Close Menu
    What's Hot

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      কার্যক্রম May 3, 2025

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      Recent

      সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

      সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

      NIMH Day ২০২৫ নিয়ে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের আবেগঘন বার্তা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার October 7, 2024

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      Recent

      যৌনতা নিয়ে ভুল ধারণা

      শিশুর আবেগ নিয়ন্ত্রণ কীভাবে শেখাবেন

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর May 3, 2025

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      Recent

      কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

      বর্তমানে খুব ভয়াবহ সমস্যায় ভুগছি, কী করবো বুঝতে পারছিনা

      রাতে ঘুমাতে পারি না, সবসময় এক ধরনের অস্থিরতা অনুভব করি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      দিনের চিঠি April 28, 2025

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      Recent

      রায়হান মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, অকারণে আতঙ্কিত বোধ করছে

      জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

      মা আর নিজেকে চেনেন না — ঘুম নেই, স্মৃতি নেই, পরিচ্ছন্নতাও নেই!

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      ফিচার December 5, 2023

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      Recent

      শিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

      মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

      প্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 28, 2024

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      Recent

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

      পরিবার যেভাবে শিশুকে গড়ে তুলবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » এইচআইভি এবং মানসিক অসুস্থতা; রয়েছে পারস্পরিক সম্পর্ক
    মানসিক স্বাস্থ্য

    এইচআইভি এবং মানসিক অসুস্থতা; রয়েছে পারস্পরিক সম্পর্ক

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 27, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    এইচআইভি এবং মানসিক অসুস্থতা; রয়েছে পারস্পরিক সম্পর্ক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশ্বে অনিরাপদ যৌন মিলনের হার ক্রমশই বেড়ে চলছে। আর তাতে অনেকে আক্রান্ত হচ্ছেন এইচআইবিতে। পৃথবীর প্রায় প্রতিটি দেশেই এইচআইভি আক্রান্ত মানুষ রয়েছেন। বাংলাদেশ ও ভারতেও রয়েছে এই রোগে আক্রান্তদের সংখ্যা। ভারতে ২১.৭ লক্ষ মানুষ এইচআইভি-তে আক্রান্ত। পৃথিবীতে মহামারী হিসেবে এই সমস্যাটিতে ভারতের স্থান তৃতীয়। দক্ষিণ আফ্রিকা পৃথিবীর সর্বোচ্চ  এইচআইভি সংক্রমণের দেশ, যেখানে প্রায় ৭০ লক্ষ মানুষ এই সমস্যায় আক্রান্ত।  এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস মানুষের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে তোলে যার ফলে তার শরীরে নানারকম সংক্রমণ এবং অব্যবস্থা দেখা দেয়।

    দ্রুত রোগ নির্ধারণের গুরুত্ব

    এইচআইভির লক্ষণ এক-একজনের ক্ষেত্রে এক-একরকম হয় এবং এইচআইভি সংক্রমণ হয়েছে কিনা তা জানার জন্য রক্ত পরীক্ষাই হল একমাত্র উপায়। এই সমস্যাটি যদি তাড়াতাড়ি নির্ণয় করা যায় তাহলে একজন মানুষ ওষুধের সাহায্যে আপেক্ষিকভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। যদি কোনও কারণে এইচআইভি সংক্রমণ সঠিক সময়ে নির্ধারণ করা না যায় এবং দীর্ঘ সময় ধরে যদি তার চিকিৎসা না হয় তাহলে এইডস্‌ বা অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোমের সমস্যা দেখা দেয়।

    এইচআইভি এবং মানসিক অসুস্থতাঃ এদের মধ্যে কী সংযোগ রয়েছে?

    এইচআইভি ও মানসিক অসুস্থতাজনিত সম্পর্কের জটিলতা নিয়ে অনেক গবেষণা হয়েছে। নির্দিষ্ট কয়েকটি মনো-সামাজিক (সাইকো-সোশ্যাল) অক্ষমতাজনিত লক্ষণের জন্য একজন মানুষের মধ্যে এইচআইভি সংক্রমণ দেখা দেওয়ার ঝুঁকি অনেকটাই বেশি থাকে। যেমন- কোনও মানুষের মধ্যে যদি একটি নির্দিষ্ট মনোরোগ থাকে তাহলে তার মধ্যে অরক্ষিত যৌন জীবন যাপন করা এবং কোনও না কোনও নেশার প্রতি আসক্ত হওয়ার সম্ভাবনা প্রবল হয়। এই দুটো কারণের জন্য মানুষের শরীর ভাইরাসজনিত সংক্রমণের আধার বা আশ্রয়স্থল হয়ে ওঠে। সংখ্যাতত্ত্বের বিচারে জনসংখ্যার প্রায় ১.৭ শতাংশ সাইকো-সোশ্যাল অক্ষমতাজনিত মানুষের মধ্যে এইচআইভি-র সংক্রমণ দেখা যায়।

    অন্যভাবেও এই দুই সমস্যার মধ্যে যোগাযোগ রয়েছে। যেমন- এইচআইভি আক্রান্ত মানুষের মধ্যে নেতিবাচকতা বা অস্বীকার করার মনোভাব, রাগ বা ক্রোধ এবং দুঃখবোধ বা বিষণ্ণতা দেখা দেয়, যা মানুষের দৈনন্দিন কার্যকলাপের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এর মানে এই নয় যে এই ধরনের অনুভূতিগুলো দেখা দিলেই একজন মানুষের ক্ষেত্রে ক্লিনিক্যালি রোগ নির্ধারণ করতে হবে।

    এই সমস্যাজনিত বহু গবেষণার পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, এইচআইভি সমস্যায় আক্রান্ত মানুষের ৯৮.৬ শতাংশের মধ্যে অন্যতম লক্ষণ হিসেবে অবসাদই প্রথম দেখা দেয়। আবার অন্যদিকে প্রায় ২৫ থেকে ৩৬ শতাংশ এইচআইভি আক্রান্ত মানুষ মানসিক উদ্বেগের সমস্যায় ভোগে। এর লক্ষণ হিসেবে সাইকোসিসের সহাবস্থানও দেখা যায়। এর ফলে ভাইরাস বা অন্যান্য সংক্রমণের কারণে মানুষের রোগ প্রতিরোধ করার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে।

    আমাদের সমাজে এইচআইভি পজিটিভ মানুষজনকে এক অকল্পনীয় কলঙ্কের যন্ত্রণা সহ্য করতে হয়। রোগ নির্ধারণের সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে এবং প্রতিকারক ওষুধ খাওয়ার ফলে মানুষের মধ্যে বাতিকগ্রস্ততা প্রবল হয়ে দেখা দেয়। অনেকসময়ে নিজেকে অসুস্থ ভাবাটাই মানুষের বাতিক হয়ে দাঁড়ায়।

    এইচআইভি-র সহযোগী হিসেবে ডিমেনশিয়া এবং নিউরোকগনিটিভ (স্নায়বিক ব্যাধি) ডিসঅর্ডার-এর কারণে আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে ভাইরাসের আক্রমণ ঘটে। এর ফলে সমাজচ্যুত ও প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে অনেক ক্ষেত্রে আত্মহত্যার চিন্তা জেগে ওঠতে দেখা গিয়েছে।

    যদি আপনার মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা দেয় তাহলে আপনি কী করবেন?

    যদি আপনার বা আপনার প্রিয়জনের মধ্যে মানসিক সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি থাকে তাহলে আপনাকে প্রথমে আপনার ধারেকাছে থাকা ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টারে (আইসিটিসি) যেতে হবে; সেখানে আপনি কাউন্সেলিং এবং এইচআইভি-র জন্য রক্ত পরীক্ষা করতে পারেন। এই কাউন্সেলিং সেন্টারগুলো রোগীদের সমস্ত পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে, সমস্যার লক্ষণগুলো ভালোভাবে বিচার-বিবেচনা করে আলোচনার মাধ্যমে এইচআইভি-র পূর্বাভাস ও তার সমাধানের উপায় ব্যাখ্যা করে, তাদের ওষুধ দেওয়া হয় এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব বোঝানো হয়। এই প্রক্রিয়াটি অনেকদিন ধরে চলে। এর ফলে মানুষ বুঝতে পারে যে এইচআইভি-র সমস্যাটি নিরাময় যোগ্য।

    কিছু ক্ষেত্রে কাউন্সেলররা রোগীকে একজন মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করার জন্য সুপারিশ করে। এমন সুপারিশ না করা হয়ে থাকলেও আপনার নিজের জন্য এমন পরিবেশ বেছে নেওয়া উচিত যেখানে কেউ আপনাকে বিচার করবে না, বরং সহিষ্ণুতার বাতাবরণ একজন রোগীর মনে তার নির্ধারিত অসুখ সম্পর্কে ভুল ধারণা না জন্মাতে সাহায্য করে।

    অনেকের মতো সরোজাও শুধুমাত্র স্বস্তি পেতে এবং নিজের মানসিক শক্তি গড়ে তোলার জন্য বিভিন্ন এনজিও-র দ্বারস্থ হয়েছিলেন। সেখানে তিনি নিজের সমস্যার বিষয়ে অনেক মূল্যবান তথ্য জানতে পেরেছিলেন এবং তার মতো এই সমস্যায় আক্রান্ত অন্যান্যদের সঙ্গে যোগাযোগও করতে সক্ষম হয়েছিলেন।

    এই ধরনের এনজিওগুলো সমর্থনকারী গোষ্ঠী হিসেবেও কাজ করে অথবা যারা এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন তাদেরকে সেই সংক্রমণের সামাজিক, মানসিক এবং বাহ্যিক প্রভাব সম্পর্কে বোঝাতে সাহায্য করে থাকে। সর্বোপরি, এই এনজিওগুলো আপনাকে বা আপনাদের এইচআইভি সম্পর্কে সঠিক পথ দেখাতে ও দৈনন্দিন লড়াই-এর ক্ষেত্রে বাস্তবসম্মত জবাব বা উত্তর দেওয়ার জন্য সহায়তা করে থাকে।

    তথ্যসুত্র : https://prepdaily.org/the-relationship-between-hiv-and-mental-health-understanding-the-connection/

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
    আসক্তি গবেষণা চিকিৎসা ডিপ্রেশন নারী পুরুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনের খবর মানসিক যৌন স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএডিএইচডির বাচ্চাদের খাবার নির্বাচনে অভিভাবকের করণীয়
    Next Article আমার যৌনশক্তি আস্তে আস্তে একেবারে চলে যায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 2025

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 2025

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    April 30, 2025
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    May 4, 202510 Views

    সুস্থ ঘুমই সুস্থ জীবনের ভিত্তি

    April 29, 20257 Views

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    May 3, 20255 Views

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    May 3, 20254 Views
    Don't Miss
    ফিচার May 4, 2025

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    ফারজানা ফাতেমা (রুমী) মনোবিজ্ঞানী সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে…

    সাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি

    কেউ আমার সঙ্গে ১০ মিনিট থাকলেই বিরক্ত হয়ে যায়

    পরার্থপরতায় সমাজের উন্নতি

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.