?
    বুশরা শাহরিয়ার: আমি আসলো একটু বেশি সংবেদনশীল, তাই আমার খুব বেশি বেশি মন খারাপ হয়। মন খারাপ হলে আমি কেঁদে ফেলি, আর গান শুনি কিংবা মুভি দেখি। এতে করে আমার মনকে কনভার্ট করতে খুব সহজ হয়।

    মনের খবর: রাগ ক্ষোভ হিংসা আপনার মধ্যে কি রকম আছে?
    বুশরা শাহরিয়ার: হিংসা ব্যাপারটি আমার মধ্যে মোটেই নেই। আর রাগ তো সবারই থাকে, আমরা মধ্যেও আছে। তবে আমার মধ্যে ধ্বংসাত্মক কোনো রাগ নেই। আর আমার মধ্যে আসলে প্রচন্ড পরিমাণে জিদ রয়েছে। আমি যদি বলি যে, এটা আমি করেবা; তবে সেটা আমি করবোই।

    মনের খবর: স্মৃতিতাড়িত হন? কোন সময়টা সবচেয়ে বেশি তাড়িত করে?
    বুশরা শাহরিয়ার: আমি আসলে খুব বেশি নস্টালজিক। প্রচন্ড পরিমানে অতীত রোমন্থন করি। সবচেয়ে বেশি মনে পড়ে স্কুলজীবন। সেসময়ে অনেক কার্যক্রমের সাথে জড়িত ছিলাম, দুষ্টুমিও করেছি অনেক, আর সবার খুব প্রিয়ও ছিলাম।

    মনের খবর: রাগ হলে কিভাবে নিয়ন্ত্রণ করেন?
    বুশরা শাহরিয়ার: রাগ হলে সেটিও আমার চোখের পানি হিসেবে গড়িয়েই পড়ে।

    মনের খবর: স্বপ্ন এবং ভালোবাসা বিষয়টিকে কিভাবে দেখেন?
    বুশরা শাহরিয়ার: স্বপ্ন ছাড়া কিছুই হবে না। আমি প্রচন্ড পরিমানে স্বপ্নবাজ একজন মানুষ। আমি বিশ্বাস করি যে, আপনি যদি খুব বড় কিছু পাওয়ার স্বপ্ন দেখেন তবে সেটা না পেলেও মাঝামাঝি কিছু একটা পাবেন। তাই, স্বপ্ন দেখার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, স্বপ্ন দেখতে হবে মন খুলে। আমি স্বপ্ন দেখি যে, আমি ফ্লিম ফেয়ার অ্যাওর্য়াড পাবো। কিন্তু কবে পাবো, কিভাবে পাবো তা জানি না। আর আমি খুব বেশি ইমোশোনাল একটা মানুষ, খুব সহজে মানুষকে ভালোবেসে ফেলি। মানুষকে আজীবন ভালোবেসে যেতে চাই, সেই সাথে মানুষের ভালোবাসা পেতেও চাই।

    মনের খবর: হতাশা বোধ করেন? হতাশা বিষয়ে আপনার মতামত জানতে চাই।
    বুশরা শাহরিয়ার: মানুষের জীবনে উত্থান পতন থাকবেই। এই সময়গুলিকে খুব সর্তকতার সাথে মোকাবিলা করতে হবে। আমি বিশ্বাস করি ইতিবাচক দৃষ্টিভঙ্গিই পারে হতাশা এবং বিষণ্ণতা দূর করতে। তাই আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করছি। যারা হতাশা কিংবা বিষণ্ণতায় ভুগছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই; সময় সবসময় একরকম থাকে না, আপনার সময় যখন খারাপ যাচ্ছে তখন পৃথিবীর অন্য কোথাও ভালো কিছু ঘটছে। ধ্যৈর্য ধরে খারাপ সময়টুকু মোকাবিলা করুন, আপনার জীবনেও সুসময় আসবেই। রাতে পরেই দিন আসে, আপনি যদি হতাশার কারণে রাতেই নিজের ক্ষতি করে ফেলেন তাহলে সুন্দর দিনটা আপনি পাবেন না।

    মনের খবর: মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তির সঙ্গে আমাদের আচরণ কী রকম হওয়া উচিত?
    বুশরা শাহরিয়ার: যখন কোনো ব্যক্তি হতাশা বা বিষণ্ণতায় বোগেন তখন তার সাথে আমাদের প্রচন্ড পরিমানে ইতিবাচক কথাবার্তা বলতে হবে। কোনোভাবেই তার সাথে নেতিবাচক আচরণ বা কথা বলা যাবে না। আর যিনি হতাশায় ভুগছেন তারও উচিত হবে এই সময়টায় নিজের পরিচিত মানুষদের মধ্যে যারা বেশি ইতবাচক কথা বলেন বা ইতিবাচক ভাবনা ভাবেন; তাদের সাথে সাথে বেশি বেশি সময় কাটানো।

    মনের খবর: সুস্থতার জন্য মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কতটুকু?
    বুশরা শাহরিয়ার: শরীর এবং মস্তিষ্ক দুটোই পারষ্পারিকভাবে জড়িত। মন ভালো থাকলেই শরীর ভালো থাকবে। মনের জোর দিয়ে শারীরিক অনেক বড় প্রতিকূলতাও জয় করা সম্ভব। আবার মানসিকভাবে দুর্বল হলে ছোটোখাটো শারীরিক অসুস্থতার কাছেও মানুষ হেরে যেতে পারে। এই করোনা মহামারী সময়ে তাই মনের শক্তি খুব বেশি প্রয়োজন।

    মনের খবর: ভক্ত এবং পাঠকদের উদ্দশ্যে যদি কিছু বলতে চান?
    বুশরা শাহরিয়ার: আমি সবাইকে বলবো; নিজেকে ভালোবাসুন। নিজে ভালো থাকাটা খুব বেশি জরুরী। নিজে ভালো থাকলে নিজেকে ভালোবাসতে হবে। কোনো মানুষ যখন নিজেকে ভালোবাসে তখন সে খুব হাশিখুশি থাকে। আর একজন হাশিখুশি মানুষ পারে তার পরিবার এবং আশেপাশের মানুষগুলিকে হাসি আনন্দের মধ্যে রাখতে, যা একজনা হতাশাগ্রস্থ মানুষ কখনোই পারেন।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    তারকার মন বুশরা শাহরিয়ার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসন্তান হতাশাগ্রস্ত কিনা বুঝবেন যেভাবে
    Next Article সমস্যা সমাধানের ক্ষমতা ও দক্ষতা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.